অন্তবর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস শুক্রবার (২৫ এপ্রিল) ইতালির রোমে অবস্থিত (বাংলাদেশ দূতাবাস) বাংলাদেশ হাউস পরিদর্শন করেছেন। এ সময় তিনি সেখানে রাখা পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেন।  প্রধান উপদেষ্টার ডেপুটি প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার শনিবার (২৬ এপ্রিল) এ তথ্য জানান।প্রধান উপদেষ্টা ২১ এপ্রিল আর্থনা সম্মেলন-২০২৫ এ যোগ দিতে কাতারের দোহায় যান। চারদিনের সফর শেষ করে রোমান ক্যাথলিক ধর্মগুরু পোপ ফ্রান্সিসের অন্ত্যেষ্টিক্রিয়ায় যোগ দিতে শুক্রবার ইতালির রোমে যান বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। বাংলাদেশ সময় শুক্রবার সন্ধ্যা ৬টা ২০ মিনিটের দিকে প্রধান উপদেষ্টা ও তার সফরসঙ্গীদের বহনকারী বিমানটি রোমে পৌঁছায়। সেখানে ইতালিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত প্রধান উপদেষ্টাকে স্বাগত জানান। এর আগে প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস কাতারের স্থানীয় সময় সকাল ৯টা ২৫ মিনিটে (বাংলাদেশ সময় দুপুর ১২টা ২৫ মিনিট) রোমের উদ্দেশে রওয়ানা দেন।এর আগে, শনিবার স্থানীয় সময় সকাল ৯টা ৩০ মিনিটে সেন্ট পিটার্স স্কয়ারে পোপ ফ্রান্সিসের অন্ত্যেষ্টিক্রিয়ায় প্রধান উপদেষ্টা ড. ইউনূস যোগ দেবেন। শনিবার ভ্যাটিকান সিটিতে পোপের অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন হবে। পোপের সমাধিটি বেশ সাধারণ হওয়ার কথা থাকলেও এর ওপরে থাকা ব্যাসিলিকাটি (বিশেষ মর্যাদাসম্পন্ন গির্জা) বেশ ঐশ্বর্যমণ্ডিত।প্রাচীন রোমের সাতটি পাহাড়ের একটি এস্কুইলাইনের চূড়ায় এই ব্যাসিলিকার অবস্থান। রোমের চার পোপীয় ব্যাসিলিকার একটি এটি। এই গির্জার ২৪৬ ফুট লম্বা বেল টাওয়ারের চূড়া রোমের সর্বোচ্চ বিন্দু।কথিত আছে, চতুর্থ শতাব্দীতে তৎকালীন পোপ লিবারিয়াস ও স্থানীয় এক ধনকুবেরের স্বপ্নে এসে মাদার মেরি তার সম্মানে একটি গির্জা নির্মাণ করতে বলেন।মেরি আরও বলেন, গির্জা নির্মাণের স্থানটি অলৌকিকভাবে তাদের কাছে ধরা দেবে। এরপর ৩৫৮ খ্রিস্টাব্দের আগস্টে গ্রীষ্মের তীব্র দাবদাহের মধ্যে এস্কুইলাইনের চূড়ায় তুষারপাত হয়। পোপ ও সেই ধনকুবের ধরে নেন, এখানেই গির্জাটি বানাতে হবে। এ ঘটনার স্মরণে এখনো সেন্ট মেরি মেজরে প্রতিবছর ৫ আগস্ট ‘মিরাকল অব দ্য স্নো’ উদযাপিত হয়।জানা যায়, পোপ ফ্রান্সিসের কাছে সান্তা মারিয়া মাজ্জোরে বেশ পছন্দের ছিল। প্রায় রোববারই তিনি সেখানে গিয়ে মাদার মেরিকে সম্মান জানাতেন। প্রতিটি বিদেশ সফরের আগে ও পরে, এমনকি হাসপাতাল থেকে ফেরার পরও তিনি এই গির্জায় এসে প্রার্থনা করতেন। এ গির্জার মাদার মেরির প্রতিকৃতিকে যিশুমাতার সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রতিকৃতি হিসাবে দেখা হয়। তার সামনে গিয়ে যাত্রাপথের ও সার্বিক সুরক্ষার জন্য প্রার্থনা করতেন পোপ।এর আগে আরও সাতজন পোপ এই ব্যাসিলিকায় সমাহিত হয়েছেন, যাদের মধ্যে সর্বশেষজন ছিলেন নবম ক্লেমেন্ট, ১৬৬৯ সালে। ভ্যাটিকানের বাইরে সর্বশেষ শায়িত পোপ হচ্ছেন ত্রয়োদশ লিও। ১৯০৩ সালে তার মৃত্যুর পর সব পোপই সমাহিত হয়েছেন ভ্যাটিকানের সেন্ট পিটার্স ব্যাসিলিকায়।পোপের শেষকৃত্যে লাখ লাখ মানুষ ছাড়াও উপস্থিত রয়েছেন ব্রিটেনের প্রধানমন্ত্রী কিয়ের স্টারমার, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, ওয়েলসের প্রিন্স (প্রিন্স উইলিয়াম), ব্রাজিলের প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা ডি সিলভা, পোল্যান্ডের প্রেসিডেন্ট আন্দ্রেজ দুদা, ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি, আর্জেন্টিনার প্রেসিডেন্ট জাভিয়ের মাইলি, ইউরোপিয়ান ইউনিয়ন কমিশনের চেয়ারম্যান উরসুলা ভন ডার লিয়েন প্রমুখ।এদিকে পোপ ফ্রান্সিসের মৃত্যুতে তিনদিনের রাষ্ট্রীয় শোক পালন করছে বাংলাদেশ। বৃহস্পতিবার থেকে শনিবার পর্যন্ত এই শোক পালন করা হচ্ছে।ড. মুহাম্মদ ইউনূস রোববার সকাল ৮টার দিকে (বাংলাদেশ সময় দুপুর ১২টা) লিওনার্দো দ্য ভিঞ্চি রোম ফিউমিসিনো বিমানবন্দর থেকে দেশের উদ্দেশে রওয়ানা হবেন এবং সোমবার ভোরে ঢাকায় পৌঁছাবেন বলে আশা করা হচ্ছে।এবি 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ভারতের বিহারে ভয়ংকর বজ্রপাতে ১৯ জনের মৃত্যু
ভারতের বিহারে ভয়ংকর বজ্রপাতে ১৯ জনের মৃত্যু

ভারতে বিহারে ভয়ংকর বজ্রপাতে ২৪ ঘণ্টায় ১৯ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে সবচেয়ে বেশি মৃত্যুর ঘটনা ঘটেছে রাজ্যটির নালন্দা জেলায়।বৃহস্পতিবার Read more

সাংবাদিকের ওপর হামলায় জড়িতদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন
সাংবাদিকের ওপর হামলায় জড়িতদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলায় অবৈধ মাটির ব্যবসা নিয়ে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিক মাইনুদ্দিন রুবেলের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মানববন্ধনে Read more

আবারও মেয়াদ বাড়ল জাতীয় ঐক্যমত্য কমিশনের
আবারও মেয়াদ বাড়ল জাতীয় ঐক্যমত্য কমিশনের

জাতীয় ঐকমত্য কমিশনের মেয়াদ আবার বাড়ানো হয়েছে। বৃহস্পতিবার (১৬ অক্টোবর) মন্ত্রিপরিষদ বিভাগ এ-সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করেছে। প্রজ্ঞাপনে কমিশনের মেয়াদ Read more

সীমান্ত হত্যা বন্ধ করবো: নাহিদ ইসলাম
সীমান্ত হত্যা বন্ধ করবো: নাহিদ ইসলাম

ঠাকুরগাঁও সীমান্তে বাংলাদেশিদের হত্যা ও পুশ-ইনের ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি বলেন, ‘এটা হাসিনার Read more

তেহরানের বাসিজ মিলিশিয়া সদরদপ্তরে হামলার দাবি ইসরায়েলের
তেহরানের বাসিজ মিলিশিয়া সদরদপ্তরে হামলার দাবি ইসরায়েলের

ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ জানিয়েছেন, তেহরানে একাধিক গুরুত্বপূর্ণ স্থাপনায় বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। এসব হামলার লক্ষ্যবস্তু হিসেবে তিনি বাসিজ মিলিশিয়ার Read more

ভেনেজুয়েলায় স্বর্ণখনি ধসে ১৪ জন নিহত
ভেনেজুয়েলায় স্বর্ণখনি ধসে ১৪ জন নিহত

ভেনেজুয়েলায় ভারি বৃষ্টিপাতের পর একটি স্বর্ণখনি ধসের ঘটনা ঘটেছে। এতে অন্তত ১৪ জন নিহত হয়েছেন। খবর রয়টার্সের। সোমবার (১৩ অক্টোবর) দেশটির Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন