সৌদি প্রো লিগে ফের জ্বলে উঠলেন ক্রিশ্চিয়ানো রোনালদো। আগের ম্যাচেই জোড়া গোল করেছিলেন পর্তুগিজ এই মহাতারকা। এবারও ব্যতিক্রম হয়নি। শনিবার (১২ এপ্রিল) আল-আওয়াল পার্কে আল রিয়াদের বিপক্ষে ২-১ গোলের জয় এনে দিয়েছেন রোনালদো, তাও আবার পিছিয়ে পড়া অবস্থায়।ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক খেলতে থাকে আল নাসর। ম্যাচের ১৩ মিনিটে কর্নার থেকে হেড করেছিলেন রোনালদো, তবে আল রিয়াদের গোলরক্ষক দক্ষতার সঙ্গে তা ঠেকিয়ে দেন। এরপর ৩০ মিনিটে রিয়াদের আল খাইবারির দূরপাল্লার শটে পরীক্ষা দিতে হয় নাসর গোলরক্ষক বেন্তোকে।প্রথমার্ধের যোগ করা সময়ে এগিয়ে যায় আল রিয়াদ। আল খাইবারির আরেকটি দূরপাল্লার শট কোনোমতে ঠেকান বেন্তো, কিন্তু ফিরতি বলে ফাইজ সেলেমানি জাল খুঁজে নেন।তবে বিরতির পর ঘুরে দাঁড়ায় আল নাসর। ম্যাচের ৫৬ মিনিটে সমতাসূচক গোলটি করেন রোনালদো। ফ্রি-কিক থেকে সাদিও মানের বাড়ানো বল ডান পায়ে জালে পাঠান ফাঁকায় দাঁড়ানো রোনালদো।এর ঠিক ৮ মিনিট পর, ৬৪ মিনিটে দুর্দান্ত এক ভলিতে দলকে লিড এনে দেন রোনালদো। ডি-বক্সের বাইরে থেকে নেয়া সেই জোরালো শটে কিছুই করার ছিল না রিয়াদ গোলরক্ষকের।এই জয়ে ২৭ ম্যাচে ১৭ জয় ও ৬ ড্রয়ে ৫৭ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের তৃতীয় স্থানে উঠে এসেছে আল নাসর। এক ম্যাচ বেশি খেলা আল হিলালের পয়েন্ট ৫৮, অর্থাৎ মাত্র এক পয়েন্টের ব্যবধান এখন। শীর্ষে থাকা আল ইত্তিহাদের পয়েন্ট ৬৫।চলতি মৌসুমে ২৬ ম্যাচে ২৩ গোল ও ৩ অ্যাসিস্ট করা রোনালদোর মোট ক্যারিয়ার গোল সংখ্যা দাঁড়িয়েছে ৯৩৩। এক হাজার গোলের মাইলফলক থেকে আর মাত্র ৬৭ গোল দূরে এই ৪০ বছর বয়সী কিংবদন্তি।ম্যাচের শেষ মুহূর্তে বাজে চ্যালেঞ্জের কারণে লাল কার্ড দেখে মাঠ ছাড়েন আল রিয়াদের আহমেদ আসিরি, ফলে দলটি শেষটা করে ১০ জন নিয়ে। বর্তমানে ৩৪ পয়েন্ট নিয়ে নবম স্থানে আছে আল রিয়াদ।এমআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
জন্মসনদ না থাকলেও প্রতিটি শিশুকে টিকা দিতে হবে: স্বাস্থ্য উপদেষ্টা
জন্মসনদ না থাকলেও প্রতিটি শিশুকে টিকা দিতে হবে: স্বাস্থ্য উপদেষ্টা

জন্মসনদ থাকুক বা না থাকুক, কোনো অজুহাতে একটি শিশুও যেন বাদ না যায় বলে নির্দেশনা দিয়েছেন স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম।মঙ্গলবার Read more

বাকি ৪৭ আসনে প্রার্থী দেয়া নিয়ে যা জানালো জামায়াত
বাকি ৪৭ আসনে প্রার্থী দেয়া নিয়ে যা জানালো জামায়াত

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি হিসেবে জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন জোট গত বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) রাতে ২৫৩ আসনের জন্য প্রার্থী Read more

সুনামগঞ্জে দুই শিক্ষার্থীসহ তিনজনকে হত্যার দায়ে ঘাতক বাসচালক গ্রেফতার
সুনামগঞ্জে দুই শিক্ষার্থীসহ তিনজনকে হত্যার দায়ে ঘাতক বাসচালক গ্রেফতার

সুনামগঞ্জ-সিলেট আঞ্চলিক মহাসড়কে সিএনজির সঙ্গে সংঘর্ষে দুই শিক্ষার্থীসহ তিনজনের মৃত্যুর ঘটনায় জড়িত ঘাতক বাসচালক জাকির আলমকে (৩৫) গ্রেফতার করেছে র‍্যাব-৯।বৃহস্পতিবার Read more

ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিতে যুক্তরাষ্ট্রের আইনপ্রণেতাদের চিঠি
ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিতে যুক্তরাষ্ট্রের আইনপ্রণেতাদের চিঠি

যুক্তরাষ্ট্রের হাউজ অফ রিপ্রেজেন্টেটিভের এক ডজনেরও বেশি ডেমোক্র্যাট আইনপ্রণেতা ট্রাম্প প্রশাসনের কাছে ফিলিস্তিনি রাষ্ট্রের স্বীকৃতির আহ্বান জানিয়েছেন। সোমবার (৪ আগস্ট) এক Read more

সচিবালয়ে কর্মচারীদের ১ ঘণ্টার কর্মবিরতি
সচিবালয়ে কর্মচারীদের ১ ঘণ্টার কর্মবিরতি

সরকারি চাকরি (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫ বাতিল না হওয়া পর্যন্ত পূর্ব ঘোষণা অনুযায়ী ১ ঘণ্টা কর্মবিরতি পালন করেছেন সচিবালয়ের কর্মচারীরা। অধ্যাদেশ Read more

ব্রিটিশ সরকারকে ‘ফ্যাসিবাদী’ বললেন ইলন মাস্ক
ব্রিটিশ সরকারকে ‘ফ্যাসিবাদী’ বললেন ইলন মাস্ক

অনলাইনে মন্তব্য করার জের ধরে যুক্তরাজ্যজুড়ে ধরপাকড়ের প্রতিক্রিয়ায় দেশটির সরকারকে ‌‘ফ্যাসিবাদী’ বলে নিন্দা জানিয়েছেন যুক্তরাষ্ট্রের ধনকুবের ইলন মাস্ক।সাম্প্রতিক সময়ে, বিশেষ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন