আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে লক্ষ্মীপুর-৪ (রামগতি-কমলনগর) আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত (হাতপাখা) প্রার্থী মাওলানা খালেদ সাইফুল্লাহ মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) দুপুর ১২টার দিকে সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাহাত উজ জামানের কাছ তিনি মনোনয়নপত্র সংগ্রহ করেন।২০০৮ সালের জাতীয় সংসদ নির্বাচনে এ আসন থেকে হাতপাখা প্রতীক নিয়ে নির্বাচন করেছিলেন মাওলানা খালেদ সাইফুল্লাহ। তিনি দলটির কেন্দ্রীয় উপদেষ্টা পরিষদের সদস্য ও লক্ষ্মীপুরের কমলনগর উপজেলা চেয়ারম্যান ছিলেন। এর আগে উপজেলার চরকাদিরা ইউনিয়ন পরিষদের টানা দুইবারের ইউপি চেয়ারম্যান ছিলেন। তিনি হযরত হাফেজ্জী হুজুর (রহ.) এর মেয়ের জামাতা ও খলিফা।`সৎ ও জনদরদি একজন আলেম চেয়ারম্যান হিসেবে এ অঞ্চলের সর্বশ্রেণীর মানুষের কাছে বেশ সমাদৃত। চালচলনে, পোশাক-আশাকে তিনি একেবারে সাদামাটা মানুষ হলেও জনপ্রতিনিধি হিসেবে দায়িত্ব পালনে খুবই কঠোর ছিলেন। আলেম চেয়ারম্যান হিসেবে লক্ষ্মীপুর-৪ (রামগতি-কমলনগর) আসনে তিনি জনপ্রিয় ও সর্বজন শ্রদ্ধেয় ব্যক্তি।মনোনয়ন সংগ্রহ শেষে মাওলানা খালেদ সাইফুল্লাহ বলেন, ‘নির্বাচন কমিশনের আইন মেনেই আমি মনোনয়নপত্র উত্তোলন করেছি। নির্ধারিত সময়ের মধ্যেই নমিনেশন ফরম যথাযথ কর্তৃপক্ষের কাছে জমা দেব ইনশাআল্লাহ। আপনাদের মাধ্যমে লক্ষ্মীপুর-৪ আসনের রামগতি-কমলনগরবাসীর দোয়া চাই।সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন,সমমনা ৮ দলের প্রার্থী বাচাই এখনো চলমান রয়েছে।এ আসনটি ইসলামী আন্দোলন পাবেন বলে তিনি  আশাবাদ ব্যক্ত করেন।’এ সময় উপস্থিত ছিলেন- ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতা মাওলানা আহমদ নোমান সিরাজী, কমলনগর উপজেলা সভাপতি মাওলানা আব্দুর রহমান, সহসভাপতি মুফতী শরীফুল ইসলাম প্রমুখ নেতৃবৃন্দ।ইখা

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
গাজায় ইসরায়েলের বোমাবর্ষণ অব্যাহত, নিহত আরো অর্ধশতাধিক
গাজায় ইসরায়েলের বোমাবর্ষণ অব্যাহত, নিহত আরো অর্ধশতাধিক

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকাজুড়ে দখলদার ইসরায়েলি বাহিনীর বর্বর হামলা ও নৃশংসতা অব্যাহত রয়েছে। গতকাল রবিবার (৬ এপ্রিল) গাজাজুড়ে ইসরায়েলি হামলায় Read more

জিএম কাদের ও তার স্ত্রীকে বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা
জিএম কাদের ও তার স্ত্রীকে বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা

জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের (জিএম কাদের) ও তার স্ত্রী শেরীফা কাদেরের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা জারি করেছে আদালত।দুর্নীতি দমন Read more

চরফ্যাশনে ৬ মাস ধরে জলাবদ্ধতা, গ্রামবাসীর ভোগান্তি
চরফ্যাশনে ৬ মাস ধরে জলাবদ্ধতা, গ্রামবাসীর ভোগান্তি

ভোলার চরফ্যাশন উপজেলার দক্ষিণ আইচা থানার চরমানিকা ইউনিয়ন ৬ নম্বর ওয়ার্ড দৌলতপুর গ্রামটি সবচেয়ে অবহেলিত। গত ১৭ বছরেও উন্নয়নের ছোঁয়া Read more

নেত্রকোনায় স্বামী-স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
নেত্রকোনায় স্বামী-স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

নেত্রকোনার মদনে ঈদের ছুটিতে বাড়িতে আসা গাছে ঝুলন্ত পোশাক শ্রমিক স্বামী-স্ত্রীর লাশ উদ্ধার করেছে পুলিশ।বুধবার(৯ এপ্রিল) বিকালে উপজেলার নায়েকপুর ইউনিয়নের Read more

জীবননগরে ভোক্তা অধিকারের অভিযানে ৩০ হাজার টাকা জরিমানা
জীবননগরে ভোক্তা অধিকারের অভিযানে ৩০ হাজার টাকা জরিমানা

জীবননগর উপজেলার আন্দুলবাড়িয়া বাজারের অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য দ্রব্য তৈরি, পণ্যের মোড়কে উৎপাদন তারিখ না থাকা ও অনুমোদন না নিয়ে বিএসটিআই Read more

ফিলিস্তিনি ভূখণ্ডে মার্কিন সেনা মোতায়েন হবে না
ফিলিস্তিনি ভূখণ্ডে মার্কিন সেনা মোতায়েন হবে না

যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ডের (সেন্টকম) প্রধান অ্যাডমিরাল ব্র্যাড কুপার বলেছেন, সংঘাত-পরবর্তী স্থিতিশীলতা নিয়ে আলোচনার জন্য তিনি গাজা সফর করেছেন। শনিবার সামাজিক যোগাযোগ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন