ময়মনসিংহের নান্দাইল উপজেলার যোগাযোগ ব্যবস্থা ও শিক্ষা অবকাঠামোর উন্নয়নের লক্ষ্যে তিনটি নতুন সড়কের পাকাকরণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন ও একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নবনির্মিত ভবন উদ্বোধন করেছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী।শুক্রবার (২৭ মার্চ) সকাল ১১টায় প্রতিমন্ত্রী কপালহর-লঙ্গারপাড় সড়কের (১০০০-১৭৩৫ মিটার) এবং দুপুর ১২টায় মোয়াজ্জেমপুর-দত্তপুর সড়কের (০০-৮২২ মিটার) পাকাকরণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।এছাড়া বিকেল ৩টায় উপজেলার পশ্চিম দেউলডাঙ্গরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নবনির্মিত ভবন উদ্বোধন করেন। এরপর রায়পাশা হাফিজিয়া মাদ্রাসা হতে মজদার শাহ মাজার পর্যন্ত সড়কের (০০০-২৩৫৫ মিটার) পাকাকরণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নান্দাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফাতেমা জান্নাত, উপজেলা প্রকৌশলী আব্দুল মালেক বিশ্বাস, উপজেলা বিএনপির সদস্যসচিব মো. এনামুল কাদির, সিনিয়র যুগ্ম-আহ্বায়ক মিজানুর রহমান লিটন, যুগ্ম-আহ্বায়ক বাবু পল্লব রায় প্রমুখ। ফলক উন্মোচন শেষে দেশ ও জাতির কল্যাণ ও সমৃদ্ধি কামনায় বিশেষ মোনাজাত করা হয়।এসব উন্নয়ন প্রকল্পের উদ্বোধনকালে প্রতিমন্ত্রী বলেন, যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন ও শিক্ষার পরিবেশ নিশ্চিত করতে সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে। নান্দাইলের প্রতিটি মানুষের দোরগোড়ায় উন্নয়নের সুফল পৌঁছে দেওয়াই আমাদের লক্ষ্য।উল্লেখ্য, উক্ত তিনটি রাস্তার প্রাক্কলিত ব্যয় হচ্ছে মোট ৪ কোটি ১ লাখ ৬৬ হাজার ৭৭৯ টাকা এবং  সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবনের ব্যয় হয়েছে ১ কোটি ২৫ লাখ ১৫ হাজার ৩০০ টাকা ।ইখা

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ভৈরবে দুই বছরের সাজাপ্রাপ্ত আসামী গ্রেফতার
ভৈরবে দুই বছরের সাজাপ্রাপ্ত আসামী গ্রেফতার

ভৈরবে ০২ বছরের সাজাপ্রাপ্ত আসামী মোঃ মুর্শিদ মিয়া কে গ্রেফতার করেছে সিপিসি-২, র‍্যাব-১৪।রোববার (১৯ অক্টোবর) সকাল ১১.টায় র‍্যাব-১৪, ভৈরব ক্যাম্পের Read more

বকশীগঞ্জের এক স্কুলেরই ৬৬ ছাত্র বীর মুক্তিযোদ্ধা
বকশীগঞ্জের এক স্কুলেরই ৬৬ ছাত্র বীর মুক্তিযোদ্ধা

১৯৭১ সালে ৩০ লাখ শহীদ ও দুই লাখ মা বোনের সম্ভ্রমের বিনিময়ে অর্জিত হয় স্বাধীনতা। দীর্ঘ ৯ মাস রক্তক্ষয়ী যুদ্ধে Read more

আঘাত হানতে পারে ঘূর্ণিঝড় ‘শক্তি’, ব্যাপক ক্ষতির শঙ্কা
আঘাত হানতে পারে ঘূর্ণিঝড় ‘শক্তি’, ব্যাপক ক্ষতির শঙ্কা

বঙ্গোপসাগরে একটি ঘূর্ণিঝড় সৃষ্টির আশঙ্কা রয়েছে। মে মাসের ২৩ তারিখ থেকে ২৮ তারিখের মধ্যে এই ঘূর্ণিঝড়ের সৃষ্টি হতে পারে বলে Read more

সব সরকারি অফিসের জন্য জরুরি নির্দেশনা
সব সরকারি অফিসের জন্য জরুরি নির্দেশনা

নির্বাচন পর্যন্ত সরকারি যোগাযোগে গণভোটের লোগো ব্যবহার এবং এ সংক্রান্ত ব্যানার দৃষ্টিনন্দন স্থানে প্রদর্শনের জন্য সংশ্লিষ্টদের নির্দেশনা দিয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ।সম্প্রতি Read more

নাগরপুরে শিল্প-ঐতিহ্যের নিঃশব্দ সাক্ষী পাকুটিয়া জমিদারবাড়ি
নাগরপুরে শিল্প-ঐতিহ্যের নিঃশব্দ সাক্ষী পাকুটিয়া জমিদারবাড়ি

টাঙ্গাইল জেলার নাগরপুরে ধলেশ্বরী নদীতীরে অবস্থিত পাকুটিয়া জমিদারবাড়ি শিল্প, ঐতিহ্য ও ইতিহাসের অনন্য নিদর্শন হলেও অবহেলার কারণে হারাচ্ছে তার গৌরবময় Read more

চবিতে শিক্ষার্থীদের ওপর হামলা, কুবি শিক্ষার্থীদের বিক্ষোভ
চবিতে শিক্ষার্থীদের ওপর হামলা, কুবি শিক্ষার্থীদের বিক্ষোভ

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের ওপর স্থানীয়দের হামলার ঘটনায় প্রতিবাদ-বিক্ষোভ সমাবেশ করেছেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। রবিবার (৩১ আগস্ট) দুপুরে বিশ্ববিদ্যালয়ের গোল চত্বরে এ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন