পর্যটকরা আগামী ১ নভেম্বর থেকে সেন্টমার্টিন দ্বীপে যেতে পারবেন বলে জানিয়েছেন পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।রবিবার (১৯ অক্টোবর) সচিবালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘পহেলা নভেম্বর থেকে পর্যটকরা সেন্টমার্টিন যেতে পারবেন। তবে সেখানে তারা রাত্রিযাপন করতে পারবেন কি না, সে বিষয়ে পর্যটন মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে।’উল্লেখ্য, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সিদ্ধান্তে নয় মাসের জন্য সেন্টমার্টিন দ্বীপে পর্যটক প্রবেশ বন্ধ ছিল। এতে দ্বীপের পর্যটন খাতে নেতিবাচক প্রভাব পড়ে। দীর্ঘদিন বন্ধ রয়েছে পর্যটকবাহী জাহাজ চলাচলও। যাতায়াত বন্ধ থাকায় জেটিঘাট এখন সুনসান নীরব, কর্মহীন সময় কাটাচ্ছেন জাহাজের কর্মচারীরা।সরকার জানিয়েছিল, সেন্টমার্টিনের জীববৈচিত্র্য ও পরিবেশ রক্ষার স্বার্থে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। দ্বীপটিকে স্থানীয় জনগণকেন্দ্রিক টেকসই পর্যটন অঞ্চলে রূপ দিতে কাজ চলছে।ইখা

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
বর্তমান সংকট তৈরি করেছে অন্তর্বর্তী সরকার: ফখরুল
বর্তমান সংকট তৈরি করেছে অন্তর্বর্তী সরকার: ফখরুল

জাতীয় নির্বাচনের আগে গণভোটের কোনো সুযোগ নেই। বর্তমান সংকট অন্তর্বর্তী সরকার তৈরি করেছে। মিথ্যা বলে জাতির সাথে প্রতারণা না করতে Read more

পুলিশ হত্যা মামলায় কারাবন্দী আ.লীগ নেতার মৃত্যু
পুলিশ হত্যা মামলায় কারাবন্দী আ.লীগ নেতার মৃত্যু

সিরাজগঞ্জের এনায়েতপুর থানা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব আহম্মদ মোস্তফা খান বাচ্চু কারাবন্দী অবস্থায় মৃত্যুবরণ করেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৮০ Read more

মাইলস্টোন ট্র্যাজেডি: মৃত্যুর কাছে হার মানলো শিক্ষার্থী তাসনিয়া
মাইলস্টোন ট্র্যাজেডি: মৃত্যুর কাছে হার মানলো শিক্ষার্থী তাসনিয়া

রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বাহিনীর যুদ্ধ বিমান বিধ্বস্তের ঘটনায় দগ্ধ শিক্ষার্থী তাসনিয়া (১৫) মারা গেছেন। ৩৩ দিন Read more

ম্যানচেস্টার ইউনাইটেডের এমন দশার দায় কার?
ম্যানচেস্টার ইউনাইটেডের এমন দশার দায় কার?

ইংল্যান্ডের চতুর্থ স্তরের ক্লাব গ্রিমসবি টাউনের কাছে ট্রাইব্রেকারে হেরে কারাবাও লিগ কাপের দ্বিতীয় রাউন্ড থেকে বিদায় নিয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড। গতকাল Read more

নেত্রকোনার বিল থেকে দুই জেলের মরদেহ উদ্ধার
নেত্রকোনার বিল থেকে দুই জেলের মরদেহ উদ্ধার

নেত্রকোনায় মোহনগঞ্জে বিল থেকে দুই জেলের মরদেহ উদ্ধার করা হয়েছে। শনিবার (১৭ মে) সকালে উপজেলার মাঘান ইউনিয়নের পেরিরচরের পেরির বিল থেকে Read more

যশোরে ওমিক্রনের আতঙ্ক, ভ্যারিয়েন্টে আক্রান্ত নারী!
যশোরে ওমিক্রনের আতঙ্ক, ভ্যারিয়েন্টে আক্রান্ত নারী!

যশোরে করোনাভাইরাসের নতুন ধরন ওমিক্রন আতঙ্ক বিরাজ করছে। ইতিমধ্যে ওমিক্রন ভ্যারিয়েন্টে আক্রান্ত এক নারী শনাক্ত হয়েছে। বৃহস্পতিবার (১২ জুন) ইবনেসিনা Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন