বাংলাদেশ জামায়াতে ইসলামীর সঙ্গে জোট করতে চলেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। এমনটাই জানিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক আব্দুল কাদের। আর এর মধ্য দিয়ে তারুণ্যের রাজনীতির কবর রচিত হতে যাচ্ছে এবং এনসিপি কার্যত জামায়াতের গর্ভে বিলীন হয়ে যাবে বলেও মন্তব্য করেছেন তিনি।আজ বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) ফেসবুকে দেয়া এক স্ট্যাটাসে এসব কথা বলেন আব্দুল কাদের।বিলুপ্ত ঘোষিত গণতান্ত্রিক ছাত্র সংসদের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাবেক আহ্বায়ক ছিলেন আব্দুল কাদের। ফেসবুকে দেয়া স্ট্যাটাসে তিনি লেখেন, তারুণ্যের রাজনীতির কবর রচিত হতে যাচ্ছে। এনসিপি অবশেষে জামায়াতের সাথেই সরাসরি জোট বাঁধতেছে। সারাদেশে মানুষের, নেতাকর্মীদের আশা-আকাঙ্ক্ষাকে জলাঞ্জলি দিয়ে গুটিকয়েক নেতার স্বার্থ হাসিল করতেই এমন আত্মঘাতী সিদ্ধান্ত নিয়েছে তারা। সবকিছু ঠিকঠাক থাকলে আগামীকাল এই জোটের ঘোষণা আসতে পারে। আর এরমধ্য দিয়ে কার্যত এনসিপি জামায়াতের গর্ভে বিলীন হয়ে যাবে।আব্দুল কাদের আরও লেখেন, জামায়াতের থেকে এনসিপি চেয়েছিল ৫০ আসন, দরকষাকষির সর্বশেষ পর্যায়ে সেটা ৩০ আসনে গিয়ে চূড়ান্ত হয়েছে। জোটের শর্ত অনুযায়ী এনসিপি বাকি ২৭০ আসনে কোনো প্রার্থী দিতে পারবে না, সেগুলোতে জামায়াতকে সহযোগিতা করবে এনসিপি।এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
২৪ থেকে ২৬ মে আঘাত হানতে পারে ঘূর্ণিঝড় শক্তি
২৪ থেকে ২৬ মে আঘাত হানতে পারে ঘূর্ণিঝড় শক্তি

বঙ্গোপসাগরে ‘শক্তি’ নামে একটি ঘূর্ণিঝড় সৃষ্টি হতে পারে বলে সতর্কতা দিয়েছেন আবহাওয়াবিদ মোস্তফা কামাল পলাশ। গত রোববার (১১ মে) নিজের Read more

প্রধানমন্ত্রীকে সরাসরি বিতর্কের চ্যালেঞ্জ মমতার: ‘মুখোশ খুলে দেব’
প্রধানমন্ত্রীকে সরাসরি বিতর্কের চ্যালেঞ্জ মমতার: ‘মুখোশ খুলে দেব’

পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের রণকৌশল সাজাতে গিয়ে রাজনৈতিক উত্তাপ চরমে তুললেন তৃণমূল নেত্রী ও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার (৩ এপ্রিল) কলকাতার এক Read more

শিক্ষার্থীদের আইডি কার্ডে অভিভাবকের ফোন নম্বর ও রক্তের গ্রুপ যুক্ত করার নির্দেশ
শিক্ষার্থীদের আইডি কার্ডে অভিভাবকের ফোন নম্বর ও রক্তের গ্রুপ যুক্ত করার নির্দেশ

দেশের সব শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের আইডি কার্ডে বাবা-মা বা অভিভাবকের ফোন নম্বর সংযুক্ত করতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। শিক্ষা সচিবকে অবিলম্বে Read more

২৪ তারিখের এইচএসসি পরীক্ষা স্থগিত: শিক্ষা উপদেষ্টা
২৪ তারিখের এইচএসসি পরীক্ষা স্থগিত: শিক্ষা উপদেষ্টা

আগামী বৃহস্পতিবার (২৪ জুলাই) এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত করা হয়েছে। এই পরীক্ষার তারিখ নিয়মিত পরীক্ষা শেষে জানানো হবে।মঙ্গলবার (২২ Read more

সীমিত পরিসরে ব্যাংক খোলা আজ
সীমিত পরিসরে ব্যাংক খোলা আজ

ঈদুল আজহা উপলক্ষ্যে টানা ১০ দিন (৫ থেকে ১৪ জুন)  ছুটি চলছে। ছুটিতে ওষুধ শিল্প খাতসহ আমদানি-রপ্তানি ও বৈদেশিক লেনদেনের Read more

উত্তরাঞ্চলের ৯ জেলায় তারেক রহমানের ভ্রমণের সময়সূচি প্রকাশ
উত্তরাঞ্চলের ৯ জেলায় তারেক রহমানের ভ্রমণের সময়সূচি প্রকাশ

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের আগামী ১১-১৪ জানুয়ারির কর্মসূচি প্রকাশ করা হয়েছে। এ সময়ের মধ্যে টাঙ্গাইল, সিরাজগঞ্জ, বগুড়া, রংপুর, দিনাজপুর, Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন