দেশে প্রবাসী আয়ের ইতিবাচক ধারায় বাড়ছে বৈদেশিক মুদ্রার মজুত বা রিজার্ভ। চলতি (এপ্রিল) মাসের মাঝামাঝি দেশের মোট রিজার্ভ বেড়ে প্রায় পৌনে ২৭ বিলিয়নের কাছাকাছি পৌঁছায়। এবার সেই রিজার্ভ ২৭ বিলিয়ন ডলার অতিক্রম করেছে।বুধবার (৩০ এপ্রিল) পর্যন্ত দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ এখন ২৭ দশমিক ৪১ বিলিয়ন ডলার। আর আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) হিসাব পদ্ধতি বিপিএম-৬ অনুযায়ী দেশের রিজার্ভ রয়েছে ২২ দশমিক শূন্য ৫ বিলিয়ন ডলার। এ তথ্য নিশ্চিত করেছেন বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান।এর আগে চলতি মাস ১৭ এপ্রিল পর্যন্ত দেশের গ্রস রিজার্ভের পরিমাণ ছিল ২৬ দশমিক ৭৩ বিলিয়ন বা ২ হাজার ৬৭৩ কোটি ডলার। আইএমএফ হিসাব পদ্ধতি (বিপিএম-৬) অনুযায়ী রিজার্ভ ছিল ২১ দশমিক ৩৯ বিলিয়ন বা ২ হাজার ১৩৯ কোটি ডলার।এ দুই হিসাবের বাইরে বাংলাদেশ ব্যাংকের রিজার্ভের আরেকটি হিসাব রয়েছে, যা শুধু আইএমএফকে জানানো হয়। সে হিসাবে আইএমএফের এসডিআর খাতে থাকা ডলার, ব্যাংকগুলোর বৈদেশিক মুদ্রা ক্লিয়ারিং হিসাবে থাকা বৈদেশিক মুদ্রা এবং আকুর বিল বাদ দিয়ে ব্যবহারযোগ্য রিজার্ভের হিসাব করা হয়। সেই হিসাবে দেশের ব্যয়যোগ্য প্রকৃত রিজার্ভ এখন ১৬ বিলিয়ন ডলারের কাছাকাছি।একটি দেশের ন্যূনতম তিন মাসের আমদানি খরচের সমান রিজার্ভ থাকতে হয়, সেক্ষেত্রে আমাদের রিজার্ভ দিয়ে তিন মাসের বেশি সময়ের আমদানি দায় মেটানো সম্ভব। নিট রিজার্ভ গণনা করা হয় আইএমএফের ‘বিপিএম-৬’ পরিমাপ অনুসারে। মোট রিজার্ভ থেকে স্বল্পমেয়াদি দায় বিয়োগ করলে নিট বা প্রকৃত রিজার্ভ বের হয়।অন্যদিকে, লাফিয়ে লাফিয়ে বাড়ছে দেশের প্রবাসী আয় বা রেমিট্যান্স। চলতি মাসের প্রথম ২৯ দিনে ২৬০ কোটি ৭০ লাখ ডলারের রেমিট্যান্স এসেছে। গত মার্চ মাসে প্রবাসী আয়ের নতুন ইতিহাস রচিত হয়েছে। পুরো মাসে রেমিট্যান্স এসেছিল ৩ দশমিক ২৯ বিলিয়ন, যা দেশের ইতিহাসের নতুন রেকর্ড, এর চেয়ে বেশি পরিমাণ রেমিট্যান্স আগে কখনো আসেনি।এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ভরা মৌসুমেও ইলিশ না পেয়ে দোয়া ও মোনাজাত করলেন মেঘনার পাড়ের জেলেরা
ভরা মৌসুমেও ইলিশ না পেয়ে দোয়া ও মোনাজাত করলেন মেঘনার পাড়ের জেলেরা

চলছে বর্ষা মৌসুম। এমন বর্ষায় দেখা মিলে মেঘনা নদীতে ঝাঁকে ঝাঁকে ইলিশের। কিন্তু, গেল দুই মাস ধরে কাঙ্ক্ষিত ইলিশের দেখা Read more

বিশ্বকাপ বাছাইপর্বে পরাজয় দিয়ে যাত্রা থামাল আর্জেন্টিনা
বিশ্বকাপ বাছাইপর্বে পরাজয় দিয়ে যাত্রা থামাল আর্জেন্টিনা

ক্ষিণ আমেরিকার বিশ্বকাপ বাছাইপর্ব থেকে অনেক আগেই মূলপর্ব নিশ্চিত করেছিল বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। তবে বাছাইপর্ব শেষ হলো হার দিয়েই। লিওনেল Read more

রোহিঙ্গা পরিস্থিতি নিয়ে জাতিসংঘে উচ্চ-স্তরের সম্মেলন আজ
রোহিঙ্গা পরিস্থিতি নিয়ে জাতিসংঘে উচ্চ-স্তরের সম্মেলন আজ

মিয়ানমারের রোহিঙ্গা মুসলিম এবং অন্যান্য সংখ্যালঘুদের পরিস্থিতি নিয়ে একটি গুরুত্বপূর্ণ উচ্চ-স্তরের সম্মেলন মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরের সাধারণ Read more

৩৯ বছর বুখারি শরিফ পড়ানো মাওলানা মাহবুবুল হক কাসেমী মারা গেছেন
৩৯ বছর বুখারি শরিফ পড়ানো মাওলানা মাহবুবুল হক কাসেমী মারা গেছেন

জামিয়া ইসলামিয়া লালমাটিয়ার স্বনামধন্য শাইখুল হাদিস হযরত মাওলানা মাহবুবুল হক কাসেমী ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।আজ সোমবার Read more

ঝড়ো বাতাসে ভেঙে পড়ল ‘স্ট্যাচু অব লিবার্টির’ রেপ্লিকা
ঝড়ো বাতাসে ভেঙে পড়ল ‘স্ট্যাচু অব লিবার্টির’ রেপ্লিকা

ব্রাজিলে ঝড়ো বাতাসে ভেঙে পড়েছে ‘স্ট্যাচু অব লিবার্টির’ রেপ্লিকা। সোমবার (১৫ ডিসেম্বর) বিকেলে ভয়াবহ ঝড় আছড়ে পড়লে প্রায় ৪০ মিটার Read more

সৈয়দপুর বিজ্ঞান কলেজ থেকেই মেডিকেলে ভর্তির সুযোগ পেলেন ৪৯ শিক্ষার্থী
সৈয়দপুর বিজ্ঞান কলেজ থেকেই মেডিকেলে ভর্তির সুযোগ পেলেন ৪৯ শিক্ষার্থী

নীলফামারীর সৈয়দপুর সরকারি বিজ্ঞান কলেজ থেকে চলতি বছরে ৪৯ জন শিক্ষার্থী সরকারি মেডিকেল কলেজে ভর্তির সুযোগ পেয়েছেন। রোববার (১৪ ডিসেম্বর) ২০২৫-২৬ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন