বরগুনার তালতলীতে ক্যান্সারে আক্রান্ত হয়ে দীর্ঘদিনের শারীরিক যন্ত্রণা সহ্য করতে না পেরে বিষপান করে আমেনা বেগম (৬০) নামে এক নারী আত্মহত্যা করেছেন।বৃহস্পতিবার (১৭ এপ্রিল) বিকাল ৫ টার দিকে উপজেলার শারিকখালী ইউনিয়নের আঙ্গারপাড়া নামক এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনার তিনদিন আগে ওই নারী বিষ পান করে আত্মহত্যার চেষ্টা করেন।বিষয়টি নিশ্চিত করেছেন তালতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো শাহজালাল।পুলিশ ও স্বজন সূত্রে জানা যায়, উপজেলার আঙ্গারপাড়া এলাকার বাসিন্দা হাবিল সিকদারের স্ত্রী আমেনা বেগম দীর্ঘদিন ধরেই ক্যান্সারে আক্রান্ত ছিলেন। চিকিৎসা ব্যয় পরিচালনায় কষ্টসহ শারীরিক অসুস্থতার তীব্র যন্ত্রণা সহ্য করতে না পেরে তিনি গত ১৫ এপ্রিল বিষপান করে আত্মহত্যার চেষ্টা করেন। তবে ওই সময় স্বামীসহ পরিবারের অন্য সদস্যরা তাকে উদ্ধার করে আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। এরপর প্রয়োজনীয় চিকিৎসা শেষে চিকিৎসকের পরামর্শে আমেনা বেগমকে বাড়িতে নিয়ে আসেন। পরে বিষপানের তিনদিন পর তার মৃত্যু হয়। পরে স্বজনরা তালতলী থানা পুলিশকে খবর দিলে ঘটনাস্থলে পুলিশ পৌঁছে আমেনা বেগমের মরদেহ উদ্ধার করে।এ বিষয়ে তালতলী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহজালাল বলেন, ‘নিহত আমেনা বেগম ক্যান্সারে আক্রান্ত হয়ে শারীরিক অসুস্থতার কারণে তিনদিন আগে বিষ পান করেন। তার মৃত্যুর খবর পেয়ে মরদেহ উদ্ধার করা হয়েছে। আগামীকাল নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য বরগুনা জেনারেল হাসপাতালে প্রেরণ করা হবে।’এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
পেসারদের দাপটে প্রথম দিনেই ‘১৪’ উইকেটের পতন
পেসারদের দাপটে প্রথম দিনেই ‘১৪’ উইকেটের পতন

আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের প্রথম দিনটি ছিল রুদ্ধশ্বাস। লর্ডসের পিচে পেসারদের দাপটে প্রথম দিনেই উইকেটের সংখ্যা দাঁড়িয়েছে ১৪টি। দিনের Read more

ভালুকায় অভিনব কায়দায় ডাকাতি
ভালুকায় অভিনব কায়দায় ডাকাতি

ময়মনসিংহের ভালুকায় চেতনানাশক খাইয়ে দুঃসাহসিক ডাকাতির ঘটনা ঘটেছে। উপজেলার ধীতপুর ইউনিয়নের ধলিয়া গ্রামে শুক্রবার (২২ আগস্ট) গভীর রাতে এ ঘটনা Read more

ন্যাটোভুক্ত দেশে হামালা চালাতে পারে রাশিয়া: ন্যাটো মহাসচিব
ন্যাটোভুক্ত দেশে হামালা চালাতে পারে রাশিয়া: ন্যাটো মহাসচিব

পশ্চিমা সামরিক জোট ন্যাটোর মহাসচিব মার্ক রুতে সতর্ক করে দিয়ে বলেছেন, রাশিয়া আগামী পাঁচ বছরের মধ্যে ন্যাটোভুক্ত কোনো একটি দেশে Read more

ইসরায়েলি হামলায় একদিনে আরও ৮১ ফিলিস্তিনি নিহত
ইসরায়েলি হামলায় একদিনে আরও ৮১ ফিলিস্তিনি নিহত

ফিলিস্তিনের আবরুদ্ধ গাজায় ইসরায়েলি হামলায় গত ২৪ ঘণ্টায় আরও ৮১ ফিলিস্তিনি নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ৫৩ জনই গাজার প্রধান শহর Read more

শেওড়াপাড়ায় ২ বোনের মরদেহ উদ্ধার
শেওড়াপাড়ায় ২ বোনের মরদেহ উদ্ধার

রাজধানীর মিরপুর পশ্চিম শেওড়াপাড়ার শামীম স্বরণি এলাকা থেকে রক্তাক্ত অবস্থায় ২ নারীর মরদেহ উদ্ধার করছে পুলিশ। সম্পর্কে তারা আপন বোন। Read more

শেরপুরে বাড়ির পাশে ডোবায় ডুবে যমজ দুই বোনের মৃত্যু
শেরপুরে বাড়ির পাশে ডোবায় ডুবে যমজ দুই বোনের মৃত্যু

শেরপুর সদর উপজেলার লছমনপুর ইউনিয়নে ডোবার পানিতে ডুবে যমজ দুই বোনের মৃত্যু হয়েছে। শনিবার (৩১ মে) দুপুরে ইউনিয়নের ছোট ঝাউয়ের চর Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন