আমি আশাবাদী, হতাশ হতে চাই না। তবে তারপরও হতাশ হতে হচ্ছে জানিয়ে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আমি যখন একটা প্রগতিবাদী সমাজ দেখতে চাই, যখন একটা মানুষের অধিকারকে প্রতিষ্ঠা করার জন্য একটা সুষ্ঠু ব্যবস্থা চাই, আমি যখন জনগণের বৈষম্য কমিয়ে আনতে চাই…তখন যদি দেখি যে সম্পূর্ণ ভিন্নভাবে ভিন্ন চিন্তা করা হচ্ছে, সেটাকে ডাইভার্ট করার চেষ্টা হচ্ছে, মানুষের চিন্তা ভাবনাগুলোকে এবং একটা উগ্রবাদ ছড়িয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে, তখন তো হতাশা আসবেই।শনিবার (২৩ আগস্ট) সকালে রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে ‘সামাজিক সুরক্ষা কতটা সুরক্ষিত?’ শীর্ষক আলোচনা সভায় এসব কথা বলেন তিনি।মির্জা ফখরুল বলেন, রাষ্ট্র সংস্কারের আলোচনার তর্কবিতর্ক হতাশা তৈরি করেছে। গণতন্ত্রে তর্কবিতর্ক থাকবেই। তবে মাঝেমধ্যে তা হতাশার জায়গায় পৌঁছে যাচ্ছে।প্রান্তিক জনগোষ্ঠীর জন্য সামাজিক সুরক্ষা নিশ্চিত করতে হলে রাষ্ট্রকাঠামোয় সংস্কার আনার পরামর্শ দিয়ে তিনি বলেন, বিচ্ছিন্নভাবে বা জোড়াতালি দিয়ে এসব সমস্যার সমাধান করা যাবে না। এ জন্য প্রয়োজন সুনির্দিষ্ট চিন্তা ও লক্ষ্য।‘শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান, কৃষি—কোনোটিই বিচ্ছিন্ন নয়।এ সবকিছুই রাষ্ট্রকাঠামোর ওপর নির্ভর করে। জনগণ কাদের নির্বাচিত করছেন; যাদের নির্বাচিত করছেন, তারা কীভাবে দেশকে পরিচালনা করছেন—এসব বিষয়ের ওপর নির্ভর করে’।তিনি বলেন, বিগত ১৫ বছরে আওয়ামী লীগ দেশকে সর্বস্বান্ত করে দিয়েছে। প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করে দিয়েছে। দেড় বছরেই সেই ক্ষতি পূরণ হবে—এমনটা ভাবা যাবে না।ফখরুল বলেন, দেশের রাজনৈতিক সংকটের পেছনে ভয়াবহ দুর্নীতি হলো অন্যতম কারণ। উপজেলা চেয়ারম্যানের কাজ নিয়ে নিয়েছেন সংসদ সদস্য, যেটা তার কাজ নয়। আইন প্রণয়নের বদলে তারা রাস্তা উন্নয়ন, ভবন উন্নয়ন, এমনকি গাড়ি কেনা হবে কিনা, সেটা নিয়ে কথা বলেছেন। রাষ্ট্রের সিস্টেমটাই হয়ে গেছে দখলের।তিনি আরও বলেন, ‘আমলারা সবকিছুর নিয়ন্ত্রণ করছেন। কোনো কোনো ক্ষেত্রে দায়িত্বরত উপদেষ্টারাও অসহায় হয়ে পড়ছেন। একজন মফস্বলের শিক্ষককে সমস্যা সমাধানের জন্য ঢাকায় আসতে হয়। এটার তো প্রয়োজন ছিল না। এর জন্য দায়ী সিস্টেম। মফস্বলের শিক্ষক যদি সেন্ট্রালে না আসেন, তাহলে ঘুসটা আসবে কোথা থেকে? বিশ্ববিদ্যালয়ের শিক্ষক নিয়োগ হয় ঘুস দিয়ে, স্কুলের শিক্ষক নিয়োগ হয় ঘুস দিয়ে, নার্সদের নিয়োগ হয় ঘুস দিয়ে।’এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
শিক্ষার্থীদের আইডি কার্ডে অভিভাবকের ফোন নম্বর ও রক্তের গ্রুপ যুক্ত করার নির্দেশ
শিক্ষার্থীদের আইডি কার্ডে অভিভাবকের ফোন নম্বর ও রক্তের গ্রুপ যুক্ত করার নির্দেশ

দেশের সব শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের আইডি কার্ডে বাবা-মা বা অভিভাবকের ফোন নম্বর সংযুক্ত করতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। শিক্ষা সচিবকে অবিলম্বে Read more

মহিপুরে দিনব্যাপী সিপিপির ঘূর্ণিঝড় প্রস্তুতি সমাবেশ
মহিপুরে দিনব্যাপী সিপিপির ঘূর্ণিঝড় প্রস্তুতি সমাবেশ

দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রান মন্ত্রণালয়ের অর্থায়নে ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচি (সিপিপি) ইউনিট টিম লিডারদের দিনব্যাপী সমাবেশ ও ওয়ার্কশপ। বুধবার (২৩ এপ্রিল) সকাল Read more

মালয়েশিয়ায় স্বেচ্ছাসেবক দলের কর্মী সম্মেলন অনুষ্ঠিত
মালয়েশিয়ায় স্বেচ্ছাসেবক দলের কর্মী সম্মেলন অনুষ্ঠিত

বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল মালয়েশিয়া শাখার উদ্যোগে বিএনপির ৩১'দফা শীর্ষক আলোচনা সভা ও কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সন্ধ্যায় হোটেল গ্রান্ড Read more

দেবীগঞ্জ হত্যা মামলায় পলাতক দুই আসামী ধরা পড়লো টাঙ্গাইলে
দেবীগঞ্জ হত্যা মামলায় পলাতক দুই আসামী ধরা পড়লো টাঙ্গাইলে

পঞ্চগড়ের দেবীগঞ্জে চাঞ্চল্যকর বাদশা মিয়া হত্যা মামলার এজাহারনামীয় দুই পলাতক আসামীকে র‍্যাবের যৌথ অভিযানে গ্রেপ্তার করা হয়েছে। শুক্রবার (২০ জুন) রাতে Read more

জীবননগরে প্রবল বৃষ্টিপাতের কারণে চরম জনদুর্ভোগ
জীবননগরে প্রবল বৃষ্টিপাতের কারণে চরম জনদুর্ভোগ

সোমবার দুপুর থেকে ভারি বৃষ্টিপাতের কারণে জীবননগরে চরম জনদুর্ভোগ সৃষ্টি হয়েছে। এলাকার রাস্তাঘাট তলিয়ে গেছে পানির নিচে। বৃষ্টিপাতের সাথে ঝোড়ো Read more

ভারত-পাকিস্তান যুদ্ধে ৫টি বিমান ভূপাতিত হয়েছে: ট্রাম্প
ভারত-পাকিস্তান যুদ্ধে ৫টি বিমান ভূপাতিত হয়েছে: ট্রাম্প

কাশ্মিরের পেহেলগামে হামলার পর শুরু হওয়া সাম্প্রতিক ভারত-পাকিস্তান যুদ্ধে ৫টি যুদ্ধবিমান গুলিতে ভূপাতিত হয়েছে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।শনিবার Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন