আলোচিত কনটেন্ট ক্রিয়েটর ও অভিনেত্রী-মডেল সিমরিন লুবাবার বাগদান ঘিরে স্যোশাল মিডিয়ায় চলছে আলোচনা-সমালোচনা। সম্প্রতি নিজের ফেসবুক পেজে একটি পোস্ট দেওয়ার পরই মূলত বিয়ের গুঞ্জন ছড়িয়ে পড়েছে।জীবনসঙ্গীর কথা জানিয়ে লুবাবা যে পোস্ট করেছেন সেখানে একটি ছবি থাকলেও সেখানে বর-কনের মুখ স্পষ্ট দেখা যায়নি। পাশাপাশি পাত্রের পরিচয়ও গোপন রাখেন তিনি। এতে নেটিজেনদের মধ্যে কৌতূহল বেড়ে গেলে কে হলেন তার জীবনসঙ্গী, তা জানার আগ্রহ প্রকাশ করেন অনেকেই।পরবর্তীতে জানা যায়, মাহমুদ বিন মুনির নামের এক প্রবাসী আলেমের সঙ্গে লুবাবার বাগদান সম্পন্ন হয়েছে। বিষয়টি নিজেই নিশ্চিত করেছেন মুনির।গণমাধ্যমকে তিনি জানান, দুই পরিবারের সিদ্ধান্ত অনুযায়ী ঘরোয়া পরিবেশে তাদের বাগদান হয়েছে। বাংলাদেশ সরকারের আইন মেনে নির্ধারিত সময়েই বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হবে। এ বিষয়ে আপাতত আর কিছু না জানিয়ে সবার কাছে দোয়া চেয়েছেন তিনি।জানা গেছে, বাবার ব্যবসার সূত্রে বর্তমানে কুয়েতে বসবাস করছেন মুনির। ২০২১ সাল থেকে তিনি নিয়মিত সেখানেই আছেন। কুয়েত ও সৌদি আরবে তাদের সুগন্ধির ব্যবসা রয়েছে। পবিত্র কুরআন হিফজ করার পর কওমি মাদ্রাসা থেকে দাওরায়ে হাদিস সম্পন্ন করেছেন তিনি। পড়াশোনা করেছেন ঢাকা ও নরসিংদীর বিভিন্ন মাদ্রাসায়।লুবাবার সঙ্গে তার সম্পর্কের শুরু ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে পরে বিস্তারিত জানাবেন বলেও জানিয়েছেন এই তরুণ আলেম।অন্যদিকে, সিমরিন লুবাবা ছোটবেলা থেকেই মিডিয়ায় পরিচিত মুখ। প্রয়াত অভিনেতা আবদুল কাদেরের নাতনি হিসেবে অল্প বয়সেই অভিনয়ে আসেন তিনি। শিশুশিল্পী হিসেবে জনপ্রিয়তা পাওয়ার পর নিয়মিত অভিনয় ও মডেলিং করেছেন।তবে গত বছরের শেষ দিকে হঠাৎ করেই বিনোদন জগৎ থেকে নিজেকে সরিয়ে নেওয়ার ঘোষণা দেন লুবাবা। পরে জানান, তিনি আর প্রকাশ্যে আসবেন না। তার মা তখন বলেছিলেন, ধর্মীয় অনুশীলনের দিকে ঝুঁকেছেন লুবাবা এবং নিজের জীবনধারায় পরিবর্তন আনতে চান।ইখা

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
কাশিমপুরে ১২ বছর বয়সী শিশুকে বলাৎকার, গ্রেফতার ১
কাশিমপুরে ১২ বছর বয়সী শিশুকে বলাৎকার, গ্রেফতার ১

গাজীপুরের কাশিমপুরে আল-আমিন (১২) নামের এক শিশুকে বলাৎকারের অভিযোগে এক হুজুরকে গ্রেফতার করা হয়েছে। অভিযুক্ত হুজুরের নাম আশরাফুল ইসলাম (৩০)।তিনি Read more

এসএসসি’র ফরম ফিলাপ নিয়ে যা জানা গেল
এসএসসি’র ফরম ফিলাপ নিয়ে যা জানা গেল

২০২৬ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষার ফরম পূরণ আগামী ৩১ ডিসেম্বর থেকে শুরু হবে। এর আগে পরীক্ষায় অংশ নিতে Read more

লাফ দিয়ে বাঁচতে চেয়ে কাভার্ডভ্যানের চাকায় পিষ্ট হলেন সিএনজি চালক
লাফ দিয়ে বাঁচতে চেয়ে কাভার্ডভ্যানের চাকায় পিষ্ট হলেন সিএনজি চালক

চট্টগ্রামের সীতাকুণ্ডে গাড়ির ধাক্কায় একটি সিএনজি অটোরিকশা দুমড়ে মুচড়ে গিয়ে চালকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। বিকাল ৫টায় পৌরসদরের পন্থিছিলা এলাকায় এ Read more

মনপুরায় পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু
মনপুরায় পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

ভোলার মনপুরায় পুকুরে পানিতে ডুবে আরিশা আক্তার (২) নামের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় শিশুটির পরিবারে চলছে শোকের Read more

সংস্কার কেন ভোটাধিকার আর গণতন্ত্রের বিকল্প হবে: প্রশ্ন রিজভীর
সংস্কার কেন ভোটাধিকার আর গণতন্ত্রের বিকল্প হবে: প্রশ্ন রিজভীর

সংস্কার কেন ভোটাধিকার আর গণতন্ত্রের বিকল্প হবে, এমন প্রশ্ন তুলে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, যে ভোটাধিকারের Read more

1go Casino: So prüfen Sie Angebot, Sicherheit und Spielwert richtig
1go Casino: So prüfen Sie Angebot, Sicherheit und Spielwert richtig

Ein umfangreiches Spielangebot allein macht noch kein gutes Online-Casino: Entscheidend ist, ob Lizenz, Zahlungsbedingungen und Bonusregeln transparent zusammenpassen. Wer diese Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন