বগুড়ার শেরপুরে এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ না পেয়ে সুমাইয়া আক্তার (১৭) নামের এক স্কুলছাত্রী আত্মহত্যা করেছে। বৃহস্পতিবার (১০ জুলাই) দুপুরে এসএসসি ফল প্রকাশের পর উপজেলার গাড়ীদহ মাদ্রাসা পাড়া এলাকায় এ মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত সুমাইয়া আরডিএ ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী এবং আব্দুল বারীর মেয়ে।পারিবারিক সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার দুপুরে ফলাফল প্রকাশিত হওয়ার পর সুমাইয়া জানতে পারে তার জিপিএ-৫ আসেনি, বিজ্ঞান বিভাগে সে পেয়েছে জিপিএ ৪.৬১। এতে সে মানসিকভাবে ভেঙে পড়ে এবং এক পর্যায়ে সে ঘরের দরজা বন্ধ করে দেয়। পরিবারের লোকজন বারবার ডাকাডাকি করেও সাড়া না পেয়ে দরজা ভেঙে ঘরে ঢুকে সুমাইয়ার ঝুলন্ত মৃতদেহ দেখতে পান।নিহত শিক্ষার্থীর বাবা আব্দুল বারী বলেন, ‘ফল প্রকাশের পর সে ঘরে ঢুকে দরজা বন্ধ করে দেয়। পরে তাকে ঝুলন্ত অবস্থায় পাই। জিপিএ-৫ না পাওয়াতেই আমার মেয়ে আত্মহত্যা করেছে।’স্থানীয় স্কুল শিক্ষক শরিফুল ইসলাম জানান, ‘আমি ছোটবেলা থেকেই সুমাইয়াকে পড়াতাম। ও একটু জেদি স্বভাবের মেয়ে ছিল। রেজাল্ট প্রত্যাশার মতো না হওয়ায় হয়তো এমন অঘটন ঘটিয়েছে। এই মৃত্যু কোনোভাবেই মেনে নেওয়া যাচ্ছে না।’ এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
বরগুনায় ৯ মামলার আসামি শ্রমিক লীগের আহ্বায়ক গ্রেফতার
বরগুনায় ৯ মামলার আসামি শ্রমিক লীগের আহ্বায়ক গ্রেফতার

বরগুনায় জেলা শ্রমিক লীগের আহবায়ক ৯ মামলার আসামি আঃ হালিম মোল্লা গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (১৯ এপ্রিল) রাত ১২টা ৫ Read more

কালিয়াকৈরে প্রাইভেট কার দুর্ঘটনায় পথচারী নিহত, চালক-যাত্রী আহত
কালিয়াকৈরে প্রাইভেট কার দুর্ঘটনায় পথচারী নিহত, চালক-যাত্রী আহত

গাজীপুরের কালিয়াকৈর বাইপাস এলাকায় একটি প্রাইভেট কারের নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনায় এক পথচারী নিহত, চালক ও যাত্রী গুরুতর আহত হয়েছেন। শনিবার (২৬ Read more

গজারিয়ায় অবসরপ্রাপ্ত সেনা সদস্যের বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি
গজারিয়ায় অবসরপ্রাপ্ত সেনা সদস্যের বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি

মুন্সীগঞ্জের গজারিয়ায় বালুয়াকান্দি গ্রামে এক অপসরপ্রাপ্ত সেনা সদস্যের বাড়িতে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। রবিবার (২ নভেম্বর) দিবাগত রাত ৩ টায় Read more

শাহ আমানতে আরো ৬ ফ্লাইট বাতিল, ৩৫ দিনে ২৪৫
শাহ আমানতে আরো ৬ ফ্লাইট বাতিল, ৩৫ দিনে ২৪৫

মধ্যপ্রাচ্যে চলমান সংকট তীব্রতর হওয়ায় আকাশপথে তৈরি হয়েছে চরম অনিশ্চয়তা। এর সরাসরি প্রভাব পড়েছে চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরেও। গতকাল শুক্রবারও Read more

জীবননগরে যুবকের লাশ উদ্ধার
জীবননগরে যুবকের লাশ উদ্ধার

চুয়াডাঙ্গার জীবননগরে জাহিদ হাসান (২৭) নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (১৪ জানুয়ারি) দুপুরে জীবননগর উপজেলার মনোহরপুর ইউনিয়নের Read more

পাকুন্দিয়ায় খাল খনন ঘিরে বিএনপির দুই পক্ষের ধাওয়া-পাল্টা ধাওয়া
পাকুন্দিয়ায় খাল খনন ঘিরে বিএনপির দুই পক্ষের ধাওয়া-পাল্টা ধাওয়া

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় স্বেচ্ছাশ্রমে খাল খনন কর্মসূচিকে কেন্দ্র করে বিএনপির দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। ঘটনার পর এলাকায় চরম Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন