এশিয়া কাপের ১৭তম আসরে নিজেদের প্রথম ম্যাচে হার দিয়ে শুরু করেছে স্বাগতিক সংযুক্ত আরব আমিরাত ও ওমান। তাই আজ সোমবার (১৫ সেপ্টেম্বর) ‘এ’ গ্রুপের দ্বিতীয় ম্যাচে উভয় দলই মাঠে নামছে প্রথম জয়ের লক্ষ্যে। বাংলাদেশ সময় সন্ধ্য ৬টায় শুরু হবে এ ম্যাচ। প্রথম ম্যাচে দুবাইয়ে শক্তিশালী ভারতের বিপক্ষে ৯ উইকেটে বিধ্বস্ত হয় আরব আমিরাত। আগে ব্যাট করে মাত্র ৫৭ রানে অলআউট হয় দলটি, যা তাদের টি-টোয়েন্টি ইতিহাসে সর্বনিম্ন সংগ্রহ।বল হাতে মাঠে নেমেও প্রতিরোধ গড়তে ব্যর্থ হয় আমিরাত। ভারতের ব্যাটারদের আগ্রাসী খেলায় ম্যাচ শেষ হয় ৯৩ বল বাকি থাকতেই। তবে দ্বিতীয় ম্যাচে ঘুরে দাঁড়ানোর আশাবাদ জানিয়ে আমিরাত অধিনায়ক মুহাম্মদ ওয়াসিম বলেন, ‘ভারতের বিপক্ষে আমাদের পারফরম্যান্স খুবই হতাশাজনক ছিল। তবে আমরা বিশ্বাস করি, ওমানের বিপক্ষে ম্যাচে ভালো খেলতে পারবো এবং জয়ে ফিরতে পারবো।’অন্যদিকে, প্রথমবার এশিয়া কাপে খেলতে নামা ওমানও নিজেদের প্রথম ম্যাচে পাকিস্তানের বিপক্ষে বড় ব্যবধানে হারে। ওমানের বোলাররা পাকিস্তানকে মাত্র ১৬০ রানে আটকে রাখলেও, ব্যাটিং বিপর্যয়ে পড়ে ১৬.৪ ওভারে মাত্র ৬৭ রানে গুটিয়ে যায় দলটি।ওমান অধিনায়ক জতিন্দর সিং বলেন, ‘আমাদের ব্যাটারদের আরও দায়িত্বশীল হতে হবে। বড় জুটি গড়তে হবে এবং ইনিংস লম্বা করতে হবে। তা পারলে আমিরাতের বিপক্ষে জয় পাওয়া কঠিন কিছু নয়।’আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে মুখোমুখি লড়াইয়ে এখন পর্যন্ত এগিয়ে রয়েছে আরব আমিরাত। দুই দল মোট ৯ বার মুখোমুখি হয়েছে, যার মধ্যে আমিরাত জয় পেয়েছে ৫ বার, আর ওমান জিতেছে ৪ ম্যাচে।আরডি 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
বড় ভাইয়ের শ্বশুর বাড়ির লোকজনের হাতে ছোট ভাই খুন, আটক ৫
বড় ভাইয়ের শ্বশুর বাড়ির লোকজনের হাতে ছোট ভাই খুন, আটক ৫

পার্বত্য বান্দরবানের লামায় পারিবারিক বিরোধের জেরে বড় ভাইয়ের শ্বশুরবাড়ির লোকজনের হাতে আব্দুর রহমান (২৩) নামের এক যুবক খুন হয়েছে। সোমবার (১৪ Read more

চকরিয়ায় মাদক সেবনের অপরাধে ১০ জনের কারাদণ্ড
চকরিয়ায় মাদক সেবনের অপরাধে ১০ জনের কারাদণ্ড

কক্সবাজারের চকরিয়া পৌরসভার পুকপুকুরিয়া এলাকায় মাদক সেবনের সময় ১০ জন ব্যক্তিকে আটক করে কারাদণ্ড দেওয়া হয়েছে।মঙ্গলবার (২৯ জুলাই) রাত সাড়ে Read more

এনসিপির পদযাত্রায় যোগ দিয়ে তিন যুবলীগ নেতা বহিষ্কার
এনসিপির পদযাত্রায় যোগ দিয়ে তিন যুবলীগ নেতা বহিষ্কার

কিশোরগঞ্জে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) আয়োজিত পদযাত্রা ও পথসভায় অংশগ্রহণ করায় ইটনা উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক গোলাম কবির শ্যামলসহ তিনজনকে Read more

বিপদসীমার উপরে আত্রাই নদীর পানি, ৩০টি পয়েন্ট ঝুঁকিপূর্ণ
বিপদসীমার উপরে আত্রাই নদীর পানি, ৩০টি পয়েন্ট ঝুঁকিপূর্ণ

টানা বৃষ্টি ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে বৃদ্ধি পেয়েছে নওগাঁর সকল নদ-নদীর পানি। এরই মধ্যে বিপদসীমার উপরে প্রবাহিত Read more

সিরাজগঞ্জে একজনকে পিটিয়ে হত্যা
সিরাজগঞ্জে একজনকে পিটিয়ে হত্যা

সিরাজগঞ্জ জেলার তাড়াশ উপজেলায় নওগা ইউনিয়নে পূর্ব শত্রুতার জেরে সায়দার আলী (৫০) নামের ১জনকে পিটিয়ে হত্যা করার অভিযোগ।  ঘটনাটি ঘটেছে Read more

মুন্সীগঞ্জ-৩ আসনের সাবেক এমপি বিপ্লব ৭ দিনের রিমান্ডে
মুন্সীগঞ্জ-৩ আসনের সাবেক এমপি বিপ্লব ৭ দিনের রিমান্ডে

মুন্সীগঞ্জ-৩ আসনের সাবেক সংসদ সদস্য ফয়সাল বিপ্লবের ৭ দিনের পুলিশ রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। মঙ্গলবার (১ জুলাই) মুন্সীগঞ্জ আমলী আদালত-১ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন