চট্টগ্রামে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও একজন রোগীর মৃত্যু হয়েছে। শনিবার (২১ জুন) দুপুরে চট্টগ্রামের সিভিল সার্জন কার্যালয় থেকে পাঠানো এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করা হয়।প্রতিবেদনে বলা হয়, শুক্রবার (২০ জুন) চট্টগ্রাম জেনারেল হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় ফজিলাতুন্নেছা (৭১) নামের এক নারী মৃত্যুবরণ করেন। তিনি নগরীর বাকলিয়া এলাকার বাসিন্দা এবং পূর্ব থেকেই ফুসফুস ক্যান্সারে আক্রান্ত ছিলেন।সিভিল সার্জন ডা. মো. জাহাঙ্গীর আলম সময়ের কন্ঠস্বর-কে বলেন, ‘গত ১৭ জুন মরহুমা ফজিলাতুন্নেছার কোভিড-১৯ পজিটিভ শনাক্ত হয়। পরে শারীরিক অবস্থার অবনতি হলে তাকে চট্টগ্রাম জেনারেল হাসপাতালের আইসিইউতে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার দুপুরে তার মৃত্যু ঘটে।’করোনায় নতুন করে মৃত্যু হলেও চট্টগ্রামে সংক্রমণের ঊর্ধ্বমুখী প্রবণতা স্বাস্থ্য কর্তৃপক্ষকে ভাবিয়ে তুলেছে। সর্বশেষ ২৪ ঘণ্টায় নগরীতে আরও ৬ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এর মধ্যে শেভরন হাসপাতালে ৩ জন, এপিক হেলথ কেয়ারে ২ জন এবং চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ১ জনের করোনা শনাক্ত হয়।চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয়ের তথ্য অনুযায়ী, চলতি জুন মাসের শুরু থেকে এখন পর্যন্ত জেলায় মোট ৬২ জন করোনা আক্রান্ত হয়েছেন। এ সময়ের মধ্যে দুজন রোগীর মৃত্যু হয়েছে। একজন নারী এবং একজন পুরুষ, দুজনই সত্তরোর্ধ্ব।সিভিল সার্জন ডা. জাহাঙ্গীর আলম বলেন, ‘করোনাভাইরাস এখনো নির্মূল হয়নি। নিয়মিত সতর্কতা অবলম্বনই পারে সংক্রমণ নিয়ন্ত্রণে রাখতে। মাস্ক ব্যবহার, হাত ধোয়ার অভ্যাস এবং ভিড় এড়িয়ে চলা অত্যন্ত জরুরি। সংক্রমণ পরিস্থিতি বিবেচনায় আবারও স্বাস্থ্যবিধি পালনে নাগরিকদের সচেতন হতে হবে।’সংশ্লিষ্টদের বরাতে জানা গেছে, করোনার সম্ভাব্য নতুন ঢেউ মোকাবেলায় হাসপাতালগুলোতে প্রস্তুতি বাড়ানো হয়েছে। আইসোলেশন ইউনিটে শয্যা প্রস্তুত রাখা হয়েছে এবং জেলাজুড়ে বাড়ানো হয়েছে নজরদারি।বিশেষজ্ঞরা বলছেন, আগের ভয়াবহ অভিজ্ঞতা মাথায় রেখে নতুন করে যাতে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে না যায়, সে জন্য প্রশাসন, স্বাস্থ্য বিভাগ এবং সাধারণ মানুষকে সমন্বিতভাবে কাজ করতে হবে।আরডি

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
মাইলস্টোনে বিমান দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারের ৫ দফা দাবি
মাইলস্টোনে বিমান দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারের ৫ দফা দাবি

রাজধানীর উত্তরার দিয়াবাড়ীতে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে বিমানবাহিনীর প্রশিক্ষণ বিধ্বস্তের ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলো ৫ দফা দাবি জানিয়েছে। গত বছরের ২১ Read more

‘আমলাতান্ত্রিক জটিলতা দূর করে অর্থনীতিকে গণতান্ত্রিক করতে হবে’
‘আমলাতান্ত্রিক জটিলতা দূর করে অর্থনীতিকে গণতান্ত্রিক করতে হবে’

রাজনীতির পাশাপাশি দেশের অর্থনীতিকেও গণতান্ত্রিক করার প্রয়োজনীয়তার কথা জানিয়েছেন বিএনপির স্ট্যান্ডিং কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী।আজ বুধবার (১৪ জানুয়ারি) ইন্টারন্যাশনাল Read more

টিউলিপের বিরুদ্ধে দুর্নীতির মামলায় গেজেট প্রকাশ পেছাল
টিউলিপের বিরুদ্ধে দুর্নীতির মামলায় গেজেট প্রকাশ পেছাল

অবৈধভাবে রাজধানীর গুলশান-২ এলাকায় একটি ফ্ল্যাট গ্রহণের অভিযোগে দুদকের করা মামলায় শেখ রেহানার মেয়ে টিউলিপ রিজওয়ানা সিদ্দিক ও রাজউকের সাবেক Read more

হামের লক্ষণ ও সংস্পর্শে আসার পর যা যা করবেন
হামের লক্ষণ ও সংস্পর্শে আসার পর যা যা করবেন

হাম একটি অত্যন্ত ছোঁয়াচে ভাইরাসজনিত রোগ, যা সাধারণত আক্রান্ত ব্যক্তির সংস্পর্শে আসার ৭ থেকে ১৪ দিন পর প্রকাশ পায়। হামের Read more

কিশোর গ্যাং এর দৌরাত্ম্য! স্কুলছাত্র নির্যাতনের ভিডিও ভাইরাল!
কিশোর গ্যাং এর দৌরাত্ম্য!  স্কুলছাত্র নির্যাতনের ভিডিও ভাইরাল!

বগুড়ার শেরপুরে ভীমজানি উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির এক শিক্ষার্থীকে অপর চারজন শিক্ষার্থী মিলে মারধরের একটি ভিডিও সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে Read more

মেহেরপুরে দুই দিনের ব্যবধানে দু’জন করোনা আক্রান্ত
মেহেরপুরে দুই দিনের ব্যবধানে দু’জন করোনা আক্রান্ত

মেহেরপুরের গাংনীতে দুই দিনের ব্যবধানে দু'জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। বুধবার (১৮ জুন) গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে তাদের করোনা Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন