নেত্রকোনায় প্রাথমিক শিক্ষা অফিসের অফিস সহকারীকে মারধরের অভিযোগে অমিতাভ বিশ্বাস (৩৫) নামে এক ভূয়া সাংবাদিক পরিচয়ধারীকে আটক করেছে মডেল থানা পুলিশ। বৃহস্পতিবার (০৪ সেপ্টেম্বর) আটকের পর তাকে কোর্টে সোপর্দ করা হয়।আটককৃত অমিতাভ খালিয়াজুরী উপজেলার কাদিরপুর গ্রামের অমর চন্দ্র বিশ্বাসের ছেলে।পুলিশ জানায়, অমিতাভ বিশ্বাস গত (৩ সেপ্টেম্বর) বুধবার সাড়ে ১১টার দিকে জেলা প্রাথমিক শিক্ষা অফিসে গিয়ে অফিস সহকারী মোহাম্মদ রাসেল হায়দারের কাছে নিজেকে ‘দৈনিক আমার সংবাদ’ পত্রিকার নেত্রকোনা জেলা প্রতিনিধি হিসেবে পরিচয় দিয়ে তার কাছে অনৈতিক সুবিধা চায়। সুবিধা দিতে অপারকতা প্রকাশ করলে তাকে দেখে নেয়ার হুমকি দেয়। এ নিয়ে দুজনের বাকবিতণ্ডা হয়। পরে অফিসের অন্যান্য স্টাফরা এসে তাদের অফিস থেকে বের করে দেয়।বিকেল সাড়ে তিনটার দিকে অফিস সহকারী রাসেল হায়দার দুপুরের খাবার খেয়ে অফিসের গেইটে আসলে অমিতাভ তার উপর হামলা চালায়। অফিস প্রাঙ্গণে থাকা গাছের একটি ডাল ভেঙে তাকে বেধরক প্রহার করে। তার আর্তচিৎকারে অফিসের লোকজন এসে তাকে আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে প্রেরণ করে। এ ঘটনায় আহত রাসেল হায়দার বাদী হয়ে নেত্রকোনা মডেল থানায় মামলা দায়ের করলে পুলিশ বৃহস্পতিবার অভিযান চালিয়ে অমিতাভকে আটক করে।মডেল থানার অফিসার ইনচার্জ কাজী শাহনেওয়াজ সত্যতা নিশ্চিত করে জানান, সরকারি কাজে বাধা প্রদান করা ও হামলার ঘটনায় তার বিরুদ্ধে মামলা হয়েছে। আমরা তাকে আটকও করেছি। আটককৃতকে কোর্টে সোপর্দ করা হয়েছে।এ ব্যাপারে ‘দৈনিক আমার সংবাদ’ পত্রিকার নেত্রকোনা জেলা প্রতিনিধি গোলাম কিবরিয়া সোহেন জানান, জেলা প্রশাসক কার্যালয়সহ বিভিন্ন অফিসে ভূয়া সাংবাদিক পরিচয় দিয়ে আসার খবর পেয়েছি। শিক্ষা অফিসের ঘটনায় অফিসকে অবহিত করলে অফিস জানায়, এমন কাউকেই চেনেনা। এই অমিতাভ বিভিন্নভাবে পত্রিকার ভূয়া সাংবাদিক পরিচয়ে নানা অপকর্ম করে আসছিলো। পুলিশ তাকে সরকারি কাজে বাধা প্রদানের অভিযোগের মামলায় আটক করেছে।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ইউক্রেনের কিয়েভে রাশিয়ার ব্যাপক ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা, শিশুসহ নিহত ৪
ইউক্রেনের কিয়েভে রাশিয়ার ব্যাপক ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা, শিশুসহ নিহত ৪

ইউক্রেনের রাজধানী কিয়েভে ব্যাপক ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রাশিয়া। এতে ১২ বছর বয়সী এক শিশুসহ অন্তত ৪ জন নিহত Read more

পত্রিকা: ‘সনদ স্বাক্ষরের মঞ্চ প্রস্তুত, আড়ালে সমঝোতার চেষ্টা’
পত্রিকা: ‘সনদ স্বাক্ষরের মঞ্চ প্রস্তুত, আড়ালে সমঝোতার চেষ্টা’

জুলাই সনদে সই করাতে এনসিপি ও জামায়াতকে রাজি করতে সরকারের নানা চেষ্টার খবর গুরুত্ব দিয়ে প্রকাশ করেছে ঢাকার বিভিন্ন দৈনিক। Read more

শীর্ষ সন্ত্রাসী ছোট সাজ্জাদের স্ত্রী তামান্না শারমিন গ্রেপ্তার
শীর্ষ সন্ত্রাসী ছোট সাজ্জাদের স্ত্রী তামান্না শারমিন গ্রেপ্তার

চট্টগ্রামের বহুল আলোচিত শীর্ষ সন্ত্রাসী ছোট সাজ্জাদের স্ত্রী তামান্না শারমিন গ্রেপ্তার করেছে পুলিশ।শনিবার (১০ মে) রাত সাড়ে ১০টায় চট্টগ্রামের বাকলিয়া Read more

৬৪ বছরের বৃদ্ধাকে ধর্ষণ, যুবকের বিরুদ্ধে মামলা
৬৪ বছরের বৃদ্ধাকে ধর্ষণ, যুবকের বিরুদ্ধে মামলা

নওগাঁর রাণীনগরে গভীর রাতে ঘরে ঢুকে ৬৪ বছরের বৃদ্ধাকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় লিটন দেবনাথ (৩২) নামে এক যুবকের Read more

পহেলা বৈশাখে দেশবাসীকে প্রধান উপদেষ্টার শুভেচ্ছা
পহেলা বৈশাখে দেশবাসীকে প্রধান উপদেষ্টার শুভেচ্ছা

পহেলা বৈশাখ উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। রবিবার (১৩ এপ্রিল) বার্তায় এ শুভেচ্ছা জানিয়েছেন Read more

জাতীয় সনদ ও নির্বাচন দাবিতে ফটিকছড়িতে জামায়াতের বিক্ষোভ
জাতীয় সনদ ও নির্বাচন দাবিতে ফটিকছড়িতে জামায়াতের বিক্ষোভ

জুলাই জাতীয় সনদের ভিত্তিতে ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচনসহ পাঁচ দফা দাবিতে বিক্ষোভ কর্মসূচি পালন করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী চট্টগ্রামের ফটিকছড়ি থানা Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন