নির্ধারিত সময় শেষে অতিরিক্ত সময়ের খেলাও তখন শেষের দিকে। কয়েক মিনিট পরই হবে টাইব্রেকার, এমন মুহূর্তে ব্যবধান গড়ে দিলেন জুলস কুন্দে, যার মূল কাজ রক্ষণ সামলানো। ব্রাহিম দিয়াজের উদ্দেশ্যে বাড়ানো লুকা মদ্রিচের পাস কেড়ে দূর থেকে নিচু শটে জাল খুঁজে নিলেন তিনি। এই গোলের সুবাদে রিয়াল মাদ্রিদকে হারিয়ে কোপা দেল রের শিরোপা ঘরে তুলল বার্সেলোনা।বাংলাদেশ সময় রোববার ভোরে সেভিয়ার এস্তাদিও দে লা কার্তুইয়ায় পাঁচ গোলের রোমাঞ্চকর ফাইনালে ৩-২ গোলে জিতেছে হান্সি ফ্লিকের শিষ্যরা। ম্যাচের ২৮ মিনিটে ডেডলক ভাঙ্গেন পেদ্রি। লামিন ইয়ামালের অ্যাসিস্টে ২০ গজ দূর থেকে দুর্দান্ত এক শটে বল জালে জড়ান পেদ্রি। ৩৫ মিনিয়ে বেলিংহামের গোলে ম্যাচে সমতা ফেরালেও অফসাইডের কারণে বাতিল হয় সেই গোল। ৪৫ মিনিটে পেনাল্টি পায় মাদ্রিদ, সেটাও বাতিল হয়েছে অফসাইডের কারণে। ১-০ গোলে এগিয়ে থেকেই হাফ টাইমে যায় বার্সা।দ্বিতীয়ার্ধে বদলে যায় পুরো দৃশ্যপট। প্রথমার্ধে ধুঁকতে থাকা মাদ্রিদ চড়াও হয় বার্সা রক্ষণভাগের ওপর। ৭০ মিনিটে ম্যাচে সমতা ফেরান বদলি হিসেবে নামা কিলিয়ান এমবাপে। ফ্রি কিক থেকে গোল করে রিয়ালকে স্বস্তি এনে দেন তিনি।৭৭ মিনিটে বার্সাকে স্তব্ধ করে ম্যাচে লিড নেয় রিয়াল। গুলারের বাড়ানো বলে গোল করেন চুয়ামেনি। রিয়াল তখন শিরোপা জয়ের পথে। তবে ম্যাচের নাটক তখনো বাকি। ৮৪ মিনিটে ইয়ামালের দারুণ এক অ্যাসিস্টে গোল করে ম্যাচে সমতা ফিরিয়ে আনেন ফেরান তোরেস।যোগ করা সময়ের শেষ মিনিটে পেনাল্টি পেয়েছিল বার্সা। তবে ভিএআরের সাহায্য নিয়ে রাফিনহার সেই পেনাল্টি বাতিল করেন রেফারি, ম্যাচ গড়ায় অতিরিক্ত সময়ে।অতিরিক্ত সময়ের প্রথম ভাগে গোল পায়নি কোনো দল। দ্বিতীয়ার্ধেও আসছিল না গোল, ম্যাচ এগিয়ে যাচ্ছিল টাইব্রেকারের দিকে। ঠিক সেই মুহূর্তে কুন্দে ম্যাজিক। ১১৬ মিনিটের মাথায় চোখ ধাঁধানো এক শটে গোল করে বার্সায় শিরোপা নিশ্চিত করেন কুন্দে। শেষ পর্যন্ত ৩-২ গোলের জয়ে কোপা ডেল রের ট্রফি জিতল বার্সা। এটি বার্সার রেকর্ড ৩২তম কোপা দেল রে শিরোপা। এই জয়ে মৌসুমে ট্রেবল জয়ের পথে একধাপ এগিয়ে গেল কাতালানরা।এমআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
নোবিপ্রবিতে পদবঞ্চিত ৬৯ শিক্ষকের পদোন্নতি
নোবিপ্রবিতে পদবঞ্চিত ৬৯ শিক্ষকের পদোন্নতি

  বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) অভিন্ন নীতিমালার জটিলতায় পদবঞ্চিত নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) ৬৯ জন শিক্ষক প্রভাষক পদ থেকে Read more

মঞ্চে পড়ে গেলেন শাকিরা
মঞ্চে পড়ে গেলেন শাকিরা

বিশ্বসংগীতের মঞ্চে ফের চমকে দিলেন কলম্বিয়ান পপস্টার শাকিরা। তবে এবার শুধু কণ্ঠ কিংবা পারফরম্যান্স দিয়ে নয়, আলোচনায় তিনি উঠে এসেছেন Read more

যুক্তরাষ্ট্রে অভিবাসীবিরোধী অভিযানে একজনের মৃত্যু, গ্রেপ্তার ২০০
যুক্তরাষ্ট্রে অভিবাসীবিরোধী অভিযানে একজনের মৃত্যু, গ্রেপ্তার ২০০

যুক্তরাষ্ট্রের অভিবাসন এজেন্টরা বৃহস্পতিবার ক্যালিফোর্নিয়ার এক গাঁজা নার্সারিতে অভিযান চালায়। এ সময় ফেডারেল এজেন্টদের সঙ্গে অভিবাসী শ্রমিকদের সংঘর্ষের ঘটনা ঘটে। Read more

মেক্সিকোতে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় ১৫ জনের প্রাণহানি
মেক্সিকোতে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় ১৫ জনের প্রাণহানি

মেক্সিকোর ইউকাতান উপদ্বীপে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় অন্তত ১৫ জনের প্রাণহানি। মেরিদা-কামপেচে মহাসড়কে ট্রেইলার, ট্যাক্সি ও প্রাইভেটকারের সংঘর্ষে প্রাণহানির এই ঘটনা Read more

ইউক্রেন-রাশিয়ার যুদ্ধবিরতি চুক্তি এই সপ্তাহেই, আশা ট্রাম্পের
ইউক্রেন-রাশিয়ার যুদ্ধবিরতি চুক্তি এই সপ্তাহেই, আশা ট্রাম্পের

চলতি সপ্তাহেই রাশিয়া ও ইউক্রেনের মধ্যে যুদ্ধবিরতি চুক্তি হতে পারে বলে আশাবাদ ব্যক্ত করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে কোন শর্ত Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন