সাফের উদ্বোধনী ম্যাচে শ্রীলঙ্কা জালে ৯ গোল দিয়ে উড়ন্ত শুরু পেয়েছে বাংলাদেশ। শুক্রবার (১১ জুলাই) বসুন্ধরা কিংস অ্যারেনায় উদ্বোধনী ম্যাচে শ্রীলঙ্কাকে ৯-১ গোলের বিশাল ব্যবধানে হারিয়ে নিজেদের শক্তিমত্তার জানান দেয় স্বপ্না–সাগরিকারা।সাফ অনূর্ধ্ব-১৭ নারী ফুটবল চ্যাম্পিয়নশিপের এবারের আসরে স্বপ্নের মতো সূচনা করেছে স্বাগতিক বাংলাদেশ।  ম্যাচে হ্যাটট্রিক করেন মোসাম্মৎ সাগরিকা। জোড়া গোল করেন মুনকি আক্তার। এছাড়া একটি করে গোল পেয়েছেন স্বপ্না রানী, সিনহা জাহান শিখা, রুপা আক্তার ও শান্তি মার্ডি। দ্বিতীয়ার্ধেই বাংলাদেশ করে ছয়টি গোল।ম্যাচের শুরুতেই চমক দেখান স্বপ্না রানী। শুরুর বাঁশি বাজার মাত্র এক মিনিটের মাথায় ফ্রি-কিক থেকে গোল করে এগিয়ে দেন দলকে। এরপর তিন মিনিটের ব্যবধানে মুনকি আক্তারের একক নৈপুণ্যে ব্যবধান হয় ২-০।৩৭ মিনিটে সিনহা জাহান শিখার বাড়ানো ক্রসে সাগরিকার নিখুঁত শটে দলের তৃতীয় গোল আসে। যদিও প্রথমার্ধে আরও দুটি গোল হলেও অফসাইডের কারণে তা বাতিল হয়।বিরতির পর আরও আগ্রাসী হয়ে ওঠে লাল-সবুজের প্রতিনিধিরা। ৪৮ মিনিটে সাগরিকার অ্যাসিস্টে মুনকি তার দ্বিতীয় গোল করেন। এক মিনিট পর শান্তি মার্ডির লম্বা ক্রসে বল জালে পাঠান সিনহা। এরপর ৫২ ও ৫৮ মিনিটে আরও দুই গোল করে হ্যাটট্রিক পূর্ণ করেন সাগরিকা।শেষ দিকে রুপা আক্তার ও শান্তি মার্ডির গোল ব্যবধান ৯-১ করে ফেলে। শ্রীলঙ্কার পক্ষে একমাত্র সান্ত্বনার গোলটি আসে ম্যাচের একেবারে শেষ দিকে লাইয়ানশিকার পা থেকে।প্রথমে পাঁচটি দেশ নিয়ে টুর্নামেন্ট হওয়ার কথা থাকলেও ভারতের নাম প্রত্যাহারের কারণে চারটি দল, বাংলাদেশ, নেপাল, শ্রীলঙ্কা ও ভুটান নিয়ে এবারের আসর শুরু হয়েছে। নতুন ফরম্যাট অনুযায়ী প্রতিটি দল একে অপরের বিপক্ষে দুইবার করে মুখোমুখি হবে। সর্বোচ্চ পয়েন্ট পাওয়া দলই হবে চ্যাম্পিয়ন।আগামী ১৩ জুলাই নেপালের বিপক্ষে নিজেদের দ্বিতীয় ম্যাচ খেলবে বাংলাদেশ। এরপর ১৫ ও ১৭ জুলাই ভুটানের বিপক্ষে টানা দুটি ম্যাচে মুখোমুখি হবে তারা। ১৯ জুলাই ফের শ্রীলঙ্কার সঙ্গে এবং ২১ জুলাই নেপালের বিপক্ষে নিজেদের শেষ ম্যাচ খেলবে স্বাগতিক দল। বয়সভিত্তিক সাফ টুর্নামেন্টে বাংলাদেশের মেয়েদের সাফল্যের ইতিহাস দারুণ সমৃদ্ধ। সর্বশেষ ২০২৪ আসরে ভারতের সঙ্গে যৌথভাবে চ্যাম্পিয়ন হয়েছিল তারা। মোট পাঁচ আসরের মধ্যে চারবারই শিরোপা জিতেছে লাল-সবুজ বাহিনী। এবারও সেই সাফল্যের ধারা ধরে রাখতে চায় কোচ মাহবুব হোসেন রক্সির শিষ্যারা।এফএস

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ডাকসুতে জিতলেই জাতীয় রাজনীতিতে বিশাল কিছু করবে তা নয়: মান্না
ডাকসুতে জিতলেই জাতীয় রাজনীতিতে বিশাল কিছু করবে তা নয়: মান্না

ডাকসু নির্বাচন জাতীয় ভোটের প্রতিফলন না জানিয়ে জাতীয় নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেছেন, এই ভোট (ডাকসু নির্বাচন) জাতীয় Read more

লামায় দুর্নীতিবাজ আবাসিক প্রকৌশলীর বিরুদ্ধে মানববন্ধন
লামায় দুর্নীতিবাজ আবাসিক প্রকৌশলীর বিরুদ্ধে মানববন্ধন

পার্বত্য বান্দরবানের লামায় ভয়াবহ লোডশেডিং ও ভূতুড়ে বিলসহ আবাসিক প্রকৌশলীর নানা অনিয়মের বিরুদ্ধে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৯ জুলাই) বেলা ১১টায় Read more

সিরাজগঞ্জে কষ্টি পাথরের মূর্তি উদ্ধার, আটক ৩
সিরাজগঞ্জে কষ্টি পাথরের মূর্তি  উদ্ধার, আটক ৩

গুড়ার শেরপুরে মূল্যবান বিষ্ণুর কষ্টি পাথরের মূর্তি উদ্ধার করেছে সিরাজগঞ্জ র‌্যাব-১২ সদস্যরা। এসময় মূতি পাচারকারী ৩ সদস্যকে আটক করা হয়েছে। Read more

হাসপাতাল থেকে বাসায় ফিরলেন খালেদা জিয়া
হাসপাতাল থেকে বাসায় ফিরলেন খালেদা জিয়া

স্বাস্থ্য পরীক্ষা শেষে রাজধানীর এভার কেয়ার হাসপাতাল থেকে বাসায় ফিরেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। শুক্রবার রাত সাড়ে Read more

আমরা গাজায় সরাসরি গণহত্যা হতে দেখছি: জাতিসংঘে ড. ইউনূস
আমরা গাজায় সরাসরি গণহত্যা হতে দেখছি: জাতিসংঘে ড. ইউনূস

ইসরায়েল গাজায় গণহত্যা চালিয়েছে—জাতিসংঘের মানবাধিকার কমিশনের এই সিদ্ধান্তের সঙ্গে বাংলাদেশ একমত বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। শুক্রবার (২৬ সেপ্টেম্বর) Read more

ভাঙ্গা সড়ক সংস্কার না করে নতুন সড়ক উপড়ে ফেলল ইঞ্জিনিয়ার
ভাঙ্গা সড়ক সংস্কার না করে নতুন সড়ক উপড়ে ফেলল ইঞ্জিনিয়ার

নোয়াখালীর সুবর্ণচরে এলজিইডি মন্ত্রণালয়ের বরাদ্দকৃত সড়ক সংস্কার না করে সম্পূর্ণ ভালো সড়ক উপড়ে ফেলার কারণে দুর্ভোগে পড়েছেন স্কুল-মাদ্রাসাগামী শত শত Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন