চট্টগ্রামের লোহাগাড়ায় পরিত্যক্ত অবস্থায় থানা থেকে লুট হওয়া ১টি গ্যাসগান ও ১৭টি টিয়ারস্যাল উদ্ধার করা হয়েছে।বুধবার (৩০ এপ্রিল) দুপুরে উপজেলার কলাউজান ইউনিয়নের ৪নং ওয়ার্ডের হাজারীগোদার পাড়ের বাসিন্দা নাজিম উদ্দীনের বাড়ির সেপটিক ট্যাংকের পাইপ লাইনের ভেতর থেকে বস্তামোড়ানো অবস্থায় থানা পুলিশের অভিযানে এসব অস্ত্র পাওয়া যায়।লোহাগাড়া থানা পুলিশের দায়িত্বরত কর্মকর্তা এএস আই লুৎফুর রহমান জানান, হুমায়ুন নামক এক ব্যক্তি ৯৯৯ এ কল করে অস্ত্রের বিষয়টি অবহিত করলে সে সূত্র ধরেই ঘটনাস্থলে গিয়ে মাটি খুঁড়ে সেপটিক ট্যাংকের পাইপ লাইন থেকে বস্তা মোড়ানো অবস্থায় গ্যাসগান ও টিয়ারসেল উদ্ধার করা হয়।লোহাগাড়া থানার ওসি আরিফুর রহমান অস্ত্র উদ্ধারের বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।পুলিশ বলছে, ৫ আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানের সময় থানা আগুনে পুড়িয়ে দেয়ার পাশাপাশি থানা থেকে বেশ কিছু অস্ত্র লুট হয়। এসব অস্ত্র উদ্ধারে গোপন সংবাদের ভিত্তিতে বিভিন্ন জায়গায় তারা অভিযান পরিচালনা করা হচ্ছে। ইতিমধ্যে বেশ কয়েকবার অভিযান চালিয়ে লুট হওয়া কয়েকটি অস্ত্র ও জড়িত একাধিক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। লুট হওয়া অস্ত্র উদ্ধারে অভিযান অব্যাহত আছে বলে ও জানান পুলিশের এই কর্মকর্তা।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
দীর্ঘদিনের জন্য ৬০০ স্থানে অ্যালকোহল বিক্রির অনুমোদন দেবে সৌদি সরকার
দীর্ঘদিনের জন্য ৬০০ স্থানে অ্যালকোহল বিক্রির অনুমোদন দেবে সৌদি সরকার

২০৩৪ সালের ফিফা বিশ্বকাপ ও ২০৩০ সালের এক্সপোসহ বড় বড় আন্তর্জাতিক ইভেন্ট আয়োজনের প্রস্তুতির অংশ হিসেবে পর্যটকদের আকর্ষণে ২০২৬ সালের Read more

বিশ্বকাপ বাছাইপর্বে পরাজয় দিয়ে যাত্রা থামাল আর্জেন্টিনা
বিশ্বকাপ বাছাইপর্বে পরাজয় দিয়ে যাত্রা থামাল আর্জেন্টিনা

ক্ষিণ আমেরিকার বিশ্বকাপ বাছাইপর্ব থেকে অনেক আগেই মূলপর্ব নিশ্চিত করেছিল বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। তবে বাছাইপর্ব শেষ হলো হার দিয়েই। লিওনেল Read more

অধ্যাপক মুহসিনকে স্বপদে বহালের দাবিতে ববি শিক্ষার্থীদের চার দফা আন্দোলন
অধ্যাপক মুহসিনকে স্বপদে বহালের দাবিতে ববি শিক্ষার্থীদের চার দফা আন্দোলন

অধ্যাপক ড. মো. মুহসিন উদ্দীনকে সিন্ডিকেট সদস্য হিসেবে স্বপদে পুনর্বহালের দাবিতে ২৪ ঘণ্টার আল্টিমেটাম দিয়েছে বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের একটি অংশ। Read more

আরও দু’টি জাতীয় দিবস ঘোষণার সিদ্ধান্ত
আরও দু’টি জাতীয় দিবস ঘোষণার সিদ্ধান্ত

রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ ৭ অক্টোবর এবং ২৫ ফেব্রুয়ারি দিন দুটিকে জাতীয় দিবস হিসেবে ঘোষণা করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। ভবিষ্যতে প্রতিবছর এই Read more

ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ব্যাপক হামলা
ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ব্যাপক হামলা

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানকে কঠোর আঘাতের মাধ্যমে ‘প্রস্তর যুগে পাঠানোর’ হুমকি দেওয়ার পর দেশটিতে হামলা তীব্রতর হয়েছে। ইরানের রাজধানী Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন