কুড়িগ্রামে বিশেষ অভিযান চালাতে গেলে পুলিশের ওপর হামলা ও আটক আসামিকে ছিনিয়ে নেওয়ার ঘটনা ঘটেছে। এতে পুলিশের ছয় সদস্য আহত হয়েছেন। শুক্রবার (২৪ অক্টোবর) রাজিবপুর উপজেলার কোদালকাঠি ইউনিয়নের মন্ডলপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।শনিবার (২৫ অক্টোবর) এ তথ্য জানানো হয়। পুলিশ সূত্রে জানা গেছে, শুক্রবার বিকেলে রাজিবপুর উপজেলার কোদালকাটি ইউনিয়নের বিভিন্ন এলাকায় ‘জুলাই সনদ বাতিল’ সংক্রান্ত পোস্টার টানানো এবং সরকার উৎখাতের উদ্দেশ্যে চর সাজাই মন্ডলপাড়া গ্রামে গোপন বৈঠক চলছে, এমন খবর পায় পুলিশ। পরে সেখানে অভিযান চালাতে গেলে পুলিশের ওপর হামলা চালায় আওয়ামী লীগের নেতাকর্মীরা।এ সময় উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হুমায়ুন করির ছক্কুর নেতৃত্বে কিছু নেতাকর্মী পুলিশকে লক্ষ্য করে ইট-পাটকেল নিক্ষেপ শুরু করে। একপর্যায়ে পুলিশ হুমায়ুন করির ছক্কুকে আটক করলেও পরে মব সৃষ্টি করে আওয়ামী লীগ কর্মীরা পুলিশের হাতে কামড় দিয়ে ছুক্কুকে ছিনিয়ে নেয়।এ ঘটনায় এসআই গোলাম মোস্তফা, এএসআই আহসান হাবিব, এএসআই জয়ন্ত, কনেস্টেবল ইয়াছিনসহ পুলিশের ছয় সদস্য আহত হয়েছেন। পরে পুলিশ ২০ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত ৩০০–৪০০ জনকে আসামি করে সন্ত্রাসবিরোধী আইনে মামলা দায়ের করে।ঘটনার পর উত্তর চর সাজাই মন্ডলপাড়া এলাকার রহিম আহম্মেদ (২৫) ও ইয়াকুব আলিকে (২৫) গ্রেপ্তার করে পুলিশ।এ বিষয়ে রাজিবপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম গণমাধ্যমকে বলেন, সরকার উৎখাতের পরিকল্পনায় গোপন মিটিংয়ের খবর পেয়ে আমরা সেখানে যাই। পুলিশের উপস্থিতি লক্ষ্য করেই আওয়ামী লীগের নেতাকমীরা ইট-পাটকেল ছুড়তে শুরু করে। এক পর্যায়ে আমরা হুমায়ুন করিরকে আটক করি, পরে তারা মব সৃষ্টি করে আমাদের ওপর হামলা চালায়। হামলায় ৬ জন পুলিশ সদস্য আহত হয়েছেন। এফএস

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
টাঙ্গাইলে টুকুর হাত ধরে বিএনপিতে যোগ দিলেন জাতীয় পার্টির অর্ধশতাধিক নেতাকর্মী
টাঙ্গাইলে টুকুর হাত ধরে বিএনপিতে যোগ দিলেন জাতীয় পার্টির অর্ধশতাধিক নেতাকর্মী

টাঙ্গাইলে জাতীয় পার্টি (জিএম কাদের) থেকে পদত্যাগ করে বিভিন্ন পর্যায়ের অর্ধশতাধিক নেতাকর্মী বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-তে যোগ দিয়েছেন।সোমবার (১২ জানুয়ারি) Read more

জীবননগরে পূর্ব বিরোধের জেরে আপন দুই ভাইকে কুপিয়ে হত্যা
জীবননগরে পূর্ব বিরোধের জেরে আপন দুই ভাইকে কুপিয়ে হত্যা

চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার উথলী গ্রামে পূর্ব বিরোধের জেরে আপন দুই ভাইকে কুপিয়ে ও পিটিয়ে হত্যা করেছে প্রতিপক্ষরা। শনিবার (২০ সেপ্টেম্বর) সকাল Read more

ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে চার বাসের সংঘর্ষ, ঢাকা অভিমুখে ২০ কি.মি. যানজট
ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে চার বাসের সংঘর্ষ, ঢাকা অভিমুখে ২০ কি.মি. যানজট

ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের মাদারীপুরের শিবচরের পাঁচ্চর এলাকায় চারটি যাত্রীবাহী বাসের সংঘর্ষে অন্তত ২৫ জন যাত্রী আহত হয়েছেন। শনিবার (৩০ আগস্ট) সকাল Read more

মুন্সিগঞ্জে বৃষ্টিবিহীন বজ্রপাতে ড্রেজার শ্রমিকের মৃত্যু
মুন্সিগঞ্জে বৃষ্টিবিহীন বজ্রপাতে ড্রেজার শ্রমিকের মৃত্যু

মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলার টেংগারচর ইউনিয়নের মধ্য ভাটেরচর এলাকায় মেঘনা নদীর শাখা নদীতে বৃষ্টিবিহীন বজ্রপাতে ড্রেজারের ইঞ্জিন মিস্ত্রি মো. রহমত উল্লাহ Read more

লোহাগাড়ায় ছিনতাইয়ের শিকার প্রেমিক যুগল, আহত ২ 
লোহাগাড়ায় ছিনতাইয়ের শিকার প্রেমিক যুগল, আহত ২ 

চট্টগ্রামের লোহাগাড়ায় মহাসড়কে ছিনতাইয়ের কবলে পড়েছেন বাইক আরোহী প্রেমিক যুগল। বুধবার (২২ অক্টোবর) রাত সাড়ে ৮ টার দিকে উপজেলার চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের Read more

সিংড়ায় ব্যবসায়ীকে কুপিয়ে জখম করে টাকা ছিনতাই, গ্রেফতার ৩
সিংড়ায় ব্যবসায়ীকে কুপিয়ে জখম করে টাকা ছিনতাই, গ্রেফতার ৩

নাটোরের সিংড়ায় ব্যবসায়ীকে কুপিয়ে জখম করে ৫ লাখ ৭০ হাজার টাকা ছিনিয়ে নেওয়ার ঘটনায় ৩ জনকে গ্রেফতার করেছে বাংলাদেশ সেনাবাহিনী। Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন