লক্ষ্মীপুরে জামায়াত-বিএনপির নেতাকর্মীদের মধ্যে মারামারি ঘটনায় পাল্টাপাল্টি মামলা হয়েছে। এর মধ্যে জামায়াতের মামলায় ১৭০ জন ও বিএনপির মামলায় ২১৭ জনকে আসামি করা হয়।শনিবার (১৭ জানুয়ারি) রাতে চন্দ্রগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোরশেদ আলম মামলার বিষয়টি নিশ্চিত করেছেন। জামায়াতের যুব বিভাগের নেতা হেজবুল্লাহ ও বিএনপির কর্মী কামাল হোসেন বাদি হয়ে চন্দ্রগঞ্জ থানায় পৃথক মামলা দায়ের করেছেন।পুলিশ জানায়, হামলার অভিযোগ এনে জামায়াতের যুববিভাগের চরশাহী ইউনিয়নের ৪নং ওয়ার্ড সভাপতি হেজবুল্লাহ সোহেল বাদী হয়ে ১৭০ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন। এতে ১০ জনের নাম উল্লেখ ও অজ্ঞাত ১৬০ জনকে আসামি করা হয়। একই ঘটনায় চরশাহী ইউনিয়ন বিএনপির কর্মী কামাল হোসেন ১৭ জনের নাম উল্লেখ ও অজ্ঞাত ২০০ জনকে আসামি করে মামলা করেছেন। এর আগে বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) বিকেলে চরশাহী ইউনিয়নের ৭নং ওয়ার্ডে বটগাছতল এলাকায় বিএনপি ও জামায়াতের নেতাকর্মীদের মধ্যে মারামারি ঘটনা ঘটে। এতে উভয়পক্ষের অন্তত ১০ জন আহত হয়। তাদেরকে সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় দুই পক্ষ একে অপরকে দায়ী করেছে।এদিকে শনিবার দুপুরে জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক এসএম মেহেদী হাসান লক্ষ্মীপুরের ৪ টি আসনের প্রার্থীদের নিয়ে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের নির্বাচনী আচরণ বিধি নিয়ে অবহিতকরণ সভা ডাকেন। সেখানে চরশাহীর মারামারির ঘটনা আলোচনায় উঠে আসে। এসময় রিটার্নিং কর্মকর্তা মেহেদী হাসান ও জেলা পুলিশ সুপার মো. আবু তারেক উভয়পক্ষকে আচরণ বিধি মেনে চলতে আহবান জানান।বিএনপি নেতাকর্মীরা জানায়, মহিলা সভার নামে জামায়াতের কর্মীরা ভোটারদের জাতীয় পরিচয়পত্র সংগ্রহ করছিলেন। এতে বাধা দিলে বিএনপির নেতাকর্মীদের ওপর হামলা চালায় জামায়াত।লক্ষ্মীপুর-৩ আসনের জামায়াতের মোহাম্মদ রেজাউল করিম বলেন, আমাদের মহিলা কর্মীদের প্রোগ্রামে বিএনপির নেতাকর্মীরা বাধা দেয়। এটি মীমাংসা হয়েছিল। এরপরই তারা ফের আমাদের পুরুষ নেতাকর্মীদের ওপর হামলা চালিয়েছে। আমরা ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে জড়িতদের আইনের আওতায় আনার দাবি জানাচ্ছি।লক্ষ্মীপুর-৩ আসনের বিএনপির প্রার্থী শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেন, জামায়াতের লোকজন ভোটারদের কাছ থেকে আইডি কার্ড সংগ্রহ করে। ঘটনার সূত্রপাত সেখান থেকে। তবে উভয়পক্ষের মধ্যে অপরাধ প্রবনতা দেখা দিয়েছে। আমি শুধু বিএনপির আহত নেতাকর্মী নয়, হাসপাতারে জামায়াত নেতাকর্মীদেরও দেখতে গিয়েছি। তাদের সঙ্গে কথা বলেছি। এটি সুষ্ঠু তদন্ত করে সুন্দর পদক্ষেপ নেওয়ার জন্য প্রশাসনের প্রতি আহবান জানান তিনি।চন্দ্রগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোরশেদ আলম বলেন, চরশাহীর ঘটনায় জামায়াত ও বিএনপি পাল্টাপাল্টি মামলা করেছে। ঘটনাটি তদন্ত চলমান রয়েছে। অভিযুক্তদের গ্রেপ্তারেও পুলিশ কাজ করছে।এবি 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
এই আক্রমণ আখতার হোসেনের দৃঢ়তা আরও বাড়িয়ে দেবে: তাসনিম জারা
এই আক্রমণ আখতার হোসেনের দৃঢ়তা আরও বাড়িয়ে দেবে: তাসনিম জারা

যুক্তরাষ্ট্রে পৌঁছানোর পর জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব আখতার হোসেনের ওপর হামলার ঘটনা নিয়ে মুখ খুলেছেন দলটির সিনিয়র যুগ্ম Read more

মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রা ৩৯.৭ ডিগ্রি চুয়াডাঙ্গায়
মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রা ৩৯.৭ ডিগ্রি চুয়াডাঙ্গায়

টানা তাপপ্রবাহে অতিষ্ঠ সীমান্তবর্তী জেলা চুয়াডাঙ্গার মানুষ। অসহ্য গরমে ওষ্ঠাগত হয়ে উঠেছে মানুষের প্রাণ। চুয়াডাঙ্গার ওপর দিয়ে বয়ে যাচ্ছে মৃদু Read more

‘এটা নিয়ে নিউজ করার দরকার নেই’
‘এটা নিয়ে নিউজ করার দরকার নেই’

চট্টগ্রামের আনোয়ারা সাব রেজিস্টার জোবায়ের হোসেনের বিরুদ্ধে ঘুষ ও দুর্নীতির অভিযোগে উত্তাল হয়ে উঠেছেন দলিল লেখকরা। অভিযোগের জেরে আনোয়ারা দলিল Read more

বরিশালে বিএনপি’র কর্মীসভায় দুইপক্ষের হাতাহাতি
বরিশালে বিএনপি’র কর্মীসভায় দুইপক্ষের হাতাহাতি

বরিশালে তুচ্ছ ঘটনার জেরে জ্যেষ্ঠ নেতাদের সামনে ১০ নম্বর ওয়ার্ড বিএনপির কর্মী সম্মেলনে যুবদল কর্মী মিজানুর রহমান ও ১০ নং Read more

টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ, বাদ জাকের আলী
টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ, বাদ জাকের আলী

ওয়ানডে সিরিজ জয়ের পর এবার ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে মুখোমুখি হয়েছে বাংলাদেশ। সোমবার (২৭ অক্টোবর) চট্টগ্রামে টস জিতে আগে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন