চব্বিশের জুলাই-আগস্টে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ সাতজনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠনের বিষয়ে শুনানি আজ।রোববার (১৮ জানুয়ারি) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে এ শুনানি হবে। অপর সদস্যরা হলেন- বিচারক মো. মঞ্জুরুল বাছিদ ও নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।এ মামলায় প্রথমে শুনানি করবে প্রসিকিউশন। এরপর আসামিপক্ষের শুনানি হবে। যদিও সাতজনের কোনো আসামিই গ্রেপ্তার নেই। পলাতক থাকায় তাদের পক্ষে সরকারি খরচে (স্টেট ডিফেন্স) আইনজীবী নিয়োগ দেওয়া হয়। প্রসিকিউশনের আবেদনের পরিপ্রেক্ষিতে গত ৮ জানুয়ারি এ আদেশ দেন ট্রাইব্যুনাল। ওই দিন সাত আসামিরই আত্মসমর্পণের দিন ধার্য ছিল। কিন্তু তারা হাজির হননি। এছাড়া পরোয়ানা জারির পর ২৯ ডিসেম্বর গ্রেপ্তার করে তাদের ট্রাইব্যুনালে আনার কথা ছিল। তবে স্থায়ী-অস্থায়ী ঠিকানায় গিয়ে কাউকে খুঁজে পায়নি আইন প্রয়োগকারী সংস্থা। পরে ৩০ ডিসেম্বর পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ দেন আদালত।কাদের ছাড়া অপর আসামিরা হলেন- আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম, সাবেক তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত, যুবলীগের সভাপতি শেখ ফজলে শামস পরশ, সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল, ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক ওয়ালি আসিফ ইনান।মানবতাবিরোধী অপরাধে ১৮ ডিসেম্বর অভিযোগ আমলে নেন ট্রাইব্যুনাল-২। একই দিন সকালে ফরমাল চার্জ দাখিল করে প্রসিকিউশন। এ মামলায় জুলাই গণঅভ্যুত্থানে হত্যার নির্দেশ, প্ররোচনা ও উসকানির অভিযোগ আনা হয়।এবি 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
কক্সবাজারে র‍্যাবিস প্রতিরোধে যবিপ্রবির ২১ ইন্টার্ন চিকিৎসকের টিম
কক্সবাজারে র‍্যাবিস প্রতিরোধে যবিপ্রবির ২১ ইন্টার্ন চিকিৎসকের টিম

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সার্বিক তত্ত্বাবধানে কক্সবাজারের কুতুপালং শরণার্থী শিবিরে গণ কুকুর টিকাদান কর্মসূচির আয়োজন করা হয়েছে। ৪ দিনের Read more

জুলাই ঘোষণাপত্র ও সনদের দাবিতে ঝিনাইদহে সংবাদ সম্মেলন
জুলাই ঘোষণাপত্র ও সনদের দাবিতে ঝিনাইদহে সংবাদ সম্মেলন

বিপ্লবী সরকারের প্রতিশ্রুতি অনুযায়ী জুলাই ঘোষণাপত্র ও জুলাই সনদের দাবীতে ঝিনাইদহে সংবাদ সম্মেলন করা হয়েছে।রবিবার (২২ জুন) সকালে ঝিনাইদহ প্রেসক্লাব Read more

মগবাজারে পারিবারিক কলহের জেরে নারীর আত্মহত্যা
মগবাজারে পারিবারিক কলহের জেরে নারীর আত্মহত্যা

রাজধানী হাতিরঝিল থানাধীন বড় মগবাজার এলাকার একটি বাসা থেকে শম্পা আক্তার (২৬) নামে এক নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।আজ Read more

নওগাঁ-৫ আসন: নির্বাচন থেকে সরে দাঁড়ালেন এনসিপি নেত্রী মনিরা শারমিন
নওগাঁ-৫ আসন: নির্বাচন থেকে সরে দাঁড়ালেন এনসিপি নেত্রী মনিরা শারমিন

ত্রয়োদশ জাতীয় নির্বাচন থেকে নিজেকে প্রত্যাহার করেছেন নওগাঁ সদর-৫ আসনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মনোনীত প্রার্থী মনিরা শারমিন।রোববার (২৮ ডিসেম্বর) Read more

অ্যাওয়ার্ড অনুষ্ঠানে মডেল আঁখির পোশাক নিয়ে ক্ষিপ্ত অভিনেত্রী মুক্তি
অ্যাওয়ার্ড অনুষ্ঠানে মডেল আঁখির পোশাক নিয়ে ক্ষিপ্ত অভিনেত্রী মুক্তি

সম্প্রতি একটি অ্যাওয়ার্ড অনুষ্ঠানের কয়েক সেকেন্ডের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে, যা নিয়ে শুরু হয়েছে নানা আলোচনা-সমালোচনা। ভাইরাল হওয়া Read more

‘জিয়াউর রহমানের স্বাধীনতার ঘোষণা জাতিকে ঐক্যবদ্ধ করেছিল’
‘জিয়াউর রহমানের স্বাধীনতার ঘোষণা জাতিকে ঐক্যবদ্ধ করেছিল’

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বলেন, মেজর জিয়ার স্বাধীনতার ঘোষণা-বিভ্রান্ত ও দ্বিধাগ্রস্ত পুরো জাতিকে ঐক্যবদ্ধ করে, অসম সাহসী করে তোলে, সশস্ত্র যুদ্ধে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন