ব্যক্তি শ্রেণির করদাতাদের আয়কর রিটার্ন দাখিলের সময় দ্বিতীয় দফায় আরো এক মাস বাড়িয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। এর ফলে ২০২৫-২৬ করবর্ষের আয়কর রিটার্ন আগামী ৩১ জানুয়ারি পর্যন্ত জমা দেওয়া যাবে। এই সময় ৩০ নভেম্বর শেষ হওয়ার কথা ছিল। পরে তা ৩১ ডিসেম্বর পর্যন্ত বাড়ানো হয়েছিল।আজ রবিবার (২৮ ডিসেম্বর) এনবিআরের এক আদেশে সেই সময় আরো ১ মাস বাড়ানোর সিদ্ধান্ত জানানো হয়। এ নিয়ে ২ দফায় ২ মাস সময় বাড়ানো হলো।চলতি করবর্ষের জন্য অনলাইনে রিটার্ন দেওয়া বাধ্যতামূলক করা হয়েছে। তবে ৬৫ বছর বা তদূর্ধ্ব বয়সী, শারীরিকভাবে অসমর্থ বা বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তি, বিদেশে অবস্থানরত বাংলাদেশি এবং মৃত করদাতার পক্ষে আইনগত প্রতিনিধির মাধ্যমে রিটার্ন দাখিল এবং বাংলাদেশে কর্মরত বিদেশি নাগরিকের ক্ষেত্রে এ বিধান শিথিল রাখা হয়েছে।এদিকে, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থীদের আয়কর রিটার্ন সেবা দিতে বিশেষ উদ্যোগ নিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। এ জন্য সাপ্তাহিক ছুটির দিনেও বিশেষ ‘হেল্প ডেস্ক’ খোলা রাখার সিদ্ধান্ত নিয়েছে সংস্থাটি। গত বৃহস্পতিবার এনবিআরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নির্বাচনে অংশগ্রহণকারী প্রার্থীদের অনলাইনে আয়কর রিটার্ন দাখিল সহজ করতে এনবিআরের ই-ট্যাক্স ম্যানেজমেন্ট ইউনিটের সহযোগিতায় এই হেল্প ডেস্ক চালু করা হয়েছে।রাজধানীর রমনায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন বাংলাদেশ (আইইবি) ভবনের সপ্তম তলায় ই-ট্যাক্স ম্যানেজমেন্ট ইউনিটের কার্যালয়ে এই সেবা দেওয়া হবে। নির্ধারিত সময়সূচি অনুযায়ী শুক্রবার দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত এবং শনিবার সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত প্রার্থীরা এখান থেকে সরাসরি সেবা নিতে পারবেন। এনবিআর আরো জানিয়েছে, ছুটির দিন ছাড়াও আগামী ২৮ ও ২৯ ডিসেম্বর অফিস চলাকালীন এই বিশেষ হেল্প ডেস্কে রিটার্নসংক্রান্ত সব ধরনের সহায়তা পাবেন প্রার্থীরা।এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
আপনারা শুধু নিরপেক্ষ নির্বাচনের সংস্কার করুন: খালেদ মাহবুব শ্যামল
আপনারা শুধু নিরপেক্ষ নির্বাচনের সংস্কার করুন: খালেদ মাহবুব শ্যামল

বিএনপির কেন্দ্রীয় অর্থনীতি বিষয়ক সম্পাদক ও ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সভাপতি ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল বলেছেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক Read more

খানসামায় খালেদা জিয়ার স্বদেশ প্রত্যাবর্তনে বিএনপির দোয়া মাহফিল
খানসামায় খালেদা জিয়ার স্বদেশ প্রত্যাবর্তনে বিএনপির দোয়া মাহফিল

বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও তাঁর পরিবারের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে দিনাজপুরের খানসামা উপজেলায় দোয়া মাহফিল অনুষ্ঠিত Read more

স্ত্রীর নামে লটারি কিনে ১৭ লাখ টাকা জিতলেন বাংলাদেশি প্রবাসী
স্ত্রীর নামে লটারি কিনে ১৭ লাখ টাকা জিতলেন বাংলাদেশি প্রবাসী

সংযুক্ত আরব আমিরাতে বিগ টিকিটের সাপ্তাহিক লটারির টিকিট জিতেছেন এক বাংলাদেশি প্রবাসী। গত ২ বছর ধরে এই বাংলাদেশি  টিকিট কিনছিলেন। Read more

হিরো আলমকে তালাক দেবেন রিয়া মনি, বিয়ে করতে চান ম্যাক্স অভিকে
হিরো আলমকে তালাক দেবেন রিয়া মনি, বিয়ে করতে চান ম্যাক্স অভিকে

স্ত্রী রিয়া মনির সঙ্গে সম্পর্কের টানাপোড়েনে দীর্ঘদিন ধরেই হতাশায় ভুগছিলেন আলোচিত কনটেন্ট ক্রিয়েটর আশরাফুল হোসেন আলম ওরফে হিরো আলম। একপর্যায়ে Read more

মাদকবাহী নৌকা লক্ষ্য করে ফের যুক্তরাষ্ট্রের হামলা, নিহত অন্তত ৫
মাদকবাহী নৌকা লক্ষ্য করে ফের যুক্তরাষ্ট্রের হামলা, নিহত অন্তত ৫

মাদকবাহী সন্দেহে নৌকায় আবারও হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। এতে অন্তত পাঁচজন নিহত হয়েছেন বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর সাউদার্ন কমান্ড। তবে Read more

থামল সৌম্য-সাইফ ঝড়
থামল সৌম্য-সাইফ ঝড়

স্বপ্নের মতো ব্যাটিং বোধহয় একেই বলে! মিরপুরের ‘কালো পিচে’ আগের দুই ম্যাচে যেখানে রান খরা দেখা গেছে, সেখানে তৃতীয় ও Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন