হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে লাল-সবুজ বাসে করে ৩০০ ফিট এলাকার গণসংবর্ধনা মঞ্চের উদ্দেশ্যে আসছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আসার পথে বাসের সামনে ও পাশে দাঁড়িয়ে দলীয় নেতাকর্মীদের হাত নেড়ে শুভেচ্ছা জানাচ্ছেন তিনি। বাসটির গায়ে লেখা রয়েছে, ‘সবার আগে বাংলাদেশ’।দীর্ঘ প্রায় দেড় যুগ পর বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) বেলা ১১টা ৪০ মিনিটের দিকে স্ত্রী-কন্যাসহ তারেক রহমানকে বহনকারী বাংলাদেশ বিমানের ফ্লাইটটি বিমানবন্দরে অবতরণ করে।এরপর বিমানবন্দরে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে দলের স্থায়ী কমিটির সদস্যরা তারেক রহমানকে স্বাগত জানান। সেখানে ইমিগ্রেশনের কাজ শেষে তারেক রহমানের স্ত্রী জুবাইদা রহমান ও মেয়ে জাইমা রহমান বিমানবন্দর থেকে বেরিয়ে গুলশান–২ এর ১৯৬ নম্বর বাসভবনের উদেশ্যে রওনা হন। এর কিছুক্ষণ পর বিমানবন্দরের ভিভিআইপি লাউঞ্জ থেকে বেরিয়ে এসে জুতা খুলে শিশির ভেজা ঘাসে পা রাখেন তারেক রহমান। এ সময় তিনি একমুঠো মাটিও হাতে তুলে নেন। এরপর বাসে করে রাজধানীর পূর্বাচলের ৩৬ জুলাই এক্সপ্রেসওয়েতে গণসংবর্ধনাস্থলে রওনা হন তিনি।তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে পূর্বাচলের ৩৬ জুলাই এক্সপ্রেসওয়ে এলাকায় গণসংবর্ধনার আয়োজন করেছে বিএনপি। কুড়িল মোড়সংলগ্ন সড়কের উত্তর পাশে দক্ষিণমুখী করে বাঁশ ও কাঠ দিয়ে তৈরি করা হয়েছে ৪৮ ফুট বাই ৩৬ ফুটের বিশাল মঞ্চ।এসকে/আরআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
সিংড়ায় বিনামূল্যে পাট ও উফশী আউশ ধানের বীজ বিতরণ
সিংড়ায় বিনামূল্যে পাট ও উফশী আউশ ধানের বীজ বিতরণ

নাটোরের সিংড়ায় ২০২৫-২৬ অর্থবছরে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় সিংড়া উপজেলায় ২৫০০ জন প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে উফশী আউশ ধানের বীজ Read more

৮ জানুয়ারি: নামাজের সময়সূচি
৮ জানুয়ারি: নামাজের সময়সূচি

আজ বৃহস্পতিবার, ৮ জানুয়ারি ২০২৬ ইংরেজি, ২৪ পৌষ ১৪৩২ বাংলা, ১৮ রজব ১৪৪৭ হিজরি। ঢাকা ও তার পার্শ্ববর্তী এলাকার নামাজের Read more

জন-আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাতে রাজনৈতিক দলগুলোকে এগিয়ে আসতে হবে
জন-আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাতে রাজনৈতিক দলগুলোকে এগিয়ে আসতে হবে

জাতীয় সনদের মাধ্যমে জন-আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটানোর চেষ্টা চলছে। এজন্য রাজনৈতিক দলগুলোকে এগিয়ে আসতে হবে। ঐকমত্য সৃষ্টির দায়িত্ব কেবল কমিশনের নয়, Read more

প্রাইমএশিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী পারভেজ হত্যাকাণ্ডে আটক ৩
প্রাইমএশিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী পারভেজ হত্যাকাণ্ডে আটক ৩

রাজধানীর বনানীতে প্রাইমএশিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী পারভেজ হত্যার ঘটনায় ৩ জনকে আটক করেছে পুলিশ। আজ সোমবার (২১ এপ্রিল) ভোরে তাদের আটক Read more

কর্ণফুলী ইপিজেডে ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ৮ ইউনিট
কর্ণফুলী ইপিজেডে ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ৮ ইউনিট

চট্টগ্রামের পতেঙ্গার কর্ণফুলী ইপিজেডের একটি ভবনে আগুন লেগেছে। ফায়ার সার্ভিসের আটটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।শুক্রবার (১১ জুলাই) দুপুরের দিকে Read more

বাসর রাতে নববিবাহিত যুবকের রহস্যজনক মৃত্যু
বাসর রাতে নববিবাহিত যুবকের রহস্যজনক মৃত্যু

ফরিদপুরের সালথা উপজেলায় বাসর রাতের রাতে এক নববিবাহিত যুবকের রহস্যজনক মৃত্যু ঘটেছে। শুক্রবার (২৪ অক্টোবর) সকালে উপজেলার বল্লভদী ইউনিয়নের পিসনাইল গ্রাম Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন