লালমনিরহাটে তথ্য সংগ্রহ করতে গিয়ে বেসরকারি সংস্থা ইএসডিও (ESDO)-র কার্যালয়ে তিন সাংবাদিক লাঞ্ছিত হয়েছেন। রবিবার (৯ নভেম্বর) দুপুরে শহরের বানভাসা এলাকায় এই ঘটনা ঘটে। এতে আরটিভির ক্যামেরাপার্সন আরিফুল ইসলাম আহত হয়েছেন।জানা গেছে, আরটিভির প্রতিনিধি মিজানুর রহমান, ক্যামেরাপার্সন আরিফুল ইসলাম ও স্থানীয় এক সাংবাদিক ইএসডিও কার্যালয়ে বিভিন্ন অনিয়মের তথ্য সংগ্রহের চেষ্টা করলে সংস্থার কর্মকর্তা-কর্মচারীরা তাদের ওপর চড়াও হন। সাংবাদিকদের ধাক্কা দিয়ে অফিস থেকে বের করা হয়, ভিডিও ধারণে বাধা দেওয়া হয় এবং মোবাইল ফোন ছিনিয়ে নেওয়ার চেষ্টা করা হয়।মিজানুর রহমান জানান, ইনচার্জ অসহযোগিতা করেছেন এবং ভিডিও ধারণ শুরু করলে ক্ষুব্ধ হয়ে ওঠেন। পরে কর্মচারীরা সাংবাদিকদের অশালীন ভাষায় ধমক দিয়ে অফিসের বাইরে নিয়ে আসে এবং ক্যামেরাপার্সনকে মারধর করা হয়।লালমনিরহাটের সাংবাদিক সংগঠনগুলো এই ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে এবং অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তার করার দাবি জানিয়েছে। বাংলাদেশ প্রেসক্লাব রংপুর বিভাগের সভাপতি এস.আর. রতন বলেন, “২৪ ঘণ্টার মধ্যে দোষীদের গ্রেপ্তার না হলে বৃহত্তর আন্দোলনের কর্মসূচি দেওয়া হবে।”সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি নুরনবী জানান, অভিযোগ গ্রহণ করা হয়েছে এবং তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
এবার মধ্য গাজা খালি করার নির্দেশ দিলো ইসরায়েল
এবার মধ্য গাজা খালি করার নির্দেশ দিলো ইসরায়েল

ফিলিস্তিনের মধ্য গাজার দেইর আল-বালাহ এলাকার বাসিন্দাদের সরে যাওয়ার নতুন নির্দেশ দিয়েছে ইসরায়েলি সেনাবাহিনী। সেখানে আগে থেকেই হাজার হাজার গাজাবাসী Read more

শনিবার ঢাকার যেসব সড়ক এড়িয়ে চলার অনুরোধ ডিএমপির
শনিবার ঢাকার যেসব সড়ক এড়িয়ে চলার অনুরোধ ডিএমপির

আগামীকাল শনিবার রাজধানীর বেশকিছু সড়ক বিকেল ৩টা থেকে ৫টা পর্যন্ত যথাসম্ভব এড়িয়ে চলাচল করার জন্য ঢাকা মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে Read more

বাউফলে গভীর রাতে ৮ দোকানে চুরি
বাউফলে গভীর রাতে ৮ দোকানে চুরি

পটুয়াখালীর বাউফল উপজেলায় গভীর রাতে ৮টি ব্যবসা প্রতিষ্ঠানের তালা ভেঙে ক্যাশবাক্স থেকে টাকা চুরির ঘটনা ঘটেছে। শনিবার (৩ আগস্ট) গভীর রাতে Read more

মেঘনা নদীতে ধরা পড়ল ২৯ কেজি ওজনের বিগহেড মাছ
মেঘনা নদীতে ধরা পড়ল ২৯ কেজি ওজনের বিগহেড মাছ

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরের মেঘনা নদীতে জেলেদের জালে ধরা পড়েছে ২৯ কেজি ওজনের একটি বিশাল বিগহেড মাছ। রোববার (১৮ মে) সকাল ১১টার দিকে Read more

শিবচরে হত্যা মামলার আসামিকে কুপিয়ে খুন
শিবচরে হত্যা মামলার আসামিকে কুপিয়ে খুন

মাদারীপুরের শিবচরে রাকিব মাদবর (২৫) নামে হত্যা মামলার এক আসামিকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। রবিবার (১৪ সেপ্টেম্বর) রাত ৮টার Read more

কালিয়াকৈরে ‘লাশ’ সন্দেহে গুজব, প্যাকেট খুলে মিলল মৃত কুকুর
কালিয়াকৈরে ‘লাশ’ সন্দেহে গুজব, প্যাকেট খুলে মিলল মৃত কুকুর

গাজীপুরের কালিয়াকৈরে পলিথিনে মোড়ানো এক অজ্ঞাত প্যাকেটকে ঘিরে এলাকায় সৃষ্টি হয় চাঞ্চল্য। স্থানীয়দের ধারণা ছিল এটি মানুষের লাশ। তবে পুলিশ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন