চট্টগ্রামের লোহাগাড়ায় আলোচিত রাজমিস্ত্রী জহির উদ্দীন হত্যা মামলার অন্যতম আসামী সাহাব উদ্দীন (৩৮) কে গ্রেফতার করেছে লোহাগাড়া থানা পুলিশ।শুক্রবার (২৫ জুলাই) ভোরে চট্টগ্রামের ডবলমুরিং থানাধীন মাদারবাড়ি এলাকা থেকে লোহাগাড়া থানার পুলিশের একটি টীম বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।লোহাগাড়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) রবিউল ইসলাম খান গ্রেফতারের বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন। গ্রেফতার সাহাব উদ্দীন উপজেলার পুটিবিলা ইউনিয়নের ৮নং ওয়ার্ড গৌড়স্থান নয়াপাড়ার বাসিন্দা সোলাইমানের পুত্র। নিহত জহির পুটিবিলা ইউনিয়নের গৌড়স্থান নয়াপাড়া এলাকার বাসিন্দা আলী আহমদের পুত্র।এ ঘটনায় নিহতের স্ত্রী ছেনুয়ারা বেগম বাদী হয়ে সাহাব উদ্দীন, তার ভাই নাজিম উদ্দীনসহ মোট ৪ জনকে আসামি করে লোহাগাড়া থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।মামলার তদন্তকারী কর্মকর্তা (এসআই) রবিউল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে চট্টগ্রামের ডবলমুরিং থানাধীন মাদারবাড়ি এলাকার একটি বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়। তার দেয়া তথ্য অনুযায়ী, তার বাড়ির দক্ষিণ পাশের ঝোপঝাড় থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত ছুরিটিও উদ্ধার করা হয়েছে।প্রসঙ্গত, উপজেলার পুটিবিলা ইউনিয়নের নয়াপাড়া এলাকায় সাহাব উদ্দিন ও নাজিম উদ্দিনের বাড়ির নির্মাণ কাজ করেন জহির। গত ১৩ জুলাই সকাল ১০টার দিকে বাড়ির কাজের পাওনা টাকা সংক্রান্ত বিষয় নিয়ে কথা-কাটাকাটির এক পর্যায়ে হাতাহাতি হয়। হাতাহাতির এক পর্যায়ে জহিরের পেটে ছুরির আঘাতে তার নাড়িভুঁড়ি বেরিয়ে যায়। আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। অবস্থার অবনতি হলে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। গত ১৬ জুলাই চিকিৎসাধীন অবস্থায় সেখানেই তার মৃত্যু হয়।লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান বলেন, আলোচিত নির্মাণ শ্রমিক জহির উদ্দীন হত্যাকাণ্ডের মামলার এজাহারভুক্ত সাহাব উদ্দীনকে গ্রেফতার করা হয়েছে। বাকি আসামীদেরও দ্রুত গ্রেফতারের জন্য অভিযান চালিয়ে যাচ্ছি। গ্রেফতার আসামীকে আইনগত প্রক্রিয়া শেষে আদালতে প্রেরণ করা হবে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
হতাশা ও আস্থাহীনতা দেখেছি, আরেকবার চেষ্টা করে দেখতে চাই: মাহফুজ আলম
হতাশা ও আস্থাহীনতা দেখেছি, আরেকবার চেষ্টা করে দেখতে চাই: মাহফুজ আলম

অন্তর্বর্তী সরকারের সাবেক তথ্য উপদেষ্টা মাহফুজ আলম নতুন ধারার রাজনৈতিক দল গঠনের ইঙ্গিত দিয়েছেন। এ বিষয়ে আগ্রহীদের তার সঙ্গে যোগাযোগের Read more

মানবতাবিরোধী অপরাধের মামলায় আসামি হচ্ছেন খালেদ-মাসুদ
মানবতাবিরোধী অপরাধের মামলায় আসামি হচ্ছেন খালেদ-মাসুদ

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মানবতাবিরোধী অপরাধের মামলায় আসামি হচ্ছেন ডিজিএফআইয়ের সাবেক মহাপরিচালক শেখ মামুন খালেদ ও সাবেক লেফটেন্যান্ট জেনারেল মাসুদ উদ্দিন Read more

১৭ বছর পর মাতৃভূমি’র মাটি স্পর্শ করলেন তারেক রহমান
১৭ বছর পর মাতৃভূমি’র মাটি স্পর্শ করলেন তারেক রহমান

দীর্ঘ ১৭ বছর পর দেশে প্রত্যাবর্তন করলেন বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এই দীর্ঘ সময় দেশে ফিরে খালি পায়ে মাতৃভূমি’র Read more

ভোলায় নারীকে গাছে বেঁধে নির্যাতন, বিএনপি নেতাসহ আটক ৪
ভোলায় নারীকে গাছে বেঁধে নির্যাতন, বিএনপি নেতাসহ আটক ৪

ভোলার বোরহানউদ্দিন উপজেলায় পরকীয়ার অভিযোগ এনে এক নারীকে গাছের সঙ্গে বেঁধে চুল কেটে প্রকাশ্যে জুতার মালা গলায় পড়িয়ে নির্যাতনের অভিযোগ Read more

খুলনায় গুলিবিদ্ধ এনসিপি নেতা শঙ্কামুক্ত
খুলনায় গুলিবিদ্ধ এনসিপি নেতা শঙ্কামুক্ত

খুলনার সার্জিক্যাল এলাকায় গুলিবিদ্ধ জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা মোতালেব শিকদার (৩৭) বর্তমানে শঙ্কামুক্ত। তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা Read more

ঈশ্বরদীতে প্রাইভেটকারের ধাক্কায় পথচারী নিহত
ঈশ্বরদীতে প্রাইভেটকারের ধাক্কায় পথচারী নিহত

পাবনার ঈশ্বরদীতে প্রাইভেটকারের ধাক্কায় মাসুম আলম (৫৫) নামে এক পথচারী নিহত হয়েছেন।শনিবার (১৯ জুলাই) দুপুর দেড়টার দিকে পৌর শহরের হাসপাতাল Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন