টাঙ্গাইলের সখীপুরে অগ্নিকাণ্ডে তিনটি দোকান পুড়ে ছাই হয়েছে। অগ্নিকাণ্ডের খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। রবিবার (১৩ এপ্রিল) বিকেল ৩টার  দিকে উপজেলার কচুয়া বাজা‌রে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে কচুয়া বাজারের মামা-ভাগ্নে ইলেকট্রনিক্স দোকানে  ধোঁয়া দেখতে পেয়ে ফায়ার সার্ভিসে খবর দেয়া হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে প্রায় এক ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। এসময় অত্র বাজারের ব্যবসায়ী এনামুল হকের ইলেকট্রনিক্স দোকান ও পাশে অবস্থিত আবুল ও হামেদ আলীর মনোহারী দোকান পুড়ে ছাই হয়ে যায়। এসময় মামা-ভাগ্নে ইলেকট্রনিক্সসের মালিক এনামুল হক জানান, দুপুরে খাওয়ার জন্য দোকান বন্ধ করে বাড়িতে যাওয়ার পর মোবাইল ফোনের মাধ্যমে জানতে পারি দোকানে আগুন লেগেছে। এসে দেখি দোকানে আগুন জ্বলছে। আমার সারাজীবনের উপার্জন দিয়ে দোকানটি দাঁড় করিয়েছিলাম। অগ্নিকাণ্ডের ঘটনায় দোকানের অন্তত ১৪ লাখ টাকার ক্ষতি হয়ে গেলো। কচুয়া বাজার বণিক সমবায় সমিতির সাধারণ সম্পাদক আব্দুল আলীম জানান, ৩ টি দোকানে অগ্নিকাণ্ডে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এনামুলের দোকানটি তালাবদ্ধ থাকায় কোন মালামাল বের করা সম্ভব হয়নি।সখীপুর ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের ফায়ার ফাইটার হাসান নূর বলেন, খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে সক্ষম হয়। অগ্নিকাণ্ডে তিনটি দোকানে অন্তত ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। এছাড়া প্রায় ২০ লাখ টাকার মালামাল উদ্ধার করা হয়েছে। ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট-সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছিলো।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ব্রেন সক্রিয় করতে হাদির অপারেশন প্রয়োজন: ইনকিলাব মঞ্চ
ব্রেন সক্রিয় করতে হাদির অপারেশন প্রয়োজন: ইনকিলাব মঞ্চ

সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদির দ্রুত আরেকটি অস্ত্রোপচার প্রয়োজন। Read more

গাজা ভাগাভাগি নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা চলছে: ইসরায়েলের অর্থমন্ত্রী
গাজা ভাগাভাগি নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা চলছে: ইসরায়েলের  অর্থমন্ত্রী

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকাকে ‘আবাসন খনি’ হিসেবে অভিহিত করেছেন দখলদার ইসরায়েলের উগ্রপন্থি অর্থমন্ত্রী বাজায়েল স্মোরিচ। তিনি বলেছেন, যুদ্ধ শেষে গাজার Read more

নড়াইলে পলিশেডে টমেটো চাষ করে সফল কৃষকরা
নড়াইলে পলিশেডে টমেটো চাষ করে সফল কৃষকরা

সবুজ গাছের ফাঁকে ফাঁকে ঝুলছে টমেটো। থোকায় থোকায় টমেটোর ভারে গাছ যেন নুইয়ে পড়ছে। নড়াইল সদরের তুলারামপুর এলাকায় এমন দৃশ্য Read more

খাগড়াছড়ির একমাত্র আসনে বিএনপির প্রার্থী আব্দুল ওয়াদুদ ভূইয়া
খাগড়াছড়ির একমাত্র আসনে বিএনপির প্রার্থী আব্দুল ওয়াদুদ ভূইয়া

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে খাগড়াছড়ি-২৯৮ আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) থেকে মনোনয়ন পেয়েছেন দলের জ্যেষ্ঠ নেতা, সাবেক সংসদ সদস্য Read more

সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে ছারছীনার পীর ছাহেব এর শোক
সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে ছারছীনার পীর ছাহেব এর শোক

সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুবরণ করেছেন শুনে বাংলাদেশ জমইয়াতে হিযবুল্লাহর আমীর বাংলাদেশের ঐতিহ্যবাহী দরবার ছারছীনা শরীফের পীর ছাহেব Read more

আনোয়ারায় টেন্ডার অনুমোদন ছাড়াই গাছ কাটা গাছ কাটার মহোৎসব!
আনোয়ারায় টেন্ডার অনুমোদন ছাড়াই গাছ কাটা গাছ কাটার মহোৎসব!

চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় এখন চলছে ‘উন্নয়নের আগাম বার্তা’, কিন্তু প্রকৃতপক্ষে চলছে প্রকৃতির অজান্তে তার নিঃশব্দ মৃত্যু! অনুমোদন পাওয়ার আগেই বন Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন