ভারতীয় নাগরিকদের বিরুদ্ধে যুক্তরাজ্যে সংঘটিত যৌন অপরাধে সবচেয়ে বেশি জড়িত থাকার তথ্য পাওয়া গেছে। ২০২১ থেকে ২০২৪ সালের মধ্যে এ সংক্রান্ত অপরাধে সবচেয়ে বেশি দণ্ড পেয়েছেন ভারতীয় নাগরিকরা। সম্প্রতি যুক্তরাজ্যের বিচার মন্ত্রণালয়ের পরিসংখ্যানের বরাত দিয়ে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে দ্য টেলিগ্রাফ।সংবাদমাধ্যমটির প্রতিবেদন অনুসারে, ২০২১ থেকে ২০২৪ সালের মধ্যে যৌন অপরাধে সংশ্লিষ্টতা প্রমাণের ভিত্তিতে ভারতীয়দের বিরুদ্ধে দেওয়া রায়ের সংখ্যা ২৮ থেকে বেড়ে ১০০-তে দাঁড়িয়েছে। এ হিসেবে চার বছরে ভারতীয়দের বিরুদ্ধে চার বছরে দণ্ডের পরিমাণ বৃদ্ধি পেয়েছে ২৫৭ শতাংশ। একই সময়ে নাইজেরিয়ার নাগরিকদের ক্ষেত্রে এ সংক্রান্ত অপরাধে দণ্ডের পরিমাণ ১৬৬ শতাংশ ও ইরাকের নাগরিকদের ক্ষেত্রে ১৬০ শতাংশ বৃদ্ধি হয়েছে।মন্ত্রণালয় জানায়, এই সংখ্যাগুলো শুধুমাত্র দণ্ড প্রদানের ঘটনার সঙ্গে সম্পর্কিত।এ ছাড়া, সার্বিকভাবে গুরুতর অপরাধে দণ্ডপ্রাপ্ত বিদেশি নাগরিকদের তালিকায় তৃতীয় স্থানে অবস্থান করছেন ভারতীয় নাগরিকরা। ২০২১ সালে যুক্তরাজ্যে যেখানে গুরুতর বিভিন্ন অপরাধে দণ্ডিত ভারতীয় নাগরিকের সংখ্যা ২৭৩ ছিল, সেখানে ২০২৪ সাল নাগাদ ১১৫ শতাংশ বৃদ্ধি পেয়ে ৫৮৮-তে দাঁড়িয়েছে এই সংখ্যা। আলজেরীয় ও মিসরীয় নাগরিকদের ক্ষেত্রে গুরুতর অপরাধে আরো বেশি বৃদ্ধি দেখা গেছে।যুক্তরাজ্যের স্বরাষ্ট্র দপ্তরের তথ্য মতে, ২০২৪ সালে যেখানে ২৯৩ জন ভারতীয় নাগরিক ছোট নৌকায় অবৈধভাবে যুক্তরাজ্যে প্রবেশ করেছেন, সেখানে ২০২৫ সালের প্রথমার্ধেই প্রবেশ করেছেন ২০৬ জন। তবে, অবৈধ অনুপ্রবেশের প্রবণতা সবচেয়ে বেশি দেখা গেছে আফগানিস্তান, ইরান ও সিরিয়ার নাগরিকদের মধ্যে।২০২৫ সালের জুন পর্যন্ত যুক্তরাজ্যের বন্দরগুলোতে অবৈধ আগমনকারীদের ১৫ শতাংশই ভারতীয় নাগরিক। যুক্তরাজ্যে আশ্রয় গ্রহণে ৫ হাজার ৪৭৪ জন ভারতীয় আবেদনকারীর মধ্যে প্রায় চার হাজার জন বৈধ ভিসাধারী (প্রধানত শিক্ষার্থী ভিসা)। এছাড়া, ৪০০ জন ছোট নৌকা ব্যবহার করে প্রবেশকারী এবং বাকিরা অন্যান্য মাধ্যমে গিয়ে আবেদন করেছেন।অবশ্য, যুক্তরাজ্যে বৈধ অভিবাসনেও শীর্ষে রয়েছেন ভারতের নাগরিকরা। যুক্তরাজ্যের নাগরিকত্ব পাওয়ার পাশাপাশি সর্বাধিক সংখ্যক কাজ ও পর্যটন ভিসা পেয়েছেন তারা। এ ছাড়া, শিক্ষার্থী ভিসাপ্রাপ্তদের মধ্যেও দ্বিতীয় বৃহত্তম গোষ্ঠী ভারতীয়রা।এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
‘স্বেচ্ছাসেবক দল নেতাকে গুলি করে হত্যার ঘটনা বিচ্ছিন্ন’
‘স্বেচ্ছাসেবক দল নেতাকে গুলি করে হত্যার ঘটনা বিচ্ছিন্ন’

ঢাকা মহানগর উত্তরের স্বেচ্ছাসেবক দলের সাবেক সদস্য সচিব আজিজুর রহমান মুসাব্বিরকে গুলি করে হত্যার ঘটনা বিচ্ছিন্ন বলে জানিয়েছেন করেছেন বিএনপির Read more

মেঘনায় ১৬ বছর পর ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেপ্তার
মেঘনায় ১৬ বছর পর ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেপ্তার

কুমিল্লার মেঘনা উপজেলায় ওয়ারেন্টভুক্ত এক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৭ এপ্রিল) রাতে উপজেলার মানিকার চর এলাকা থেকে কামাল মিয়া Read more

নাগরিকদের দ্রুত ইরাক ত্যাগের নির্দেশ দিল যুক্তরাষ্ট্র
নাগরিকদের দ্রুত ইরাক ত্যাগের নির্দেশ দিল যুক্তরাষ্ট্র

ইরাকে অবস্থিত মার্কিন দূতাবাস নিজেদের নাগরিকদের দ্রুত দেশ ছাড়ার নির্দেশ দিয়েছে। সতর্কতা জারি করে দূতাবাস জানায়, ইরান-সমর্থিত সশস্ত্র গোষ্ঠীগুলো ইরাকজুড়ে বিশেষ Read more

ইসরায়েলের অস্ত্র কারখানায় অগ্নিসংযোগ
ইসরায়েলের অস্ত্র কারখানায় অগ্নিসংযোগ

চেক প্রজাতন্ত্রে ইসরাইলি অস্ত্র জায়ান্ট এলবিট সিস্টেমসের সঙ্গে সংশ্লিষ্ট একটি স্থাপনায় অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। ইতোমধ্যে দ্য আর্থকোয়েক ফ্যাকশন নামের একটি Read more

সৌদিতে অবস্থানরত বাংলাদেশিদের জন্য জরুরি সতর্কবার্তা
সৌদিতে অবস্থানরত বাংলাদেশিদের জন্য জরুরি সতর্কবার্তা

ইরানের সঙ্গে ইসরায়েল-যুক্তরাষ্ট্রের চলমান সংঘাতে মধ্যপ্রাচ্যে উদ্ভূত যুদ্ধ পরিস্থিতে সৌদি আরবে অবস্থানরত বাংলাদেশিদের জন্য জরুরি সতর্কবার্তা দিয়েছে রিয়াদে অবস্থিত বাংলাদেশ Read more

সিদ্ধিরগঞ্জে মাদক ও দেশীয় অস্ত্রসহ দুই নারী আটক
সিদ্ধিরগঞ্জে মাদক ও দেশীয় অস্ত্রসহ দুই নারী আটক

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে যৌথবাহিনীর অভিযানে মাদক ও দেশীয় অস্ত্রসহ দুই নারী মাদক কারবারিকে আটক করা হয়েছে। বুধবার (১৮ জুন) রাত ১১টার দিকে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন