সুইডেন বাংলাদেশের আটটি অংশীদারের মাধ্যমে ১ কোটি ২৭ লাখ মার্কিন ডলার বা ১৫৫ কোটি ৪০ লাখ টাকা মানবিক সহায়তা দিচ্ছে। যা দেশে বসবাসরত ১০ লাখের বেশি রোহিঙ্গা শরণার্থীর পাশাপাশি কক্সবাজারের স্থানীয় জনগোষ্ঠীকে সহায়তা করবে।বৃহস্পতিবার (১৭ এপ্রিল) ঢাকার সুইডিশ দূতাবাস এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, তীব্র খাদ্য নিরাপত্তাহীনতায় ভুগছে এমন সম্প্রদায়গুলোকে সহায়তা দেওয়ার পাশাপাশি স্থানীয় এনজিওগুলোকে জরুরি পরিস্থিতিতে সাড়া দিতে সক্ষম করার জন্যও এ তহবিল থেকে সহায়তা প্রদান করা হবে।  রাষ্ট্রদূত নিকোলাস উইকস বলেন, ‘রোহিঙ্গা শরণার্থীসহ দেশে মানবিক প্রয়োজন মেটাতে সুইডেন দৃঢ়ভাবে বাংলাদেশের পাশে রয়েছে, যেমনটি আমরা গত সাত বছর ধরে করে আসছি। এ বছর, আমরা গত বছরের তুলনায় আমাদের প্রাথমিক বরাদ্দ বাড়াচ্ছি, ক্রমবর্ধমান মানবিক চাহিদার কারণে, অন্তত কক্সবাজারে যেখানে বিশ্বের বৃহত্তম শরণার্থী শিবির অবস্থিত’।সুইডিশ তহবিল ইউএনএইচসিআর, ডব্লিউএফপি, নরওয়েজিয়ান শরণার্থী কাউন্সিল, ইসলামিক রিলিফ, অ্যাকশন অ্যাগেইনস্ট হাঙ্গার, সেভ দ্য চিলড্রেন এবং আন্তর্জাতিক উদ্ধার কমিটির জন্য ব্যবহার করা হবে। এ তহবিল খাদ্য সহায়তা ও পুষ্টি, লিঙ্গ-ভিত্তিক সহিংসতা পরিষেবা এবং শিশু সুরক্ষা, স্বাস্থ্যসেবা, জরুরি শিক্ষা, পানি ও স্যানিটেশনের মতো প্রয়োজনীয় পরিষেবায় ব্যয় করা হবে।এছাড়াও জরুরি পরিস্থিতিতে সাড়া দিতে সক্ষম, এমন ২৬টি স্থানীয় ও জাতীয় সংস্থাকে সহায়তা করার জন্য সুইডেন স্টার্ট ফান্ড বাংলাদেশের সঙ্গে অংশীদারিত্ব করছে।  প্রসঙ্গত, সুইডেন বিশ্বের অন্যতম বৃহত্তম মানবিক দাতা এবং ইউএনএইচসিআর, ডব্লিউএফপি, ইউনিসেফ, ইউএনএফপি এর পাশাপাশি জাতিসংঘের কেন্দ্রীয় জরুরি প্রতিক্রিয়া তহবিলের (সিইআরএফ) মূল সহায়তা সরবরাহকারীদের মধ্যে  অন্যতম শীর্ষ।এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
আলফাডাঙ্গায় ‘সেভ’ সংগঠনের ৬৫ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা 
আলফাডাঙ্গায় ‘সেভ’ সংগঠনের ৬৫ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা 

ফরিদপুরের আলফাডাঙ্গায় জনপ্রিয় সামাজিক সংগঠন স্যোশাল অ্যাকটিভিটিজ ফর এনভায়রনমেন্টাল ভার্সনস (সেভ)-এর নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। চিফ টিম লিডার, চিফ Read more

নড়াইলে হকার্স মার্কেট ব্যবসায়ীদের মানববন্ধন ও সংবাদ সম্মেলন
নড়াইলে হকার্স মার্কেট ব্যবসায়ীদের মানববন্ধন ও সংবাদ সম্মেলন

নড়াইলে হকার্স মার্কেটের ব্যবসায়িদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগে উচ্ছেদ চেষ্টার প্রতিবাদে মানববন্ধন ও সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৪ এপ্রিল) ১১টায় রুপগঞ্জ Read more

ফিলিস্তিন ইস্যুতে মুসলিমদের কী করতে হবে, জানালেন আজহারী
ফিলিস্তিন ইস্যুতে মুসলিমদের কী করতে হবে, জানালেন আজহারী

ফিলিস্তিন ইস্যুতে বিশ্ব মুসলিমদের করণীয় কী-সেই বিষয়ে নিজের মতামত তুলে ধরেছেন দেশের জনপ্রিয় ইসলামিক স্কলার মাওলানা মিজানুর রহমান আজহারী। রোববার Read more

গুচ্ছভুক্ত ভর্তি পরীক্ষার ‘এ’ ইউনিটের ফল প্রকাশ
গুচ্ছভুক্ত ভর্তি পরীক্ষার ‘এ’ ইউনিটের ফল প্রকাশ

গুচ্ছভুক্ত ১৯ বিশ্ববিদ্যালয়ের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের ‘এ' ইউনিটের ভর্তি পরীক্ষার ফলাফল মঙ্গলবার (১৩ মে) বিকেল ৩টা ৪০ মিনিটে প্রকাশিত হয়েছে। ফলাফল Read more

জামিনে মুক্তি পেয়ে মদ্যপান করে নৃত্য: সেই আ.লীগ নেতা ফের কারাগারে
জামিনে মুক্তি পেয়ে মদ্যপান করে নৃত্য: সেই আ.লীগ নেতা ফের কারাগারে

কিশোরগঞ্জের মিঠামইনে জুলাই আন্দোলনের একাধিক মামলার আসামি মদ্যপানে নৃত্যে মেতে ওঠা নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ নেতা ওমর ফারুক ভূঁইয়ার ভিডিও Read more

নুরকে বিদেশে পাঠানোর নির্দেশ দিলেন প্রধান উপদেষ্টা
নুরকে বিদেশে পাঠানোর নির্দেশ দিলেন প্রধান উপদেষ্টা

গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের সুচিকিৎসার জন্য বিদেশে পাঠানোর নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।মঙ্গলবার (০২ সেপ্টেম্বর) রাষ্ট্রীয় Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন