বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত সাইদা শিনিচি বলেছেন, রোহিঙ্গা সমস্যা সমাধানে কুটনৈতিক প্রচেষ্টায় বাংলাদেশের পাশে থাকবে জাপান। রোহিঙ্গা ক্রাইসিসের শুরু থেকে জাপান রোহিঙ্গাদের মানবিক সহায়তা দিয়ে যাচ্ছে।বৃহস্পতিবার (১৭ এপ্রিল) বিকেলে কক্সবাজারের উখিয়া রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে গিয়ে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।এর আগে তিনি উখিয়া উপজেলার হাকিমপাড়া ১৪ নম্বর শরণার্থী ক্যাম্পে অবস্থিত ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট পরিচালিত স্বাস্থ্য সেবা কেন্দ্র পরিদর্শন করেন।এসময় রাষ্ট্রদূত স্বাস্থ্য সেবা কেন্দ্রের ডাক্তার ও কর্মকর্তাদের রোহিঙ্গা শরণার্থীদের স্বাস্থ্য সেবা নিশ্চিতে সর্বোচ্চ গুরুত্ব দেন। রাষ্ট্রদূত এক মিলিয়নেরও বেশি রোহিঙ্গাদের আশ্রয় দেওয়ার জন্য বাংলাদেশ সরকার ও জনগণকে ধন্যবাদ জানান।পরিদর্শনকালে রাষ্ট্রদূত সাইদা শিনিচি বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গা শরণার্থীদের সঙ্গে কথা বলেন এবং তাদের জীবন-যাপন নিয়ে খোঁজ-খবর নেন।পরিদর্শনকালে উপস্থিত ছিলেন জাপান দূতাবাসের প্রথম সচিব ও অর্থনৈতিক সহযোগিতা বিভাগের প্রধান কারাসাওয়া শিনজু কমিউনিটি ইনিশিয়েটিভ সোসাইটি এর নির্বাহী পরিচালক মো. গোলাম মোস্তফা, নির্বাহী সদস্য ডা. ওমর শরীফ ইবনে হাসান প্রোগ্রাম সমন্বয়কারী হাসি চাকমা, সাদিয়া সামাদ, শাহাদাত হোসেন ডা. মো. নাজমুল প্রমুখ।ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট সূত্র জানায়, জাপান দূতাবাস ও জাপান প্ল্যাটফর্মের সহায়তায় ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট এবং কমিউনিটি ইনিশিয়েটিভ সোসাইটি এই স্বাস্থ্য সেবা কেন্দ্রের মাধ্যমে ২০১৭ সাল থেকে রোহিঙ্গা জনগণের জন্য জরুরি স্বাস্থ্যসেবা, মা ও শিশুর স্বাস্থ্যসেবা, পুষ্টিকর খাবারের প্যাকেট বিতরণ এবং জনস্বাস্থ্য প্রচারণা পরিচালনা করে আসছে। এ পর্যন্ত এই কেন্দ্র ৭ লাখেরও বেশি রোহিঙ্গা ও স্থানীয় জনগোষ্ঠীকে স্বাস্থ্য সেবা দিয়েছে।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ভোটারের লাইনে প্রার্থীদের প্রচারে ক্ষোভ শিক্ষার্থীদের
ভোটারের লাইনে প্রার্থীদের প্রচারে ক্ষোভ শিক্ষার্থীদের

উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচন। তবে নিয়ম না মেনে কেন্দ্রের সামনে Read more

দেশের সর্বনিম্ন তাপমাত্রা কিশোরগঞ্জের নিকলীতে
দেশের সর্বনিম্ন তাপমাত্রা কিশোরগঞ্জের নিকলীতে

কিশোরগঞ্জের নিকলী উপজেলায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। রবিবার (২৮ ডিসেম্বর) সকালে হাওর অধ্যুষিত এই উপজেলায় তাপমাত্রা নেমে আসে Read more

বরিশালের ৬টি আসনে প্রার্থী দিলেন ইসলামী আন্দোলন
বরিশালের ৬টি আসনে প্রার্থী দিলেন ইসলামী আন্দোলন

ত্রয়োদশ সংসদ নির্বাচনে বরিশাল জেলার ৬টি আসনে প্রার্থীতা ঘোষণা করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। সংগঠনের জেলা শাখার সাংগঠনিক সম্পাদক শরিফ আবুল Read more

গাজীপুরে চাঁদাবাজিসহ শৃঙ্খলাভঙ্গের অভিযোগে বিএনপির ৪ নেতা বহিষ্কার
গাজীপুরে চাঁদাবাজিসহ শৃঙ্খলাভঙ্গের অভিযোগে বিএনপির ৪ নেতা বহিষ্কার

চাঁদাবাজিসহ দলীয় শৃঙ্খলা ভঙ্গ, আদর্শবিরোধী এবং অনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে গাজীপুর মহানগর বিএনপির চার নেতাকে দল থেকে বহিষ্কার করেছে Read more

কুমিল্লায় ডেঙ্গুর ছোবলে তিন নারীর মৃত্যু, দুই ওয়ার্ড ‘অতি ঝুঁকিপূর্ণ’
কুমিল্লায় ডেঙ্গুর ছোবলে তিন নারীর মৃত্যু, দুই ওয়ার্ড ‘অতি ঝুঁকিপূর্ণ’

কুমিল্লার দাউদকান্দি পৌর এলাকায় ডেঙ্গুর ভয়াবহ বিস্তারে প্রাণ হারিয়েছেন তিন নারী। আক্রান্ত হওয়ার পর ঢাকার পৃথক তিনটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন Read more

ইরান থেকে এলপি গ্যাস কিনল ভারত
ইরান থেকে এলপি গ্যাস কিনল ভারত

তেহরানের তেল ও পরিশোধিত জ্বালানির ওপর থেকে মার্কিন নিষেধাজ্ঞা সাময়িকভাবে প্রত্যাহারের পর ভারত কয়েক বছরের মধ্যে তাদের প্রথম ইরানি এলপিজি Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন