বিএনপি নেতা ফজলুর রহমানের বাড়ির সামনে উত্তেজনাকর স্লোগান দিয়ে সবশেষ আলোচনায় আসা ফারজানা তমাকে গ্রেপ্তার করেছে পুলিশ।শুক্রবার (১২ সেপ্টেম্বর) সন্ধ্যায় উত্তরার জসিম উদ্দিন এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। ফারজানার বিরুদ্ধে ১০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগে উত্তরা পশ্চিম থানায় মামলা করে ভুক্তভোগী পরিবার।অভিযোগের পর পুলিশ দ্রুত অভিযান চালিয়ে ফারজানা তমাসহ দুজনকে গ্রেপ্তার করে আদালতে পাঠান। এজাহার সূত্রে জানা যায়, ভুক্তভোগী রিয়াজ উদ্দিন আহমেদ বাদী হয়ে মামলাটি করেন। অভিযোগে বলা হয়, গত ১১ সেপ্টেম্বর রাত প্রায় ১টা ১০ মিনিটে আসামি এইচএম ওসমান রেজা, তানজীল, ফারজানা তমাসহ আরো কয়েকজন অজ্ঞাতপরিচয় ব্যক্তি উত্তরা পশ্চিমের ১৩ নম্বর সেক্টরের একটি বাড়িতে প্রবেশ করেন।অভিযোগপত্রটিতে আরো উল্লেখ করা হয়, পূর্বের একটি মামলায় আপস করিয়ে দেওয়ার কথা বলে তারা বাদীর ভগ্নিপতিকে মুক্ত করার শর্তে ভয়ভীতি প্রদর্শন করে ১০ লাখ টাকা দাবি করে। হুমকির মুখে বাদী কষ্ট করে বিভিন্ন জায়গা থেকে ৫ লাখ ৫০ হাজার টাকা জোগাড় করে আসামিদের হাতে তুলে দেন।তবে অবশিষ্ট ৪ লাখ ৫০ হাজার টাকা না দিলে বাদী ও তার পরিবারকে বড় ক্ষতির মুখে পড়তে হবে বলে তারা চাপ দিতে থাকে। এর আগে বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) মধ্যরাতে উত্তরা ১৩ নম্বর সেক্টরের ৬ নম্বর রোডের একটি বাসায় প্রবেশ করে তিনজন ‘সমন্বয়ক’ পরিচয় দেন। সেখানে তারা দেলোয়ার হোসেন নামে একজনকে ‘মামলা থেকে অব্যাহতি’ পাইয়ে দেওয়ার কথা বলে ১০ লাখ টাকা চাঁদা দাবি করেন। তাদের সাড়ে ৫ লাখ টাকা ব্যবস্থা করে দিলেও আজ শুক্রবার (১২ সেপ্টেম্বর) বিকাল ৪টার মধ্যে বাকি টাকা দিতে বলেন।তারা পরিবারটিকে নানারকম হুমকি দিয়ে চলে যান।ঘটনার পর রাতেই বিমানবন্দর থানার সামনে থেকে সমন্বয়ক নোমান রেজাকে গ্রেপ্তার করে পুলিশ। তার দেওয়া তথ্যে পরে সমন্বয়ক তানজিল ও তমাকে উত্তরার জসিম উদ্দিন এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।এখানে যাদের গ্রেপ্তার করা হয়েছে তারা কিছুদিন আগে মুক্তিযোদ্ধা ফজলুর রহমানের বাসা ঘেরাও দিয়েছিল সেগুনবাগিচায়। আর যে মেয়েটি ফজলুর রহমানকে নিয়ে স্লোগান দিয়েছিলেন তিনিই হলেন সমন্বয়ক ফারজানা তমা।উত্তরা পশ্চিম থানার কর্মকর্তারা জানান, নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে ফারজানা তমাসহ দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে তাকে আদালতে হাজির করা হয়।এফএস

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
বিমানবন্দরে বোর্ডিং ব্রিজে লন্ডনগামী বিমানের ধাক্কা, ফ্লাইট বিলম্বিত
বিমানবন্দরে বোর্ডিং ব্রিজে লন্ডনগামী বিমানের ধাক্কা, ফ্লাইট বিলম্বিত

সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে বোর্ডিং ব্রিজে ধাক্কা লেগেছে লন্ডনগামী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি বিমানের।আজ বুধবার (২৯ অক্টোবর) সকাল ১০টা ৩৫ Read more

বিশ্বকাপের আগে পাকিস্তান সফরে যাচ্ছে অস্ট্রেলিয়া
বিশ্বকাপের আগে পাকিস্তান সফরে যাচ্ছে অস্ট্রেলিয়া

বিশ্বকাপের আগে পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে অস্ট্রেলিয়া। এ সিরিজ খেলতে আগামী ২৮ জানুয়ারি পাকিস্তানে পৌঁছাবে অস্ট্রেলিয়া দল। Read more

ঢাকায় বড় সমাবেশের ঘোষণা বিএনপির
ঢাকায় বড় সমাবেশের ঘোষণা বিএনপির

রাজধানীতে বড় সমাবেশের ডাক দিয়েছে বিএনপি। বিভিন্ন জেলা ও বিভাগীয় শহর থেকে নেতাকর্মীরা এতে অংশ নেবেন। সমাবেশে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান Read more

ঢাবির উদ্যোগে বকুলতলায় শরৎ উৎসব ১৬ অক্টোবর
ঢাবির উদ্যোগে বকুলতলায় শরৎ উৎসব ১৬ অক্টোবর

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উদ্যোগে সংগীত বিভাগ, নৃত্যকলা বিভাগ ও ডাকসুর সহযোগিতায় চালুকলা অনুষদের বকুলতলায় আগামী বৃহস্পতিবার (১৬ অক্টোবর) শরৎ উৎসব Read more

নওগাঁয় অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার
নওগাঁয় অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার

নওগাঁর মহাদেবপুর উপজেলা থেকে অজ্ঞাত এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৯ জুন) সকালে উপজেলা সদরের খড়হাটির পাশ থেকে মরদেহটি Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন