টানা চারটি এল ক্লাসিকো হারের পর অবশেষে স্বস্তি ফিরেছে রিয়াল মাদ্রিদের শিবিরে। লা লিগায় বার্সেলোনাকে ২–১ গোলে হারিয়ে মাঠের লড়াইয়ে আত্মবিশ্বাস ফিরে এসেছে লস ব্লাঙ্কোসদের।তবে মাঠের জয়ের মাঝে ভিনিসিয়ুস জুনিয়র ইস্যুতে ক্লাবের উদ্বেগ বেড়েছে। মৌসুমের প্রথম এল ক্লাসিকোতে ব্যক্তিগত পারফরম্যান্সে ঝলক দেখালেও পুরো ৯০ মিনিটে সুযোগ পাননি ব্রাজিলিয়ান উইঙ্গার। ম্যাচের ৭২ মিনিটে জাবি আলোনসো তাঁকে তুলে রদ্রিগো গোজকে নামান কোচ জাভি আলোনসো। মাঠেই এনিয়ে অসন্তোষ প্রকাশ করেন ভিনিসিয়ুস। এমনকি ম্যাচ শেষে টানেলে হাঁটার সময় রিয়াল ছাড়ার কথা বলতে শোনা গেছে।স্প্যানিশ সংবাদমাধ্যম মারকা ক্লাবের একটি সূত্রের বরাত দিয়ে জানিয়েছে, দলের জয় নিশ্চিত হওয়ার পরও ভিনিসিয়ুসের মুখে হাসি দেখা যায়নি। প্রাথমিকভাবে বিষয়টি ভাবিয়ে তুলেছে রিয়ালের অন্যান্য ফুটবলার ও ম্যানেজমেন্টকে। যদিও আলোনসো বলেছেন, ‘ভিনিসিয়ুসের সঙ্গে আমার অনেক ভালো স্মৃতি আছে। সে দারুণ খেলেছে, বাকিরাও ভালো করেছে। জয়টা আমাদের প্রাপ্য ছিল। পরে আমরা বিষয়টি নিয়ে কথা বলব।’ভিনিসিয়ুসের হুমকি হালকাভাবে নেওয়া হলেও, গত মৌসুম থেকে সৌদি প্রো লিগের একাধিক ক্লাব থেকে প্রস্তাব পাচ্ছেন এই তারকা। সম্প্রতি রিয়ালের সঙ্গে সম্পর্কের টানাপোড়েনের খবরও আসছে। এবার মাঠেই প্রকাশ্যভাবে অসন্তোষ দেখানোয়, রিয়াল ছাড়ার সম্ভাবনা নতুন করে উসকে দেওয়া হলো।আরডি

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
বাংলাদেশি পণ্যের ওপর ৩৫ শতাংশ শুল্ক আরোপ করে ড. ইউনূসকে চিঠি ট্রাম্পের
বাংলাদেশি পণ্যের ওপর ৩৫ শতাংশ শুল্ক আরোপ করে ড. ইউনূসকে চিঠি ট্রাম্পের

বাংলাদেশি রপ্তানি পণ্যের ওপর নতুন করে ৩৫ শতাংশ শুল্ক আরোপ করে অন্তর্বর্তী সরকার প্রধান ড. মুহাম্মদ ইউনূসকে চিঠি দিয়েছেন মার্কিন Read more

অল্পের জন্য প্রাণে রক্ষা পেলেন ৩০০ বিমানযাত্রী
অল্পের জন্য প্রাণে রক্ষা পেলেন ৩০০ বিমানযাত্রী

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার অরল্যান্ডো আন্তর্জাতিক বিমানবন্দরে উড্ডয়নের আগে একটি বিমানে আগুন ধরে যায়। বিমানটিতে প্রায় ৩০০ আরোহী ছিলেন। আগুনের ঘটনার পর Read more

সিরাজগঞ্জে বাসে অতিরিক্ত ভাড়া নেয়ায় ভ্রাম্যমাণ আদালতের জরিমানা
সিরাজগঞ্জে বাসে অতিরিক্ত ভাড়া নেয়ায় ভ্রাম্যমাণ আদালতের জরিমানা

সিরাজগঞ্জ থেকে ঢাকাগামী বাস কাউন্টারগুলোতে অতিরিক্ত ভাড়া আদায়ের অপরাধে অভিযুক্ত এসআই বাস কাউন্টারকে বার হাজার, সেবা লাইন বাস কাউন্টারকে বার Read more

দিল্লিতে ২৭টি সিগারেট খাওয়ার সমান ক্ষতি হবে মেসির ফুসফুুসে!
দিল্লিতে ২৭টি সিগারেট খাওয়ার সমান ক্ষতি হবে মেসির ফুসফুুসে!

দীর্ঘ ১৪ বছর পর ভারত তিন দিনের ভারত সফরে এসেছেন লিওনেল মেসি। এ সফরের শেষ গন্তব্য হিসেবে দেশটির রাজধানী দিল্লিতে Read more

ছাত্রদের দিয়ে সুপারি পাড়ানোর অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে
ছাত্রদের দিয়ে সুপারি পাড়ানোর অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে

পিরোজপুরের মঠবাড়িয়ায় ক্লাস চলাকালীন সময়ে বিদ্যালয়ের ছাত্রদের দ্বারা সুপারী পাড়ানোর অভিযোগ উঠেছে ২০২ নং জানখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান Read more

নাটোর-২ আসনে বিএনপির প্রার্থী রুহুল কুদ্দুস তালুকদার দুলু
নাটোর-২ আসনে বিএনপির প্রার্থী রুহুল কুদ্দুস তালুকদার দুলু

নাটোর-২ (নাটোর সদর–নলডাঙ্গা) আসনে বিএনপির মনোনয়ন পেয়েছেন বিএনপির কেন্দ্রীয় নেতা ও সাবেক মন্ত্রী অ্যাডভোকেট এম. রুহুল কুদ্দুস তালুকদার দুলু।সোমবার (৩ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন