লক্ষ্মীপুরে একটি একনলা বন্দুক নিয়ে গ্রেপ্তার হওয়ায় যুবদল নেতা একেএম ফরিদ উদ্দিনকে দল থেকে বহিস্কার করা হয়েছে। সোমবার (১১ আগস্ট) বিকেলে কেন্দ্রীয় যুবদলের সহ দপ্তর সম্পাদক মিনহাজুল ইসলাম ভূঁইয়া স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে তাকে বহিস্কারের বিষয়টি নিশ্চিত করা হয়।প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, দলীয় শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার সুস্পষ্ট অভিযোগ থাকায় ফরিদকে প্রাথমিক সদস্য পদসহ দল থেকে বহিস্কার করা হয়েছে। কেন্দ্রীয় যুবদলের সভাপতি আব্দুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলাম নয়ন এই সিদ্ধান্ত কার্যকর করেছেন।জেলা যুবদলের সভাপতি আব্দুল আলিম হুমায়ুন বলেন, ফরিদ জেলা যুবদলের সাবেক যুগ্ম-আহবায়ক। দলীয় শৃঙ্খলা ভঙ্গের কারণে তাকে দল থেকে বহিস্কার করেছে কেন্দ্রীয় কমিটি।এর আগে রবিবার রাতে লক্ষ্মীপুর সদর উপজেলার দক্ষিণ হামছাদী ইউনিয়নের পালেরহাট এলাকায় অভিযান চালিয়ে ফরিদকে অস্ত্রসহ আটক করে সেনাবাহিনী।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ইরানে মসজিদে আগুন, বিপ্লব পূর্ববর্তী পতাকা উড়াল বিক্ষোভকারীরা
ইরানে মসজিদে আগুন, বিপ্লব পূর্ববর্তী পতাকা উড়াল বিক্ষোভকারীরা

ইরানের রাজধানী তেহরানসহ বিভিন্ন জায়গায় টানা দুই রাত তীব্র সরকার বিরোধী আন্দোলন হয়েছে। এরমধ্যে তেহরানের একটি মসজিদে আগুন ও ১৯৭৯ Read more

বিদেশগামী কর্মীদের জন্য সুখবর দিল প্রবাসী কল্যাণ ব্যাংক
বিদেশগামী কর্মীদের জন্য সুখবর দিল প্রবাসী কল্যাণ ব্যাংক

প্রবাসে কর্মসংস্থান প্রত্যাশী বাংলাদেশিদের সহায়তায় এবং বিদেশগামী কর্মীদের ভাষাগত দক্ষতা ও কারিগরি মানোন্নয়নের লক্ষ্যে ‘বৈদেশিক কর্মসংস্থানের উদ্দেশ্যে ভাষাশিক্ষা ও বিশেষ Read more

৩৭ বছরের দুর্ভোগ কমাতে ব্যক্তির উদ্যোগে বাঁশের সাঁকো নির্মাণ
৩৭ বছরের দুর্ভোগ কমাতে ব্যক্তির উদ্যোগে বাঁশের সাঁকো নির্মাণ

জামালপুরের সরিষাবাড়ীর পিংনা ইউনিয়নের ৫নং ওয়ার্ডের কাওয়ামারা-বারইপটল গ্রামের প্রায় ৩ কি.মি. কাঁচা রাস্তাটি ৩৭ বছর যাবত বেহাল দশায় পরিণত হয়ে Read more

১৫ জুলাই: নামাজের সময়সূচি
১৫ জুলাই: নামাজের সময়সূচি

ঈমান বা বিশ্বাসের পর নামাজই ইসলামের সবচেয়ে গুরুত্বপূর্ণ স্তম্ভ। ইসলামের ৫টি রুকনের মধ্যে নামাজ অন্যতম। পঞ্চস্তম্ভের মধ্যে এটি দ্বিতীয়। কেয়ামতের Read more

শিল্পী দিবস আজ
শিল্পী দিবস আজ

২৫ অক্টোবর, আজ চিত্রশিল্পীদের জন্যও বিশেষ দিন। কারণ আজ বিশ্ব শিল্পী দিবস ('World Artist Day')। দিনটি ছিল বিশ্বখ্যাত স্প্যানিশ শিল্পী Read more

ফোনে ব্যস্ত নববধূকে নামাজে ডাক, অভিমানে আত্মহত্যা
ফোনে ব্যস্ত নববধূকে নামাজে ডাক, অভিমানে আত্মহত্যা

ভোলার লালমোহনে সাহেরা বেগম (১৮) নামের এক নববধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। লাশ ময়নাতদন্তের জন্য ভোলা সদর হাসপাতালের মর্গে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন