শরীয়তপুরের নড়িয়ার পদ্মা নদীতে ঝড়ের কবলে পড়ে তিনটি সিমেন্টবোঝাই ট্রলারডুবির ঘটনা ঘটেছে। ট্রলারগুলো কমপক্ষে ছয় হাজার ব্যাগ সিমেন্ট ছিল বলে জানিয়েছেন ট্রলার চালকরা।শুক্রবার দুপুরে উপজেলার বাঁশতলা এলাকায় এ ঘটনা ঘটে।পুলিশ ও স্থানীয়রা যায়, ঢাকা থেকে সিমেন্টবোঝাই করে তিনটি ট্রলার ঝালকাঠি, ইন্দুরকানি ও গৌরনদীর দিকে রওনা হয়। দুপুরে নড়িয়ার পদ্মা নদীতে পৌঁছালে হঠাৎ বৈরী আবহাওয়ার কারণে ঝড়ের কবলে পড়ে ট্রলারগুলো। তখন উত্তাল ঢেউ এড়াতে ট্রলারগুলো তীরে ভেড়ানোর চেষ্টা চালায় চালকরা। তবে ঢেউয়ের ধাক্কায় একে একে তিনটি ট্রলার ডুবে যায়। তবে ট্রলারে থাকা চালক ও শ্রমিকরা সাঁতরে তীরে উঠতে সক্ষম হয়।বিষয়টি নিয়ে সুরেশ্বর নৌপুলিশ ফাঁড়ির ইনচার্জ আব্দুল জলিল বলেন, ঝড়ের কবলে পড়ে তিনটি ট্রলারডুবির ঘটনা ঘটেছে বলে খবর পেয়েছি। চালকরা সাঁতরে তীরে উঠায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। ইতোমধ্যে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
তিন বিচারপতির কাছে ব্যাখ্যা চেয়েছেন প্রধান বিচারপতি
তিন বিচারপতির কাছে ব্যাখ্যা চেয়েছেন প্রধান বিচারপতি

বিপুল সংখ্যক জামিন আদেশ দেওয়ায় হাইকোর্ট বিভাগের তিন বিচারপতির কাছ থেকে ব্যাখ্যা চেয়েছেন প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ।মঙ্গলবার (২৮ অক্টোবর) Read more

মিরপুর কাঁচাবাজার আড়তের অবৈধ স্থাপনা উচ্ছেদ
মিরপুর কাঁচাবাজার আড়তের অবৈধ স্থাপনা উচ্ছেদ

ঢাকা জেলা প্রশাসনের উদ্যোগে অবশেষে উচ্ছেদ করা হলো বৃহত্তর মিরপুর পাইকারী কাঁচাবাজার আড়তের অস্থায়ী স্থাপনা। শনিবার ৩০ (আগস্ট) সকাল থেকে Read more

বেরোবিতে যৌন হয়রানির অভিযোগে প্রফেসর রশীদুল সাময়িক বরখাস্ত  
বেরোবিতে যৌন হয়রানির অভিযোগে প্রফেসর রশীদুল সাময়িক বরখাস্ত  

যৌন হয়রানির অভিযোগে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি) পরিসংখ্যান বিভাগের একজন নারী শিক্ষার্থীর অভিযোগের পরিপ্রেক্ষিতে গঠিত তদন্ত কমিটির সুপারিশের আলোকে এবং Read more

টিভিতে আজকের খেলা
টিভিতে আজকের খেলা

Source: রাইজিং বিডি

পঞ্চগড়ে সীমান্ত পাড়ি দেওয়ার আগে নারীসহ আটক ৩
পঞ্চগড়ে সীমান্ত পাড়ি দেওয়ার আগে নারীসহ আটক ৩

পঞ্চগড়ে ৫৬ বিজিবি সীমান্তে অভিযান চালিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশের সময় নারীসহ তিন বাংলাদেশিকে আটক করেছে।মঙ্গলবার (১৯ আগস্ট) রাত আনুমানিক ৮টার Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন