নাটোরে ৫২ কেজি গাঁজাসহ তিনজনকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। বৃহস্পতিবার (১৭ এপ্রিল) ভোরে সদর উপজেলার হয়বতপুর এলাকায় অভিযান চালিয়ে গাঁজাসহ তাদেরকে আটক করা হয়।আটককৃতরা হলেন- কুড়িগ্রামের গোপীনাথ কাশিরদাড়া এলাকার হোসেন আলী, সিরাজগঞ্জের শাহজাদপুর শরিফ ইসলাম এবং সবুজ আলী।  মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের গোয়েন্দা ইউনিটের উপ-পরিচালক জিল্লুর রহমান জানান, সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে হয়বতপুর এলাকায় অভিযান চালায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের রাজশাহী বিভাগীয় কার্যালয়ের একটি দল। অভিযানে ঢাকা থেকে নাটোরগামী একটি কাভার্ড ভ্যান থামিয়ে তল্লাশি চালানো হয়।এ সময় কাভার্ড ভ্যানের ভিতরে বিশেষভাবে সংরক্ষিত অবস্থায় ৫২ কেজি গাঁজা জব্দ করা হয়। এ সময় এই মাদক পরিবহনের অভিযোগে হোসেন আলী, শরিফ ইসলাম এবং সবুজ আলী নামে তিনজনকে আটক করা হয়। পরে সকালে তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে সদর থানায় হস্তান্তর করা হয়। এআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ঈদের ছুটিতেও সীমিত পরিসরে খোলা থাকবে ব্যাংক
ঈদের ছুটিতেও সীমিত পরিসরে খোলা থাকবে ব্যাংক

ঈদের ছুটির মধ্যেও (ঈদের দিন ছাড়া) সীমিত পরিসরে ব্যাংক খোলা রাখতে নতুন নির্দেশনা দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।আজ সোমবার (১৬ মার্চ) বাংলাদেশ Read more

৩৫ বছর পরও থামেনি সেই রাতের আর্তনাদ
৩৫ বছর পরও থামেনি সেই রাতের আর্তনাদ

কখনো কখনো কোনো রাত পুরো জীবনের গায়ে এমনভাবে ছাপ ফেলে দেয়- যার দাগ কোনোদিন মোছা যায় না। ১৯৯১ সালের ২৯ Read more

গাজায় ইসরাইলের চলমান গণহত্যার প্রতিবাদে উত্তাল বরিশাল
গাজায় ইসরাইলের চলমান গণহত্যার প্রতিবাদে উত্তাল বরিশাল

গাজায় ইসরাইলের চলমান গণহত্যার প্রতিবাদে বিশ্বজুড়ে সর্বাত্মক অবরোধের ডাকে সাড়া দিয়েছে বরিশাল। এরই মধ্যে বেশ কিছু কর্মসূচী ঘোষণা করা হয়েছে। Read more

রমনায় বোমা হামলা: ২ জনের যাবজ্জীবন, ৯ জনের ১০ বছর কারাদণ্ড
রমনায় বোমা হামলা: ২ জনের যাবজ্জীবন, ৯ জনের ১০ বছর কারাদণ্ড

রমনা বটমূল বোমা হামলা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি মাওলানা তাজউদ্দিন ও শাহাদাত উল্লাহ জুয়েলকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন হাইকোর্ট। সাজাপ্রাপ্ত বাকি ৯ Read more

ব্যাটিং ব্যর্থতায় হারল বাংলাদেশ
ব্যাটিং ব্যর্থতায় হারল বাংলাদেশ

প্রথম দুই ম্যাচেই রান পেয়েছিলেন টপ অর্ডার ব্যাটাররা। তবে আজ পার্থ স্কচার্সের বিপক্ষে ব্যর্থ বাংলাদেশ 'এ' দলের টপ অর্ডার। এদিন Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন