বরিশালের গৌরনদী সরকারি কলেজের সামনে ময়লার ভাগার (ডাম্পিং) স্থাপনকে কেন্দ্র করে ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে কলেজের শিক্ষার্থীরা।রবিবার (১৯ অক্টোবর) দুপুর ১২টার দিকে কলেজের প্রধান ফটকের ডান পাশে সড়কের ধারে ময়লা ফেলার স্থাপনা সরানোর দাবিতে শিক্ষার্থীরা মহাসড়কে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ শুরু করে। প্রায় আধা ঘণ্টাব্যাপী চলা এ অবরোধের কারণে সড়কের দুই প্রান্তে প্রায় দুই কিলোমিটার এলাকাজুড়ে যানজটের সৃষ্টি হয়।এ বিষয়ে গৌরনদী হাইওয়ে থানার ওসি মো. আমিনুর রহমান জানান, কলেজের সামনে ময়লার ভাগার স্থাপন করায় শিক্ষার্থীরা প্রতিবাদ জানিয়ে মহাসড়ক অবরোধ করে। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) সঙ্গে কথা বলে ময়লার ভাগার অন্যত্র সরানোর আশ্বাস দেওয়া হলে শিক্ষার্থীরা অবরোধ তুলে নেন। বর্তমানে ঢাকা-বরিশাল মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
রাষ্ট্রপতিকে শপথ পড়ানো নিয়ে রুলের চূড়ান্ত শুনানি ৭ জুলাই
রাষ্ট্রপতিকে শপথ পড়ানো নিয়ে রুলের চূড়ান্ত শুনানি ৭ জুলাই

রাষ্ট্রপতিকে শপথ পড়াবেন স্পিকার না প্রধান বিচারপতি- এই বিষয়ে জারি করা রুলের চূড়ান্ত শুনানির জন্য আগামী ৭ জুলাই তারিখ নির্ধারণ Read more

চকরিয়া সরকারি খাস জমি দখল করে স্থাপনা
চকরিয়া সরকারি খাস জমি দখল করে স্থাপনা

কক্সবাজারের চকরিয়া উপজেলার হারবাং মৌজার ইছাছড়ি গ্রামে সরকারি খাস জমি দীর্ঘদিন ধরে জবরদখল করে স্থাপনা নির্মাণের অভিযোগ উঠেছে স্থানীয় আবু Read more

ফটিকছড়িতে মাটিচাপা পড়ে শ্রমিকের মৃত্যু
ফটিকছড়িতে মাটিচাপা পড়ে শ্রমিকের মৃত্যু

চট্টগ্রামের ফটিকছড়িতে মাটিচাপা পড়ে মো. আরিফ (২০) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। রোববার (২৬ অক্টোবর) সন্ধ্যার দিকে উপজেলার ভূজপুর থানাধীন দাঁতমারা Read more

বিজিবির অভিযানে বিপুল পরিমাণ অবৈধ কাঠ জব্দ
বিজিবির অভিযানে বিপুল পরিমাণ অবৈধ কাঠ জব্দ

রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার মারিশ্যা এলাকায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এর অভিযানে বিপুল পরিমাণ অবৈধ কাঠ জব্দ করা হয়েছে।বিজিবি সূত্রে জানা Read more

এনসিপির কার্যালয়ের পাশে ফের ককটেল বিস্ফোরণ
এনসিপির কার্যালয়ের পাশে ফের ককটেল বিস্ফোরণ

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কার্যালয়ের পাশে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে।সোমবার (২১ জুলাই) সন্ধ্যা ৭টা ৫৫ মিনিটের দিকে বাংলামোটরে রূপায়ন টাওয়ারের Read more

আবদুল হামিদকে কেন গ্রেফতার করা হয়নি, জানালেন স্বরাষ্ট্র উপদেষ্টা
আবদুল হামিদকে কেন গ্রেফতার করা হয়নি, জানালেন স্বরাষ্ট্র উপদেষ্টা

সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদের বিরুদ্ধে ওয়ারেন্ট নেই বলেই তাকে গ্রেফতার করা হয়নি। এমনটা জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন