কাশ্মিরের পেহেলগামে সশস্ত্র হামলায় জড়িত থাকার অভিযোগে ২ বিদ্রোহীরা বাড়ি ধ্বংস করে দিয়েছে ভারত। সংবাদমাধ্যম এনডিটিভি দাবি করেছে, আদিল হুসেইন এবং আসিফ শেখ নামে এ দুজন লস্কর-ই-তৈয়বার সদস্য। গতকাল বৃহস্পতিবার (২৪ এপ্রিল) রাতে জম্মু ও কাশ্মিরে আলাদা বিস্ফোরণ ঘটিয়ে তাদের বাড়ি ধ্বংস করে দেওয়া হয়।আদিল হুসেইন সেখানকার অনন্তনাগ বিভাগের স্থানীয় বাসিন্দা। পেহেলগামে যে হামলা হয়েছে সেখানে তিনি সরাসরি জড়িত ছিলেন বলে দাবি করছে ভারত। অপরদিকে আসিফ শেখ এ হামলা পরিকল্পনার সঙ্গে জড়িত ছিলেন বলে দাবি তাদের।গত মঙ্গলবার (২২ এপ্রিল) ভয়াবহ সশস্ত্র হামলায় সেখানে ২৬ জন নিহত হন। হামলার প্রত্যক্ষদর্শীদের বর্ণনার ভিত্তিতে অনন্তনাগ পুলিশ ৩ জনের স্কেচ প্রকাশ করেছে। যারমধ্যে একটি আদিল হুসেইনের বলে ধারণা করা হচ্ছে। পুলিশ জানায়, বাকি ২ জন পাকিস্তানের নাগরিক। তাদের খোঁজ দিতে পুলিশ ইতিমধ্যে ২০ লাখ রুপি পুরস্কার ঘোষণা করেছে। ওই দুইজনের মধ্যে একজনের নাম মুসা ওরফে সুলেমান। অপরজনের নাম আলী ভাই ওরফে তালহা ভাই। তারা পাকিস্তানভিত্তিক লস্কর-ই-তৈয়বার সদস্য বলে দাবি ভারতীয় পুলিশের।পেহেলগামে যে ২৬ জন নিহত হয়েছেন তাদের মধ্যে ২৫ জন ভারতীয়। অপরজন নেপালি নাগরিক। বৈসারান নামের ওই তৃণভূমি অঞ্চলটি পর্যটকদের কাছে বেশ জনপ্রিয়। হিমালয়ের অপূর্ব দৃশ্যের পাশাপাশি সেখানে থাকা পাইন বাগানের সৌন্দয্য উপভোগ করা যায়।এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
পরীক্ষা কেন্দ্রে নকলে সহযোগিতা করায় তিন শিক্ষককে অব্যাহতি
পরীক্ষা কেন্দ্রে নকলে সহযোগিতা করায় তিন শিক্ষককে অব্যাহতি

টাঙ্গাইলের কালিহাতীতে এসএসসি ভোকেশনাল পরীক্ষা কেন্দ্রে দায়িত্বে অবহেলার কারণে তিন শিক্ষককে অব্যাহতি দেওয়া হয়েছে। উপজেলার নারান্দিয়া এলাকার তোফাজ্জল হোসেন তুহিন Read more

মামলা দিয়ে আমাদের ভয় দেখানো যাবে না: সারজিস আলম
মামলা দিয়ে আমাদের ভয় দেখানো যাবে না: সারজিস আলম

মামলা দিয়ে ভয় দেখানো যাবে না বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম। তিনি বলেন, Read more

ঈদের ছুটিতে দাপট দেখাচ্ছে গরম
ঈদের ছুটিতে দাপট দেখাচ্ছে গরম

দেশের তিনটি জেলা ও একটি বিভাগের ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। আগামী ২৪ ঘণ্টা Read more

নির্বাসিত জীবনের অবসান ঘটছে তারেক রহমানের, প্রস্তুত গুলশানের বাড়ি
নির্বাসিত জীবনের অবসান ঘটছে তারেক রহমানের, প্রস্তুত গুলশানের বাড়ি

আসন্ন জাতীয় নির্বাচন ঘনিয়ে এলে ও তারিখ সুনির্দিষ্ট হলে দীর্ঘ ১৭ বছর নির্বাসিত জীবনের অবসান ঘটিয়ে শিগগিরই দেশে ফিরতে যাচ্ছেন Read more

নতুন রাজনৈতিক প্ল্যাটফর্ম ‘আপ বাংলাদেশ’র আত্মপ্রকাশ
নতুন রাজনৈতিক প্ল্যাটফর্ম ‘আপ বাংলাদেশ’র আত্মপ্রকাশ

জুলাই গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা পূরণের লক্ষ্যে ইউনাইটেড পিপলস বাংলাদেশ (আপ বাংলাদেশ) নামের নতুন রাজনৈতিক প্ল্যাটফর্মের আত্মপ্রকাশ হয়েছে। এর আহ্বায়ক হিসেবে দায়িত্ব Read more

সম্পর্ক স্বাভাবিক করতেই ইসরায়েলের সঙ্গে বৈঠকে বসছে সিরিয়া
সম্পর্ক স্বাভাবিক করতেই ইসরায়েলের সঙ্গে বৈঠকে বসছে সিরিয়া

সিরিয়ার অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট আহমেদ আল-শারার আজারবাইজান সফর করছেন। এই সফরের ফাঁকে বাকুতে সিরীয় ও ইসরায়েলি কর্মকর্তাদের মধ্যে একটি বিরল বৈঠক Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন