পাকিস্তানের সংসদবিষয়ক মন্ত্রী ড. তারিক ফজল চৌধুরী জানিয়েছেন, তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) যদি আবেদন করে তাহলে কারাবন্দি নেতা ইমরান খানকে কারাগার থেকে তার নিজ বাড়ি বানিগালা রেসিডেন্সে স্থানান্তর করা হতে পারে।বুধবার (২২ অক্টোবর) এক বেসরকারি টেলিভিশন চ্যানেলে দেওয়া সাক্ষাৎকারে মন্ত্রী জানান, পিটিআই প্রতিষ্ঠাতা বর্তমানে কোনো বাধা ছাড়াই জেলে তার পুরো পরিবারের সদস্য ও আইনজীবীদের সঙ্গে সাক্ষাৎ করছেন। যদি দেখা করার ক্ষেত্রে কোনো প্রতিবন্ধকতা থাকে, আমরা তা পর্যালোচনা করবো। তারা যদি আবেদন করে, আমরা তাকে বানিগালায় স্থানান্তর করতে প্রস্তুত।ড. তারিক ফজল চৌধুরী বলেন, আমরা অবশ্যই তাকে স্থানান্তর করবো, সেখানে তিনি মানুষের সঙ্গে দেখা করতে পারবেন, লুডু খেলতে পারবেন—যা ইচ্ছা করতে পারবেন। আমরা চাই পিটিআই প্রতিষ্ঠাতা রাজনৈতিক ব্যক্তিদের সঙ্গে দেখা করুন।তিনি বলেন, কারাগারে ইমরান খানের জন্য ফার্স্ট-ক্লাস মানের ব্যায়াম সরঞ্জাম সরবরাহ করা হয়েছে।এদিকে ইসলামাবাদ হাইকোর্ট (আইএইচসি) বৃহস্পতিবার (২৩ অক্টোবর) আদিয়ালা জেল সুপারিনটেনডেন্টকে নির্দেশ দিয়েছে, সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের সঙ্গে সপ্তাহে দুইবার সাক্ষাতের অনুমতি সংক্রান্ত আদালতের আগের আদেশ বাস্তবায়ন করতে।পিটিআই ও ইমরানের পরিবারের অভিযোগ, কারাগার কর্তৃপক্ষ বারবার ইচ্ছাকৃতভাবে তার সঙ্গে সাক্ষাৎ বাধাগ্রস্ত বা সাবোটাজ করছে।সূত্র: জিও নিউজ, ডন এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
শান্তি সংলাপের মধ্যেই সংঘাতে জড়াল পাকিস্তান ও আফগানিস্তান, নিহত ৫
শান্তি সংলাপের মধ্যেই সংঘাতে জড়াল পাকিস্তান ও আফগানিস্তান, নিহত ৫

তুরস্কে পাকিস্তান ও আফগানিস্তানের মাধ্যে শান্তি আলোচনা চলছে। এরই মধ্যে আফগানিস্তানে হামলা চালিয়েছে পাকিস্তান। এতে অন্তত ৫ জন নিহত হয়েছেন।বৃহস্পতিবার Read more

কালিয়াকৈরে বন বিভাগের উচ্ছেদ অভিযান বন্ধের দাবি ভূমিহীনদের
কালিয়াকৈরে বন বিভাগের উচ্ছেদ অভিযান বন্ধের দাবি ভূমিহীনদের

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার রাখালিয়াচালা এলাকায় বন বিভাগের উচ্ছেদ অভিযান বন্ধের দাবিতে ভূমিহীন পরিবারগুলো রবিবার (৬ এপ্রিল) সকালে সংবাদ সম্মেলনের আয়োজন Read more

বৃহস্পতিবার বন্ধ রাজধানীর যেসব মার্কেট
বৃহস্পতিবার বন্ধ রাজধানীর যেসব মার্কেট

দৈনন্দিন নানা কাজে রাজধানীতে প্রতিদিনই কোথাও না কোথাও যেতে হয়। কিন্তু পরিকল্পনা করে বাসা থেকে বের হলেও অনেক সময় পড়তে Read more

গাজায় সংঘর্ষে ২ ইসরাইলি সেনা নিহত
গাজায় সংঘর্ষে ২ ইসরাইলি সেনা নিহত

ফিলিস্তিনের গাজায় প্রতিরোধ বাহিনীর যোদ্ধাদের সঙ্গে সংঘর্ষে ২ ইসরাইলি সেনা নিহত হয়েছেন। এছাড়া আহত হয়েছেন আরও ৯ সেনা। সোমবার (২৯ সেপ্টেম্বর) Read more

বাগেরহাটে অনিয়মের অভিযোগে বিআরটিএ অফিসে দুদকের অভিযান
বাগেরহাটে অনিয়মের অভিযোগে বিআরটিএ অফিসে দুদকের অভিযান

গেরহাটে অনিয়মের অভিযোগে বিআরটিএ অফিসে অভিযান চালিয়েছে দুদকের বাগেরহাট জেলা কার্যালয়।‎বুধবার (৭ মে) দুপুরে জেলা কেন্দ্রীয় বাসস্ট্যান্ড সংলগ্ন বাগেরহাট জেলা Read more

‘কাশ্মীরে হামলা সাজানো’ বিস্ফোরক মন্তব্য ভারতীয় সেনার
‘কাশ্মীরে হামলা সাজানো’ বিস্ফোরক মন্তব্য ভারতীয় সেনার

কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলায় ২৬ জন নিহত হওয়ার ঘটনায় ভারত ও পাকিস্তানের মধ্যে তীব্র উত্তেজনা চলছে। দু’দেশের মধ্যে যুদ্ধ বাধার Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন