ভেনেজুয়েলার তেলবাহী জাহাজে যুক্তরাষ্ট্রের অবরোধ আরোপ করার পর দেশটির পাশে থাকার কথা জানিয়েছে চীন। তবে কী ধরনের সহায়তা দেওয়া হবে সে বিষয়ে চীন স্পষ্ট কিছু জানায়নি দেশটি।চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই ফোনে ভেনেজুয়েলার পররাষ্ট্রমন্ত্রী ইভান গিলের সঙ্গে কথা বলেন। এ সময় তিনি একতরফা চাপ ও হয়রানির বিরোধিতা করেন এবং দেশগুলোর সার্বভৌমত্ব ও মর্যাদা রক্ষার পক্ষে চীনের অবস্থানের কথা জানান। তবে বিবৃতিতে সরাসরি যুক্তরাষ্ট্র বা প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নাম উল্লেখ করা হয়নি।এর আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভেনেজুয়েলার তেল রপ্তানি বন্ধ করতে নিষেধাজ্ঞাভুক্ত সব ট্যাংকারে পূর্ণ অবরোধের নির্দেশ দেন। একই সঙ্গে ওই অঞ্চলে মার্কিন সেনা ও যুদ্ধজাহাজ মোতায়েন করা হয়। যুক্তরাষ্ট্রের দাবি, সন্ত্রাসবাদ, মাদক পাচার ও মানব পাচার দমনের অংশ হিসেবেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে।চীন বর্তমানে ভেনেজুয়েলার সবচেয়ে বড় তেল ক্রেতা। বিশ্লেষকদের মতে, চীনের মোট তেল আমদানির প্রায় ৪ শতাংশ আসে ভেনেজুয়েলা থেকে।ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো অভিযোগ করেছেন, যুক্তরাষ্ট্র আসলে তার দেশের তেল সম্পদ দখল করতে চায় এবং তাকে ক্ষমতা থেকে সরানোর লক্ষ্যেই এই সামরিক চাপ সৃষ্টি করছে। ট্রাম্পও এক সাক্ষাৎকারে বলেন, মাদুরোর দিন ফুরিয়ে আসছে।এর আগে তেলের বিনিময়ে ঋণ চুক্তির মাধ্যমে চীন ভেনেজুয়েলাকে বড় অঙ্কের আর্থিক সহায়তা দিয়েছিল। চলতি বছর মস্কোয় চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে বৈঠকে মাদুরো বাণিজ্য ও জ্বালানি খাতে সহযোগিতা বাড়ানোর আগ্রহ প্রকাশ করেন।তবে একই সময়ে চীন যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক স্থিতিশীল রাখার চেষ্টাও করছে, কারণ যুক্তরাষ্ট্র চীনের সবচেয়ে বড় বাণিজ্য অংশীদার। দীর্ঘদিন ধরে চলা বাণিজ্য ও শুল্ক বিরোধের পর দুই দেশের সম্পর্ক এখনো স্পর্শকাতর অবস্থায় রয়েছে।এদিকে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন গত সপ্তাহে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর সঙ্গে ফোনে কথা বলেন। সে সময় মাদুরো সরকারের নীতির প্রতি সমর্থন জানান পুতিন।সূত্র: রয়টার্সএমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
পথশিশুদের মাঝে শিক্ষার আলো ছড়াচ্ছে ‘গ্লোবাল কিডস স্কুল’
পথশিশুদের মাঝে শিক্ষার আলো ছড়াচ্ছে ‘গ্লোবাল কিডস স্কুল’

রাস্তার ধুলোবালি, ট্রাফিকের শব্দ আর অনিশ্চিত জীবনের ভিড়ে গাজীপুর শহরের ফুটপাতে প্রতিদিন দেখা মেলে অগণিত পথশিশুর। কেউ প্লাস্টিক বোতল কুড়ায়, Read more

সাজেকে পাহাড় ধসে বিচ্ছিন্ন খাগড়াছড়ির সড়ক, বিপাকে শত পর্যটক
সাজেকে পাহাড় ধসে বিচ্ছিন্ন খাগড়াছড়ির সড়ক, বিপাকে শত পর্যটক

রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক বাঘাইহাট সড়কের নন্দারাম, চাইল্ল্যাতলী ও চম্পক নগর এলাকায় পাহাড়ের মাটি ধসে পড়ে খাগড়াছড়ির সাথে সকল প্রকার Read more

‘বিদেশে হাদির চিকিৎসার সব খরচ দেবে সরকার’
‘বিদেশে হাদির চিকিৎসার সব খরচ দেবে সরকার’

ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির বিদেশে চিকিৎসায় যত টাকা খরচ হবে সব সরকার দিবে Read more

Whales: Giants of the Ocean
Whales: Giants of the Ocean

Whales: Giants of the Ocean Whales are among the largest and most remarkable animals on Earth. These marine mammals live Read more

গৌরনদীতে স্বাস্থ্য কর্মকর্তার বদলি আদেশ ঘিরে মহাসড়ক অবরোধ, আহত ৩
গৌরনদীতে স্বাস্থ্য কর্মকর্তার বদলি আদেশ ঘিরে মহাসড়ক অবরোধ, আহত ৩

বরিশালের গৌরনদীতে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মনিরুজ্জামানকে বদলির আদেশকে কেন্দ্র করে পরপর দুই দিন উত্তপ্ত হয়ে ওঠে Read more

আ.লীগ নিষিদ্ধকরণ ও জুলাই ঘোষণাপত্রের দাবিতে বিক্ষোভ মিছিল
আ.লীগ নিষিদ্ধকরণ ও জুলাই ঘোষণাপত্রের দাবিতে বিক্ষোভ মিছিল

জুলাই গণঅভ্যুত্থানের নৃশংস হত্যাযজ্ঞের বিচার, রাষ্ট্রদ্রোহী আওয়ামী লীগ নিষিদ্ধকরণ ও জুলাইয়ে ঘোষণাপত্র প্রকাশের দাবিতে সোমবার( ২১ এপ্রিল) দুপুরে সিদ্ধিরগঞ্জ চিটাগাংরোড ঢাকা Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন