গাজীপুরে দৈনিক প্রতিদিনের কাগজের সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে হত্যা ও আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির প্রতিবাদে মানববন্ধন করেছে ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি সাংবাদিক সমিতি (ডিআইইউসাস)।বুধবার (১৩ আগস্ট) দুপুরে ডিআইইউসাসের আয়োজনে বিশ্ববিদ্যালয়টির মূল ফটকের সামনে এই মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়।এ সময় উপস্থিত ছিলেন- ডিআইইউসাসের সভাপতি ও এশিয়ান টেলিভিশনের প্রতিনিধি কালাম মুহাম্মদ, সহ-সভাপতি ও দৈনিক বাংলাদেশের খবরের প্রতিনিধি তানজিল কাজী, সাধারণ সম্পাদক ও দৈনিক খোলা কাগজ/সময়ের কণ্ঠস্বরের প্রতিনিধি মো. রাকিবুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক ও দৈনিক আমার সংবাদের প্রতিনিধি বায়েজিদ হুসাইন, সহ-সাংগঠনিক সম্পাদক ও দ্যা ডেইলি ক্যাম্পাসের প্রতিনিধি নুর ইসলাম, কোষাধ্যক্ষ ও দৈনিক প্রতিদিনের কাগজের প্রতিনিধি মো. আল শাহারিয়া সুইট, কার্যনির্বাহী সদস্য ও সময় জার্নালের প্রতিনিধি আবুল খায়েরসহ আরও অনেকে।ডিআইইউসাসের সভাপতি কালাম মুহাম্মদ বলেন, ‘আমাদের দেশে সাংবাদিকদের নিরাপত্তা আজ অনিশ্চিত হয়ে পড়েছে। গাজীপুরে তুহিনকে অন্যায়ের বিরুদ্ধে কথা বলার কারণে হত্যা করা হয়েছে। এটি রাষ্ট্রের ব্যর্থতা। প্রশাসন সঠিকভাবে দায়িত্ব পালন করছে না। অপরাধীরা গ্রেফতারের পর আরও বেপরোয়া হয়ে উঠছে, যা প্রশাসনের অক্ষমতার পরিচয়। আমরা দেখেছি, সাংবাদিক সাগর-রুনি হত্যার প্রতিবেদন ১০০ বারেরও বেশি পিছিয়ে দেওয়া হয়েছে, অথচ এখনও বিচার হয়নি। এদিকে গাজীপুরে তুহিন হত্যা মামলায় ইতিমধ্যে ৯ জনকে গ্রেফতার করা হয়েছে। তাদের দ্রুত বিচার ট্রাইব্যুনালের মাধ্যমে শাস্তির আওতায় আনতে হবে, যাতে এটি সাগর-রুনি হত্যার মতো দীর্ঘসূত্রতায় না পড়ে।’সাধারণ সম্পাদক মো. রাকিবুল ইসলাম বলেন, ‘অত্যন্ত দুঃখের সাথে বলতে হচ্ছে আজকে সাংবাদিকদের রাজপথে দাঁড়াতে হচ্ছে তাদের নিরাপত্তা নিয়ে। সাংবাদিকদের বলা হয় সমাজের দর্পণ। অথচ আপনারা দেখেছেন সাগর-রুনি হত্যা এবং সাংবাদিক তুহিনসহ সাংবাদিকরা এখন পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে মামলা, হামলা ও হত্যার শিকার হচ্ছে। আমরা এখন পর্যন্ত কোনো দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা দেখিনি। সাংবাদিকরা যখন সত্য ঘটনা তুলে ধরবে তখনই তাদেরকে পেটানো হবে, তাহলে কিভাবে একটি পরিবার থেকে সাংবাদিক তৈরি হবে। আবার সাংবাদিকদের জন্য কোনো সুরক্ষা আইন নেই। এই মানববন্ধন থেকে সাংবাদিকদের সুরক্ষা আইন এবং সাংবাদিকদের সুরক্ষা নিশ্চিত করার জোর আহ্বান জানাচ্ছি।’কোষাধ্যক্ষ আল শাহারিয়া সুইট বলেন, ‘ঘটনার সময় তুহিন ভাই পেশাগত দায়িত্ব পালন করছিলেন। দুর্বৃত্তরা তাঁকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে। জননিরাপত্তার স্বার্থে অপরাধীদের শাস্তি দ্রুত নিশ্চিত করতে হবে।’উল্লেখ্য, গত ৭ আগস্ট রাতে গাজীপুরের চান্দনা চৌরাস্তা এলাকায় দুর্বৃত্তদের হামলায় নিহত হন দৈনিক প্রতিদিনের কাগজের স্টাফ রিপোর্টার আসাদুজ্জামান তুহিন।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
টানা বৃষ্টিতে আবারও ভাসছে বেনাপোল স্থলবন্দর
টানা বৃষ্টিতে আবারও ভাসছে বেনাপোল স্থলবন্দর

টানা বৃষ্টিতে আবারও জলাবদ্ধতায় স্থবির হয়ে পড়েছে দেশের সবচেয়ে বড় স্থলবন্দর বেনাপোল। রোববার (১৩ জুলাই) রাত থেকে সোমবার (১৪ জুলাই) Read more

ইরানের হামলায় ১২ ইসরায়েলি নিহত, আহত দুই শতাধিক
ইরানের হামলায় ১২ ইসরায়েলি নিহত, আহত দুই শতাধিক

ইসরায়েলের রাজধানী তেলআবিবসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনায় ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। রাতভর চালানো এ হামলায় কেঁপে উঠেছে ইসরায়েলি ভূখণ্ড। এতে এখন Read more

যুগ্ম সচিবকে জিম্মি করে চাঁদা দাবি চালকের!
যুগ্ম সচিবকে জিম্মি করে চাঁদা দাবি চালকের!

পরিকল্পনা কমিশনের যুগ্ম সচিব মাকসুদা হোসেনকে গাড়ির মধ্যে জিম্মি করে ছয় লাখ টাকা চাঁদা দাবি করেন তারই ব্যবহৃত সরকারি গাড়ির Read more

পবিত্র আশুরা আজ
পবিত্র আশুরা আজ

আজ ১০ই মহররম। পবিত্র আশুরা। বিশ্ব জুড়ে মুসলমানদের জন্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ ও শোকাবহ এক দিন। হিজরি বর্ষের প্রথম মাস মহররমের Read more

‘কলিজা ছিঁড়ে রাস্তায় ফেলে রাখব’ বক্তব্যের ব্যাখ্যা ‍দিলেন সারজিস
‘কলিজা ছিঁড়ে রাস্তায় ফেলে রাখব’ বক্তব্যের ব্যাখ্যা ‍দিলেন সারজিস

সম্প্রতি জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) আয়োজিত এক কর্মসূচিতে নিজের বক্তব্য চলাকালীন সময়ে বিদ্যুৎ চলে যাওয়ায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন দলটির উত্তরাঞ্চলের Read more

মাদকের টাকা না পেয়ে বাবাকে কুপিয়ে হত্যা করল ছেলে
মাদকের টাকা না পেয়ে বাবাকে কুপিয়ে হত্যা করল ছেলে

চট্টগ্রামের বাঁশখালীতে মাদকের টাকার জন্য বাবাকে কুপিয়ে হত্যা করেছে ছেলে। এ ঘটনায় অভিযুক্ত ছেলে তপন রুদ্র (২০) কে আটক করে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন