লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার চরমোহনা ইউনিয়নের খাসেরডুগি ও চর আবাবিল ইউনিয়নের উদমারা এলাকার বিভিন্ন স্থানে অবৈধভাবে টপ সয়েল থেকে মাটি কর্তনের বিরুদ্ধে মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন।বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) বিকেলে এই অভিযান পরিচালনা করা হয়।অভিযান চলাকালে বিনা অনুমতিতে কৃষিজমির টপ সয়েল কর্তনের অপরাধে একজন ব্যক্তিকে ১ লাখ ৫০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করে তাৎক্ষণিকভাবে আদায় করা হয়। এ সময় অবৈধ কাজে ব্যবহৃত ৩টি শ্যালো পাম্প জব্দ করা হয়।মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করেন রায়পুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নিগার সুলতানা। অভিযানে সার্বিক সহযোগিতা প্রদান করে রায়পুর থানা পুলিশ।উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, অবৈধভাবে টপ সয়েল কর্তনের ফলে কৃষিজমির উর্বরতা নষ্ট হচ্ছে এবং পরিবেশ ও জীববৈচিত্র্যের মারাত্মক ক্ষতি হচ্ছে। এসব অপরাধ দমনে সরকার কঠোর অবস্থানে রয়েছে।এ বিষয়ে সহকারী কমিশনার (ভূমি) নিগার সুলতানা বলেন, “জনস্বার্থে ও পরিবেশ রক্ষায় অবৈধ মাটি কাটার বিরুদ্ধে উপজেলা প্রশাসনের এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে। কাউকে কোনো ছাড় দেওয়া হবে না।”স্থানীয় সচেতন মহল উপজেলা প্রশাসনের এ উদ্যোগকে স্বাগত জানিয়ে অবৈধ মাটি কর্তনের বিরুদ্ধে আরও কঠোর নজরদারির দাবি জানিয়েছেন।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
রুমিন ফারহানা ও তার সহযোগীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে প্রশাসনের চিঠি
রুমিন ফারহানা ও তার সহযোগীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে প্রশাসনের চিঠি

ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের স্বতন্ত্র প্রার্থী রুমিন ফারহানা ও তার সহযোগীদের বিরুদ্ধে নির্বাহী ম্যাজিস্ট্রেটকে হুমকি প্রদান, আক্রমণাত্মক অঙ্গভঙ্গি এবং বিচারিক কাজে বাধা Read more

শুল্ক ইস্যুতে বাংলাদেশ–যুক্তরাষ্ট্র দ্বিতীয় দফার আলোচনা শুরু আজ
শুল্ক ইস্যুতে বাংলাদেশ–যুক্তরাষ্ট্র দ্বিতীয় দফার আলোচনা শুরু আজ

২০২৫ সালে অনুষ্ঠিতব্য শুল্ক চুক্তি নিয়ে দ্বিতীয় দফা আলোচনার জন্য যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধি দফতর বাংলাদেশকে আমন্ত্রণ জানিয়েছেন।আলোচনায় বাংলাদেশ প্রতিনিধি দলের Read more

যুক্তরাষ্ট্রের গ্রিনকার্ড সাক্ষাৎকারে গিয়ে আটক ভারতীয় বংশোদ্ভূত নারী
যুক্তরাষ্ট্রের গ্রিনকার্ড সাক্ষাৎকারে গিয়ে আটক ভারতীয় বংশোদ্ভূত নারী

গ্রিনকার্ডের সাক্ষাৎকারের শেষ ধাপে অংশ নিতে গিয়ে যুক্তরাষ্ট্রে আটক হয়েছেন ভারতীয় বংশোদ্ভূত নারী বাবলিজিত বাবলি কৌর। প্রায় ৩ দশক ধরে Read more

সুনামগঞ্জে ২৬ লাখ টাকার ভারতীয় সিরামিক কাপ ও ফুসকা জব্দ
সুনামগঞ্জে ২৬ লাখ টাকার ভারতীয় সিরামিক কাপ ও ফুসকা জব্দ

সুনামগঞ্জের তাহিরপুর উপজেলা সীমান্তে ভারত থেকে চোরাই পথে এনে মজুদ করে রাখা ২৬ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ করা হয়েছে। শনিবার Read more

মুন্সিগঞ্জে ট্রাক-সিএনজি সংঘর্ষে যাত্রী নিহত, চালককে গণপিটুনি
মুন্সিগঞ্জে ট্রাক-সিএনজি সংঘর্ষে যাত্রী নিহত, চালককে গণপিটুনি

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের মুন্সিগঞ্জের সিরাজদিখানে ধলেশ্বরী নদীর ওপর নির্মিত দুই সেতুর মাঝামাঝি অংশে ট্রাক ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে এক যাত্রী Read more

এশিয়া কাপে বাংলাদেশের ম্যাচের টিকেটের দাম জানাল এসিবি
এশিয়া কাপে বাংলাদেশের ম্যাচের টিকেটের দাম জানাল এসিবি

দরজায় কড়া নাড়ছে এশিয়া কাপ ২০২৫। আগামী ৯ সেপ্টেম্বর সংযুক্ত আরব আমিরাতে পর্দা উঠবে এশিয়ান ক্রিকেটের সবচেয়ে মর্যাদাপূর্ণ এই টুর্নামেন্টের। Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন