আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে কিশোরগঞ্জ-১ (কিশোরগঞ্জ সদর-হোসেনপুর) আসনে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন বিএনপির প্রাথমিক মনোনয়নপ্রাপ্ত প্রার্থী জেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. মাজহারুল ইসলাম। বুধবার (১৭ ডিসেম্বর) বিকেলে দলীয় নেতাকর্মীদের সাথে নিয়ে তিনি জেলা রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক এর কার্যালয় থেকে এই মনোনয়ন ফরম সংগ্রহ করেন তিনি।এ সময় জেলা বিএনপির সাবেক সভাপতি মো. হাবিবুর রহমান ভূঁইয়া, সাবেক সহ-সভাপতি মো. আমিরুজ্জামানসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।মনোনয়ন পত্র সংগ্রহ করে বিএনপি প্রার্থী মো. মাজহারুল ইসলাম জয়ের ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেন। দলের মতবিরোধ মিটিয়ে সবাইকে নিয়ে ঐক্যবদ্ধ ভাবে কাজ করার অঙ্গীকারের কথাও জানান তিনি।উল্লেখ্য, গত বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) গুলশানে চেয়ারপার্সনের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে সারাদেশের ৩৬টি আসনের সম্ভাব্য প্রার্থীর নাম ঘোষণা করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সেখানে কিশোরগঞ্জ-১ আসনে মনোনয়ন পান জেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. মাজহারুল ইসলাম।পিএম

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
রাজধানীতে আ. লীগের ৯ নেতাকর্মী গ্রেপ্তার
রাজধানীতে আ. লীগের ৯ নেতাকর্মী গ্রেপ্তার

রাজধানীতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নয় নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগ (ডিবি)। আজ মঙ্গলবার (২ Read more

হাদির জানাজায় আনা যাবে না ব্যাগ, ড্রোন উড়ানো নিষিদ্ধ
হাদির জানাজায় আনা যাবে না ব্যাগ, ড্রোন উড়ানো নিষিদ্ধ

আগামীকাল শনিবার বাদ জোহর ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ও জুলাই যোদ্ধা শরীফ ওসমান বিন হাদির জানাজা জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় Read more

গাজীপুরে ট্রাক- মোটরসাইকেল সংঘর্ষে দুইজন নিহত
গাজীপুরে ট্রাক- মোটরসাইকেল সংঘর্ষে দুইজন নিহত

গাজীপুর মহানগরের যোগীতলায় ট্রাক মোটরসাইকেল সংঘর্ষে দুইজন ঘটনা স্থলে নিহত হয়েছে।শনিবার (৫ এপ্রিল) রাত ৮ টার দিকে ঢাকা-বাইপাস সড়কের যোগীতলায় Read more

বাঁচতে চায় নাজমুল, সুস্থ হলে হতে চায় কোরআনে হাফেজ
বাঁচতে চায় নাজমুল, সুস্থ হলে হতে চায় কোরআনে হাফেজ

কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার কালিগঞ্জ ইউনিয়নের শিশু নাজমুল (১০) আজ জীবন-মৃত্যুর কঠিন লড়াইয়ে আছে। ধীরে ধীরে তার কোমর থেকে পা অবশ Read more

সুনামগঞ্জে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী পংকজ ও তার দুই সহযোগী গ্রেফতার
সুনামগঞ্জে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী পংকজ ও তার দুই সহযোগী গ্রেফতার

সুনামগঞ্জে ৩৫০ পিস ইয়াবাসহ কুখ্যাত মাদক ব্যবসায়ী আসাদুজ্জামান পংকজ (৩৫) ও তার দুই সহযোগীকে গ্রেফতার করা হয়েছে। বুধবার (২১ মে) বিকালে Read more

‘হাসিনার পতনের আগেই ড. ইউনূসকে সরকারপ্রধান হওয়ার প্রস্তাব দেওয়া হয়’
‘হাসিনার পতনের আগেই ড. ইউনূসকে সরকারপ্রধান হওয়ার প্রস্তাব দেওয়া হয়’

গত বছরের ৪ আগস্ট নতুন সরকার গঠনের পূর্বপ্রস্তুতি হিসেবে ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে আলোচনা করেন বলে জবানবন্দিতে উল্লেখ করেছেন জাতীয় Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন