ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়রের দায়িত্ব বুঝিয়ে দেওয়ার দাবিতে ৩য় দিনের মতো নগর ভবন ও প্রেস ক্লাব এলাকায় বিক্ষোভ করেছেন হাজারো মানুষ। পরে মানুষের চাপ বাড়লে বেলা সাড়ে ১০টার দিকে সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।শনিবার (১৭ মে) নগর ভবন থেকে তাদের সচিবালয়মুখী বিক্ষোভ করার ঘোষণা থাকলেও পুলিশের বাধায় তারা সচিবালয়ের সামনে যেতে পারেননি। পরে প্রেস ক্লাবে গিয়ে অবস্থান নেন তারা।বেলা সাড়ে ১১টার দিকে ডিএসসিসি ভবনের সামনে থেকে একটি মিছিল বের হয়। মিছিলটি গুলিস্তান মাজার, জিরো পয়েন্ট, পল্টন প্রেসক্লাব, শিক্ষাভবন এবং বঙ্গবাজার হয়ে আবার নগর ভবনের সামনে ফিরে আসে। এতে অংশ নেয় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের আওতাধীন এলাকার হাজারো মানুষ।এর আগে, ঢাকাবাসীর ব্যানারে নগর ভবনের সামনে স্লোগান ও মিছিল নিয়ে জড়ো হন ইশরাক সমর্থকরা। ডিএসসিসির প্রধান কার্যালয় নগর ভবনের সামনে সকাল থেকেই অবস্থান নেন হাজারো বিক্ষোভকারী। মূল ফটক বন্ধ থাকায় তারা বাইরে অবস্থান করে ইশরাকের শপথ গ্রহণে বিলম্বের প্রতিবাদ জানান।বিক্ষোভে তারা স্লোগান দেন—শপথ নিয়ে তালবাহানা চলবে না, অবিলম্বে ইশরাক হোসেনের শপথ চাই, জনতার মেয়র ইশরাক ভাই, অন্য কোনো মেয়র নাই।উল্লেখ্য, ২০২০ সালের ১ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন নির্বাচনে বিএনপির ইশরাক হোসেনকে হারিয়ে আওয়ামী লীগের শেখ ফজলে নূর তাপস মেয়র নির্বাচিত হন। তবে গেল ২৭ মার্চ ট্রাইব্যুনালের রায়ে তাপসের বিজয় বাতিল করে ইশরাককে মেয়র ঘোষণা করাএমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
তুহিন হত্যা মামলা: কিশোরগঞ্জে এজাহারভুক্ত আসামি শহিদুল আটক
তুহিন হত্যা মামলা: কিশোরগঞ্জে এজাহারভুক্ত আসামি শহিদুল আটক

গাজীপুরে চাঞ্চল্যকর সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যা মামলার এজাহারভুক্ত আসামি শহিদুল ইসলামকে কিশোরগঞ্জ থেকে আটক করেছে র‍্যাব-১৪ কিশোরগঞ্জ।শনিবার (০৯ আগস্ট) বিকেলে Read more

উল্লাপাড়ায় ভিজিডি’র চাল বিতরণে অর্থ নেওয়ার অভিযোগ
উল্লাপাড়ায় ভিজিডি’র চাল বিতরণে অর্থ নেওয়ার অভিযোগ

সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার রামকৃষ্ণপুর ইউনিয়নে নারীদের জন্য বরাদ্দকৃত ভিডব্লিওবি (ভিজিডি) ৫ মাসের চাল বিতরণে অনিয়ম ও অর্থ আদায়ের অভিযোগ উঠেছে। Read more

সরকারি চাকরির অধ্যাদেশ বাতিলের দাবিতে সচিবালয়ে বিক্ষোভ
সরকারি চাকরির অধ্যাদেশ বাতিলের দাবিতে সচিবালয়ে বিক্ষোভ

‘সরকারি চাকরি (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫’ বাতিলের দাবিতে টানা ৩য় দিনের মতো বিক্ষোভ করছেন বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের কর্মচারীরা।সোমবার (২৬ মে) Read more

গাজায় ২৪ ঘণ্টায় নিহত ৮৯, মোট প্রাণহানি ছাড়াল ৫৯ হাজার ৬৭০
গাজায় ২৪ ঘণ্টায় নিহত ৮৯, মোট প্রাণহানি ছাড়াল ৫৯ হাজার ৬৭০

শুক্রবার দিনভর ইসরায়েলি বিমান বাহিনীর গোলাবর্ষণে ফিলিস্তিনের গাজার উপত্যকায় নিহত হয়েছেন অন্তত ৮৯ জন এবং আহত হয়েছেন আরও অন্তত ৪৬৭ Read more

তাড়াশে মটর সাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছে ধাক্কা, প্রাণ হারালেন চালক
তাড়াশে মটর সাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছে ধাক্কা, প্রাণ হারালেন চালক

সিরাজগঞ্জের তাড়াশে মটর সাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা লেগে ঘটনাস্থলেই চালক নিহত হয়েছেন।সে উপজেলার মানিকচাপুর গ্রামের বাসিন্দা ও ওই Read more

মুন্সিগঞ্জে পুকুরে ডুবে শিক্ষার্থীর মৃত্যু
মুন্সিগঞ্জে পুকুরে ডুবে শিক্ষার্থীর মৃত্যু

মুন্সিগঞ্জের শ্রীনগরে পুকুরের পানিতে ডুবে ইনতেশার ইসলাম আজবী (১৯) নামে এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। শনিবার (২৭ সেপ্টেম্বর) বিকেলে জেলার শ্রীনগর উপজেলার Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন