রাজবাড়ীর দৌলতদিয়া ঘাটে বাস নদীতে পড়ে যাওয়ার ঘটনায় নিহতদের পরিবারকে ক্ষতিপূরণ দেয়ার দাবিতে সরকারের সংশ্লিষ্ট দপ্তরগুলোর কাছে লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে। নোটিশে নিহত প্রত্যেকের পরিবারকে ন্যূনতম ১ কোটি টাকা করে ক্ষতিপূরণ এবং আহতদের চিকিৎসা ও পুনর্বাসনের ব্যবস্থা নেয়ার দাবি জানানো হয়েছে।বুধবার (২৫ মার্চ) পাঠানো এই নোটিশে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী, নৌপরিবহনমন্ত্রী, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সেতু বিভাগের দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী, সেতু বিভাগের সচিব এবং নৌপরিবহন মন্ত্রণালয়ের সচিবকে বিবাদী করা হয়েছে। অ্যাডভোকেট নেওয়াজুল আসিফ সাদ, ব্যারিস্টার রাফি জি রহমান ও অ্যাডভোকেট জায়েদ বিন নাসের যৌথভাবে নোটিশটি পাঠান। নোটিশে বলা হয়, ঘটনাটি প্রাথমিকভাবে দুর্ঘটনা মনে হলেও এর পেছনে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ, ফেরিঘাট ব্যবস্থাপনা, পরিবহন কর্তৃপক্ষ বা দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিদের অবহেলা ও দায়িত্বে গাফিলতি ছিল কি না—তা নিরপেক্ষ ও স্বচ্ছ তদন্তের মাধ্যমে নির্ধারণ করা জরুরি।বুধবার (২৫ মার্চ) বিকেল সোয়া ৫টার দিকে রাজবাড়ীর দৌলতদিয়া ঘাটের ৩ নম্বর পন্টুনে ফেরিতে ওঠার সময় কুমারখালী–রাজবাড়ী রুটে চলাচলকারী ‘সৌহার্দ্য’ পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে নদীতে পড়ে যায়। এতে এখন পর্যন্ত ২৬ জনের মরদেহ উদ্ধার করা হয়।লিগ্যাল নোটিশে আহতদের তাৎক্ষণিক ও যথাযথ চিকিৎসা নিশ্চিত করার পাশাপাশি কর্মক্ষম আহত ব্যক্তিদের ক্ষতিপূরণ এবং পুনর্বাসনের ব্যবস্থা গ্রহণকে রাষ্ট্রের দায়িত্ব হিসেবে উল্লেখ করা হয়েছে। এ বিষয়ে সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও দপ্তরগুলোকে সমন্বয়ের মাধ্যমে আগামী সাত কর্মদিবসের মধ্যে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়ার আহ্বান জানানো হয়। অন্যথায় আইনানুগ ব্যবস্থা নেয়া হবে বলেও নোটিশে সতর্ক করা হয়েছে।এ ছাড়া দুর্ঘটনার প্রকৃত কারণ অনুসন্ধানে একটি উচ্চপর্যায়ের তদন্ত কমিটি গঠন করে সাত কর্মদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জনসম্মুখে প্রকাশ এবং দায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়ার দাবি জানানো হয়েছে। লিগ্যাল নোটিশ প্রসঙ্গে অ্যাডভোকেট নেওয়াজুল আসিফ সাদ বলেন, জনস্বার্থে নোটিশটি পাঠানো হয়েছে। সময়স্বল্পতার কারণে ডাকযোগে পাঠানো সম্ভব না হওয়ায় প্রথমে ই–মেইলের মাধ্যমে নোটিশ পাঠানো হয়েছে। পরবর্তী কর্মদিবসে ডাকযোগেও সংশ্লিষ্ট দপ্তরে পাঠানো হবে বলে তিনি জানান।এইচএ  

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ই-কমার্স শুরু করছেন বিল গেটসের মেয়ে
ই-কমার্স শুরু করছেন বিল গেটসের মেয়ে

উদ্যোক্তা হিসেবে আত্মপ্রকাশ করেছেন বিশ্বের অন্যতম শীর্ষ ধনী বিল গেটসের মেয়ে ফোবি গেটস । সাবেক রুমমেট সোফিয়া কিয়ানির সঙ্গে যৌথভাবে Read more

কাওলার অসহায় পরিবারের পাশে বিএনপি নেতা আফাজ উদ্দিন
কাওলার অসহায় পরিবারের পাশে বিএনপি নেতা আফাজ উদ্দিন

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে জনগণের পাশে থাকার কর্মসূচির অংশ হিসেবে ঢাকা-১৮ আসনের কাওলা এলাকায় উপহার সামগ্রী বিতরণ করা Read more

গণহত্যার দাবি অস্বীকার করে নেতানিয়াহু বললেন ‘গাজা যুদ্ধ এখনও শেষ হয়নি’
গণহত্যার দাবি অস্বীকার করে নেতানিয়াহু বললেন ‘গাজা যুদ্ধ এখনও শেষ হয়নি’

জাতিসংঘ কমিশনের সাম্প্রতিক অনুসন্ধান সত্ত্বেও গাজায় গণহত্যার দাবি অস্বীকার করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু। শুক্রবার (২৬ সেপ্টেম্বর) আল জাজিরার খবরে বলা হয়, Read more

বেপরোয়া ট্রাম্পের লাগাম টানতে মার্কিন সিনেটে হচ্ছে ভোটাভুটি
বেপরোয়া ট্রাম্পের লাগাম টানতে মার্কিন সিনেটে হচ্ছে ভোটাভুটি

কংগ্রেসের অনুমোদন ছাড়া ভেনেজুয়েলার বিরুদ্ধে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নতুন যেকোনও ধরনের সামরিক পদক্ষেপ ঠেকাতে সিনেটে প্রস্তাব উঠছে। বৃহস্পতিবার (০৮ Read more

ভূগর্ভস্থ পানির ব্যবহার নিশ্চিতে ও অপচয় রোধে চলনবিলে কসমসের মানববন্ধন
ভূগর্ভস্থ পানির ব্যবহার নিশ্চিতে ও অপচয় রোধে চলনবিলে কসমসের মানববন্ধন

পানি বিষয়ে সচেতনতা ও গুরুত্বকে তুলে ধরার জন্য নাটোরের সিংড়ায় বিশ্ব পানি দিবস ২০২৫ উপলক্ষে মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন