ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলায় অবৈধ মাটির ব্যবসা নিয়ে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিক মাইনুদ্দিন রুবেলের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মানববন্ধনে হামলায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি জানানো হয়েছে।মঙ্গলবার (২৯ এপ্রিল) বেলা সাড়ে ১১টায় ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সামনে সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন ঢেউ এই মানববন্ধনের আয়োজন করে। মানববন্ধনের বিভিন্ন সামাজিক সংগঠন, গণমাধ্যমকর্মী ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নিয়েছেন।মানবন্ধনে বক্তব্য রাখেন ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক বাহারুল ইসলাম মোল্লা, ব্রাহ্মণবাড়িয়া জেলা সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক ও প্রেসক্লাবের কোষাদক্ষ মোশারফ হোসেন, প্রেসক্লাবের কার্যকরী সদস্য শাহাজাহান সাজু, খেলাঘরের সাধারণ সম্পাদক নিহার রঞ্জন সরকার, ব্রাহ্মণবাড়িয়া ইউনাইটেড কলেজের উদ্যোক্তা ও পরিচালক হারুন অর রশিদ ও শাহীন মৃধা, প্রথম আলোর ব্রাহ্মণবাড়িয়া বন্ধুসভার সভাপতি অভিজিৎ রায় ও সাধারণ সম্পাদক শাহাজান মিয়া, ঢেউ এর সদস্য শাহাদাত হোসেন।মানববন্ধনে বক্তারা বলেন, সন্ত্রাসী কার্যক্রম যারা করে তাদের কোনো পরিচয় নেই। তারা সন্ত্রাসী ও জঙ্গিগোষ্ঠী। সুষ্ঠু বিচারের জন্যই আজ আমরা দাঁড়িয়েছি। বাংলাদেশ সংবিধান সাংবাদিকদের এই কথা বলার অধিকার দিয়েছে, সকল নাগারিকককে দিয়েছে। সাংবাদিকরা কেন এখনও নিরাপদ না। সাংবাদিকদের ভয়ভীতি দেখানো যাবে না এটা সবার বুঝতে হবে। ভয় দেখিয়ে সত্য প্রকাশ থেকে সাংবাদিকদের নির্ভৃত করা যাবে না। ন্যায় বিচারের স্বার্থে হামলায় জড়িত প্রধান আসামী মোখলেছুর রহমান লিটন মুন্সী ও কাইয়ুমসহ সকলকে গ্রেপ্তার করতে হবে। আন্দোলন করেই যদি সাংবাদিকদের ওপর নির্যাতন বন্ধ করতে হয়, সাংবাদিকরা তাই করবে। হামলার প্রতিবাদ জানিয়েই যাবে। জড়িতদের সকলকে দ্রুত গ্রেপ্তারের জন্য পুলিশের কাছে অনুরোধ জানান।  গত শুক্রবার সন্ধ্যা পৌনে আটটার দিকে জেলার বিজয়নগর উপজেলা পরিষদের সামনে মাইনুদ্দিনের ওপর হামলা হয়। পরে শনিবার রাতে আহত সাংবাদিক বাদী হয়ে উপজেলা যুবদলের সদস্য সচিব থেকে বহিস্কৃত ও উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মোখলেছুর রহমান লিটন মুন্সি ও উপজেলা স্বেচ্ছাসেবক লীগনেতা কাইয়ুম মিয়াসহ ১৩ জনের নামে মামলা করেন।এআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
একদম সবগুলোর হাত-পা ভেঙে লাশ ফেলাইয়া দিব: মোস্তফা
একদম সবগুলোর হাত-পা ভেঙে লাশ ফেলাইয়া দিব: মোস্তফা

জাতীয় পার্টির কো-চেয়ারম্যান ও রংপুর সিটি করপোরেশনের সাবেক মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা বলেছেন, ‘মনে করেন না রংপুরে জাতীয় পার্টি দুর্বল। Read more

ব্রিকসের পক্ষ নিলেই বাড়তি শুল্ক আরোপের হুমকি ট্রাম্পের
ব্রিকসের পক্ষ নিলেই বাড়তি শুল্ক আরোপের হুমকি ট্রাম্পের

যুক্তরাষ্ট্রের স্বার্থবিরোধী ব্রিকস জোটের নীতিকে যেসব দেশ সমর্থন করবে, তাদের ওপর বাড়তি ১০ শতাংশ শুল্ক আরোপ করা হবে বলে হুঁশিয়ারি Read more

প্রিমিয়ার লিগের ম্যাচসহ টিভিতে আজকের খেলা
প্রিমিয়ার লিগের ম্যাচসহ টিভিতে আজকের খেলা

ইংলিশ প্রিমিয়ার লিগে আজ সোমবার (১৬ মার্চ) আছে একটি ম্যাচ। মুখোমুখি ব্রেন্টফোর্ড ও উলভারহ্যাম্পটন।ফুটবলইন্ডিয়ান সুপার লিগপাঞ্জাব-গোয়ারাত ৮টা, সনি টেন ২ইংলিশ Read more

নির্বাচন কমিশনের ওপর সরকারের পূর্ণ আস্থা আছে: সিইসি
নির্বাচন কমিশনের ওপর সরকারের পূর্ণ আস্থা আছে: সিইসি

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম নাসির উদ্দিন জানিয়েছেন, বর্তমান সরকার নির্বাচন কমিশনের ওপর পূর্ণ আস্থা রাখে। নির্বাচন কমিশন তার Read more

টঙ্গীতে প্রতিবন্ধী নারী হত্যা: মূল আসামি গ্রেফতার
টঙ্গীতে প্রতিবন্ধী নারী হত্যা: মূল আসামি গ্রেফতার

গাজীপুরের টঙ্গীতে শ্রবন ও বাক প্রতিবন্ধী নারী হত্যা মামলার মূল রহস্য উদঘাটন ও মূল আসামীকে গ্রেফতার করেছে গাজীপুর জেলা পিবিআই।সোমবার Read more

রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে ইসিতে প্রথম দিনে ৪২ আপিল
রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে ইসিতে প্রথম দিনে ৪২ আপিল

রিটার্নিং কর্মকর্তাদের দেওয়া সিদ্ধান্তের বিরুদ্ধে আজ থেকে নির্বাচন কমিশনে আপিল আবেদন শুরু হয়েছে। সোমবার (৫ জানুয়ারি) প্রথমদিন আগারগাঁওয়ের নির্বাচন ভবনে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন