ভারত শাসিত জম্মু-কাশ্মীরের পেহেলগামে পর্যটকদের ওপর হামলার ঘটনায় জড়িত ৩ জন বন্দুকধারীর সবাই নিহত হয়েছে বলে দাবি করেছেন দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। ভারতীয় নিরাপত্তা বাহিনীর চালানো অভিযানে সোমবার এদের হত্যা করা হয় বলে জানান তিনি।মঙ্গলবার (২৯ জুলাই) ভারতের সংসদের নিম্নকক্ষ লোকসভায় দেওয়া বক্তব্যে এ তথ্য তুলে ধরেন অমিত শাহ।অমিত শাহ বলেন, ‘২২ এপ্রিল বৈসরান এলাকায় তিনজন সন্ত্রাসী পর্যটকদের ওপর হামলা চালিয়েছিল। আমি সংসদে জানাতে চাই, ওই তিন সন্ত্রাসীই নিহত হয়েছে।’ অমিত শাহের ভাষ্য অনুযায়ী, নিহতদের মধ্যে দুজন ছিলেন পাকিস্তানভিত্তিক জঙ্গি সংগঠন লস্কর-ই-তাইয়েবার সদস্য। এই সংগঠনকে জাতিসংঘ আন্তর্জাতিক সন্ত্রাসী গোষ্ঠী হিসেবে ঘোষণা করেছে।তিনি দাবি করেন, হামলায় তাদের জড়িত থাকার বিষয়টি ভারতীয় গোয়েন্দা ও নিরাপত্তা সংস্থাগুলোর কাছে প্রমাণসহ স্পষ্টভাবে রয়েছে।ভারতীয় সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়, শ্রীনগর থেকে প্রায় ৩০ কিলোমিটার দূরে দাচিগামের পাহাড়ি এলাকায় সোমবার অভিযান চালিয়ে ওই তিনজনকে হত্যা করা হয়।গত এপ্রিল মাসে ভারতশাসিত কাশ্মীরের জনপ্রিয় পর্যটন স্থান পেহেলগামের বৈসরান জঙ্গলে হঠাৎ করে পর্যটকদের ওপর গুলি চালায় বন্দুকধারীরা। হামলায় নিহত হন অন্তত ২৬ জন, যাদের মধ্যে একজন নেপালি নাগরিক ছিলেন, বাকিরা সবাই ভারতীয়।ভারত সরকার এই হামলার জন্য পাকিস্তানকে দায়ী করলেও ইসলামাবাদ তা দৃঢ়ভাবে অস্বীকার করেছে। হামলার জেরে গত মে মাসে পারমাণবিক অস্ত্রধারী দুই প্রতিবেশী দেশের মধ্যে চার দিন ধরে সীমান্তে পাল্টাপাল্টি গোলাগুলির ঘটনা ঘটে, যাতে উভয়পক্ষের ৭০ জনের বেশি মানুষ প্রাণ হারান।প্রসঙ্গত, ১৯৪৭ সালে ব্রিটিশ উপনিবেশ থেকে স্বাধীনতা লাভের পর থেকেই কাশ্মীর অঞ্চল নিয়ে ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। মুসলিম সংখ্যাগরিষ্ঠ এ অঞ্চলটি উভয় দেশই নিজেদের ভূখণ্ড দাবি করে আসছে। এ নিয়ে দুদেশের মধ্যে ইতোমধ্যে দুটি পূর্ণমাত্রার যুদ্ধসহ বহুবার সীমান্ত সংঘর্ষ হয়েছে।এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
দায়িত্ব ছাড়লেন জসীম উদ্দিন, ভারপ্রাপ্ত পররাষ্ট্র সচিব রুহুল আলম
দায়িত্ব ছাড়লেন জসীম উদ্দিন, ভারপ্রাপ্ত পররাষ্ট্র সচিব রুহুল আলম

পররাষ্ট্র সচিব মো. জসীম উদ্দিনকে ছুটিতে পাঠানো হয়েছে এবং ভারপ্রাপ্ত পররাষ্ট্র সচিব হিসাবে দায়িত্ব নিয়েছেন রুহুল আলম সিদ্দিকী। বৃহস্পতিবার (২২ মে) Read more

লালমনিরহাটে মাদক কারবারির যাবজ্জীবন কারাদণ্ড
লালমনিরহাটে মাদক কারবারির যাবজ্জীবন কারাদণ্ড

লালমনিরহাটের কালীগঞ্জের শীর্ষ মাদক ব্যবসায়ী খায়রুজ্জামান ওরফে খয়ের জামালকে যাবজ্জীবন কারাদণ্ড প্রদান করেছেন লালমনিরহাট জেলা ও দায়রা জজ আদালত।মঙ্গলবার (২৯ Read more

রাজধানীতে বাসা থেকে ঢাবি শিক্ষার্থীর মরদেহ উদ্ধার
রাজধানীতে বাসা থেকে ঢাবি শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

রাজধানীর হাজারীবাগে ভাড়া বাসা থেকে সীমান্ত (২৫) নামে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) এক শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করা হয়েছে।বৃহস্পতিবার (০২ এপ্রিল) দিবাগত Read more

ট্রায়ালে সাফল্য পেল রাশিয়ার যুগান্তকারী ক্যানসার ভ্যাকসিন
ট্রায়ালে সাফল্য পেল রাশিয়ার যুগান্তকারী ক্যানসার ভ্যাকসিন

মরণব্যধি ক্যানসারের বিরুদ্ধে লড়াইয়ে রাশিয়ার তৈরি ভ্যাকসিন ট্রায়ালে সফল্য পেয়েছে। যা এখন সব রোগীর ক্ষেত্রে ব্যবহারের জন্য প্রস্তুত। রাশিয়ার ফেডারেল মেডিকেল Read more

ফুলহ্যামে যোগ দিলেন বাংলাদেশি বংশোদ্ভূত ফারহান
ফুলহ্যামে যোগ দিলেন বাংলাদেশি বংশোদ্ভূত ফারহান

ইংলিশ প্রিমিয়ার লিগের (ইপিএল) ক্লাব ফুলহ্যামের সঙ্গে চুক্তিতে স্বাক্ষর করেছেন বাংলাদেশি বংশোদ্ভুত উইঙ্গার ফারহান আলি ওয়াহিদ। ইংল্যান্ড অনূর্ধ্ব-১৫ দলের হয়েও Read more

শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজ নির্ধারণী ম্যাচে বৃষ্টির চোখরাঙানি
শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজ নির্ধারণী ম্যাচে বৃষ্টির চোখরাঙানি

সিরিজ নির্ধারণী ম্যাচে আজ শ্রীলঙ্কার বিপক্ষে পাল্লেকেলেতে মাঠে নামবে বাংলাদেশ। ৩ ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে বাজেভাবে হারের পর দ্বিতীয় ম্যাচে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন