বিএনপির সহআন্তর্জাতিক বিষয়ক সম্পাদক রুমিন ফারহানার বিরুদ্ধে নির্বাচন কমিশনে (ইসি) লিখিত অভিযোগ দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম মুখ্য সংগঠক আতাউল্লাহ।আজ রবিবার ইসি সচিব বরাবর এই অভিযোগ দেন আতাউল্লাহ। নির্বাচন কমিশন ভবনে রুমিন ফারহানার নেতৃত্বে এনসিপির নেতাকর্মীদের ওপর হামলা হয় বলে অভিযোগে উল্লেখ করেন তিনি। নিচে তার অভিযোগটি তুলে ধরা হলো:আমি নিম্ন স্বাক্ষরকারী আতাউল্লাহ, সিনিয়র যুগ্ম মুখ্য সংগঠক, জাতীয় নাগরিক পার্টি-এনসিপি, অত্যন্ত সংক্ষুব্ধ চিত্তে জানাচ্ছি যে, নির্বাচন কমিশন আমার নির্বাচনী এলাকা ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনের সীমানা পূণনির্ধারণ করার সিদ্ধান্ত গ্রহণ করে। সেখানে বিজয়নগর উপজেলার ৩টি ইউনিয়ন ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে সংযুক্ত করলে এলাকাবাসী সংক্ষুব্ধ হয়। তাদের অনুরোধে এবং তাদের পক্ষে আমি নির্বাচন কমিশনে সীমানা নির্ধারণের বিরুদ্ধে আপত্তি দাখিল করি। এরপর থেকেই বিএনপি নেতা রুমিন ফারহানার ক্যাডাররা আমাকে আপত্তি সংক্রান্ত শুনানিতে অংশ না নেওয়ার জন্য হুমকি-ধমকি দেয়।আমি ও আমার এলাকার প্রতিনিধিগণ আজকে ২৪ আগস্ট ২০২৫ইং তারিখের নির্ধারিত শুনানিতে অংশ নিতে নির্বাচন কমিশনে আসলে আপনার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা আমাকে শুনানি স্থলে প্রবেশে বাধা দেয়। পরবর্তীতে আমি শুনানি শুরু হওয়ার ঠিক আগ মুহূর্তে প্রবেশ করতে সক্ষম হই। এমতাবস্থায় আপনার এবং প্রধান নির্বাচন কমিশনারসহ অন্যান্য কমিশনারগণদের উপস্থিতিতে রুমিন ফারহানার সন্ত্রাসী বাহিনী আমিসহ আমার নির্বাচনী এলাকার নেতৃবৃন্দদের মারধর করে। যা বাংলাদেশের ইতিহাসে একটি কলঙ্কিত অধ্যায় হয়ে থাকলো। স্বৈরাচারী হাসিনার শাসনামলেও নির্বাচন কমিশনে কমিশনারদের সামনে কেউ সন্ত্রাসী হামলার শিকার হয়েছে এমন নজির নাই। এর মাধ্যমে বর্তমান নির্বাচন কমিশনের সক্ষমতাও প্রমাণিত হলো, এবং একটি জাতীয় নির্বাচনে আপনারা কী ভূমিকা পালন করতে পারবেন তার একটি পরীক্ষা হয়ে গেলো। উল্লেখ্য ঘটনার ভিডিও ফুটেজ পর্যবেক্ষণে দেখা যায়, রুমিন ফারহানার সন্ত্রাসী ক্যাডাররা যখন আমিসহ এনসিপি নেতৃবৃন্দের ওপর হামলা চালাচ্ছিল, তখন প্রধান নির্বাচন কমিশনারসহ অন্যান্য কমিশনারগণ নিবৃত্তচিত্তে গালে হাত দিয়ে মঞ্চে বসা ছিলেন।প্রায় দুই হাজার শহীদ ও ৩০ হাজার আহত যোদ্ধার অপরিসীম ত্যাগের বিনিময়ে আমরা নতুন বাংলাদেশ গড়ার সুযোগ পেয়েছি, যে বাংলাদেশ হবে ন্যায় ভিত্তিক, বৈষম্যহীন, গণতান্ত্রিক মূল্যবোধের ওপর প্রতিষ্ঠিত। সেই আকাঙ্কা পূরণ করতে আপনি সচিব হিসেবে দায়িত্ব নিয়েছেন, এবং কমিশনারগণ তাদের দায়িত্ব নিয়েছেন। অথচ আজকে বিএনপি নেতা রুমিন ফারহানার কর্মকাণ্ড এবং আপনাদের অবস্থান হাসিনার শাসনামলকেও হার মানিয়েছে। এটা শহীদদের রক্তের সঙ্গে প্রতারণা।ফ্যাসিবাদি কালো আইনের উপর দাঁড়িয়ে থাকা এই নির্বাচন কমিশনের প্রতি আমাদের আহবান, রুমিন ফারহানাসহ তার সন্ত্রাসী বাহিনীকে দ্রুত আইনের আওতায় আনার জন্য যথাযথ ফৌজদারি ব্যবস্থা গ্রহণ, নির্বাচন কমিশনকে সত্যিকারের জনগণের একটি কমিশন হিসেবে প্রতিষ্ঠিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ, এবং আপনারা যদি নিরপেক্ষ থাকতে না পারেন তাহলে প্রয়োজনে পদত্যাগ করে যোগ্য ব্যক্তিদের দায়িত্ব পালনের সুযোগ দিবেন। এফএস

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
বাস উল্টে পড়ল পুকুরে, ৩ মাসের শিশু নিহত, আহত ২০
বাস উল্টে পড়ল পুকুরে, ৩ মাসের শিশু নিহত, আহত ২০

শেরপুরের ঝিনাইগাতী উপজেলায় একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের পুকুরে উল্টে পড়ে এক শিশু নিহত হয়েছে। আহত হয়েছে ২০ Read more

কুয়েটের ৩৭ শিক্ষার্থীর সাময়িক বহিষ্কারাদেশ প্রত্যাহার, খুলছে হল
কুয়েটের ৩৭ শিক্ষার্থীর সাময়িক বহিষ্কারাদেশ প্রত্যাহার, খুলছে হল

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) এর ৩৭ শিক্ষার্থীর সাময়িক বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়েছে। বুধবার (২৩ এপ্রিল) বিকেলে এক বিজ্ঞপ্তিতে এ Read more

বেরোবিতে দেয়ালে দেয়ালে ‘জয় বাংলা’ লেখা, জড়িতদের ধরতে ২৪ ঘণ্টার আল্টিমেটাম ছাত্রদলের
বেরোবিতে দেয়ালে দেয়ালে ‘জয় বাংলা’ লেখা, জড়িতদের ধরতে ২৪ ঘণ্টার আল্টিমেটাম ছাত্রদলের

রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) জুলাই শহিদ দিবসের দিনে ক্যাম্পাসের বিভিন্ন স্থানে লেখা হয়েছে 'জয় বাংলা'। প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে Read more

নরসিংদীতে রহস্যজনক দম্পতির মৃত্যু: তদন্তে পুলিশ, জনমনে প্রশ্ন
নরসিংদীতে রহস্যজনক দম্পতির মৃত্যু: তদন্তে পুলিশ, জনমনে প্রশ্ন

নরসিংদীতে ১২ ঘন্টার মধ্যে স্বামী-স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধারের ঘটনায় জনমনে ধোয়াশার সৃষ্টি হয়েছে। শনিবার (১৯ এপ্রিল) দুপুরে মাধবদী থানাধীন শেখেরচর-বাবুরহাট বাজারের Read more

বরগুনায় শিশুকে ডাক্তার দেখাতে গিয়ে প্রাণ গেল মা, নানা ও দাদির
বরগুনায় শিশুকে ডাক্তার দেখাতে গিয়ে প্রাণ গেল মা, নানা ও দাদির

নবজাতক কন্যাশিশুকে ডাক্তার দেখাতে গিয়ে বাসের চাপায় প্রাণ হারিয়েছেন তার মা মোসাদ্দেকা বেগম (২৪), নানা মৌলভী আজিজুল হক (৬৫) ও Read more

চুয়াডাঙ্গায় অবৈধভাবে ইটভাটায় মাটি বিক্রি করায় জরিমানা
চুয়াডাঙ্গায় অবৈধভাবে ইটভাটায় মাটি বিক্রি করায় জরিমানা

চুয়াডাঙ্গার জীবননগরে বিনা অনুমতিতে মাটি কেটে ইটভাটায় বিক্রি করায় শুকুর আলী নামে এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।বুধবার Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন