চট্টগ্রামের লোহাগাড়ায় গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে এক কিশোরী। শুক্রবার (১০ অক্টোবর) সকাল ১১ টায় উপজেলার পুটিবিলা ইউনিয়নের ৫ নং ওয়ার্ডস্থ তাঁতী পাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত কিশোরীর নাম রেশমী শীল (১৫)। সে একই এলাকার স্বপন শীলের কন্যা।জানা যায়, সকালে গীতা পাঠ করা নিয়ে মা শিল্পী শীলের সঙ্গে রাগারাগি হয়। এ পর্যায়ে মা তার গালে ২/১টি চড়-থাপ্পর মারেন। এরপর মা মন্দিরে প্রার্থনা করতে গেলে রেশমী আত্মহত্যা করে। মা বাড়িতে এসে ঘরের দরজা বন্ধ পেয়ে বাড়ির টিন ফাঁক করে ভেতরে প্রবেশ করলে দেখতে পান শাড়ি বেঁধে গলায় ফাঁস লাগিয়ে রেশমী আত্মহত্যা করেছে। তৎক্ষণাৎ শিল্পী শীলের শোর-চিৎকারে আশেপাশের লোকজন দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়ে দেখতে পান রেশমীর মরদেহ ঝুলে রয়েছে। পরে মরদেহটি উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান স্বজনেরা। ওইখানে কর্তব্যরত চিকিৎসক রেশমীকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে থানা পুলিশের একটি টিম ঘটনাস্থলে উপস্থিত হয়ে মরদেহটি থানায় হেফাজতে নিয়ে আসে।লোহাগাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আরিফুর রহমান বলেন, আত্মহত্যার খবর শুনে পুলিশের একটি টিম ঘটনাস্থলে পাঠানো হয়েছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে। এ ব্যাপারে থানায় একটি অপমৃত্যু মামলা রুজু হয়েছে।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
চালু হচ্ছে পাকিস্তান-ইরান-তুরস্ক ট্রেন সার্ভিস
চালু হচ্ছে পাকিস্তান-ইরান-তুরস্ক ট্রেন সার্ভিস

চলতি বছরের শেষ দিকে চালু হতে যাচ্ছে পাকিস্তান-ইরান-তুরস্ক ট্রেন সার্ভিস। সবকিছু ঠিক থাকলে আগামী ৩১ ডিসেম্বর চূড়ান্ত গন্তব্য তুরস্কের ইস্তাম্বুলের Read more

কাজীপুরে উপজেলা আ. লীগের সাবেক নেতা গ্রেপ্তার
কাজীপুরে উপজেলা আ. লীগের সাবেক নেতা গ্রেপ্তার

সিরাজগঞ্জের কাজীপুর উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আশরাফুল আলমকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (২৯ ডিসেম্বর) দুপুরে উপজেলার গান্ধাইল এলাকার নিজ Read more

একাত্তরের ঘটনায় পাকিস্তানকে ক্ষমা চাইতে বলল বাংলাদেশ
একাত্তরের ঘটনায় পাকিস্তানকে ক্ষমা চাইতে বলল বাংলাদেশ

বাংলাদেশ-পাকিস্তান সম্পর্ককে শক্ত ভিত্তির ওপর দাঁড় করতে হলে অতীতের অমীমাংসিত বিষয় সমাধানের বিকল্প নেই। দেড় দশক পর সচিব পর্যায়ের বৈঠকে Read more

আদালতে ধাক্কাধাক্কিতে জুতা হারালেন সাবেক এমপি মমতাজ
আদালতে ধাক্কাধাক্কিতে জুতা হারালেন সাবেক এমপি মমতাজ

আদালতে তীব্র ধাক্কাধাক্কি ও হুড়োহুড়ির মধ্য দিয়ে হাজতখানায় নেওয়ার সময় পায়ে থাকা জুতা হারালেন সাবেক এমপি ও কণ্ঠশিল্পী মমতাজ বেগম।মঙ্গলবার Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন