টাঙ্গাইলের মির্জাপুরে ৯ বছরের এক শিশুকে বলাৎকারের শিকার হয়েছেন। উপজেলার বহুরিয়া ইউনিয়নের আনাইলবাড়ি গ্রামে এ ঘটনা ঘটে। শুক্রবার (১০ অক্টোবর) শিশুটির মা মির্জাপুর থানায় মামলা দায়ের করেন। মামলা সূত্রে জানা যায়, গত রোববার (৫ অক্টোবর) মির্জাপুর উপজেলার বহুরিয়া ইউনিয়নের আড়াইপাড়া গ্রামের নয়া মিয়ার ছেলে অপু মিয়া (১৭) বলাৎকারের শিকার শিশুটিকে খেলাধুলার কথা বলে বাড়ি থেকে ডেকে নিয়ে যায়। পরে বিস্কুট খাওয়ানোর কথা বলে নৌকাযোগে পাশের একটি বিলে নিয়ে জোর পূর্বক বলাৎকার করে। এরপর সন্ধায় শিশুটিকে তাদের বাড়ির পাশে রেখে যায়। পরে বিষয়টি জানাজানি হলে বিবাদী উল্টো শিশুটির পরিবারকে হুমকি দিতে থাকে। শুক্রবার শিশুটির মা মির্জাপুর থানায় অভিযুক্ত অপু মিয়াকে আসামি করে মামলা দায়ের করেন।মামলার তদন্তকারী কর্মকর্তা মির্জাপুর থানার উপপরিদর্শক মাহমুদুল হাসান জানান, অভিযোগের ভিত্তিতে প্রাথমিক তদন্তে ঘটনার সত্যতা পাওয়া যায়। এ ঘটনায় একটি মামলা হয়েছে। শিশুটিকে ডাক্তারি পরীক্ষার জন্য টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হবে। অভিযুক্তকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
শিক্ষার্থী হত্যার প্রতিবাদে মধ্যরাতে উত্তাল ঢাবি
শিক্ষার্থী হত্যার প্রতিবাদে মধ্যরাতে উত্তাল ঢাবি

রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে দুর্বৃত্তের ধারালো অস্ত্রের আঘাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা বিভাগের ১৮-১৯ সেশনের শিক্ষার্থী ও স্যার এ এফ Read more

চাকসুর নতুন ভিপি-জিএস শিবিরের, এজিএস ছাত্রদলের
চাকসুর নতুন ভিপি-জিএস শিবিরের, এজিএস ছাত্রদলের

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) নির্বাচনে ভিপি (সহসভাপতি) ও জিএস (সাধারণ সম্পাদক) পদে জয় পেয়েছেন ছাত্রশিবির সমর্থিত প্যানেলের প্রার্থীরা। Read more

বাউফলে পূর্ব বিরোধের জেরে হামলায় নারীর মৃত্যু
বাউফলে পূর্ব বিরোধের জেরে হামলায় নারীর মৃত্যু

পটুয়াখালীর বাউফল উপজেলায় জমি সংক্রান্ত পূর্ব বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় সেতারা বেগম (৬০) নামে এক নারীর মৃত্যু হয়েছে। শুক্রবার (২০ জুন) Read more

অন্তর্বর্তী সরকারের ওপর আস্থা হারিয়ে গেছে: ফারুক
অন্তর্বর্তী সরকারের ওপর আস্থা হারিয়ে গেছে: ফারুক

অন্তর্বর্তীকালীন সরকারের ওপর আস্থা হারিয়ে গেছে জানিয়ে বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক বলেছেন, আপনাদের ওপর আস্থা, আপনাদের ওপর বিশ্বাস Read more

Die Rolle der Auswahlkriterien in Online Casinos ohne OASIS
Die Rolle der Auswahlkriterien in Online Casinos ohne OASIS

Die Rolle der Auswahlkriterien in Online Casinos ohne OASISDie Auswahlkriterien für Online Casinos ohne OASIS sind entscheidend für die Spieler, Read more

ফাইনালের স্বপ্ন টিকিয়ে রাখল পাকিস্তান, শ্রীলঙ্কাকে হারাল ৫ উইকেটে
ফাইনালের স্বপ্ন টিকিয়ে রাখল পাকিস্তান, শ্রীলঙ্কাকে হারাল ৫ উইকেটে

এশিয়া কাপ ফাইনালে খেলার আশা জিইয়ে রাখতে আজ জিততেই হতো পাকিস্তানকে। শ্রীলঙ্কাকে ৫ উইকেটে উড়িয়ে দিয়ে সে কাজটা সেরে রাখল Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন