মেক্সিকোতে মালবাহী ট্রেনের একটি দোতলা বাসের সংঘর্ষে ১০ জন নিহত হয়েছেন, আহত হয়েছেন আরও অন্তত ৬১ জন। গতকাল সোমবার দেশটির মধ্যাঞ্চলীয় রাজ্য মিচোয়াকানের দুই শহর আতলাকোমুলকো এবং মারাভাতিও’র মাঝামাঝি এলাকার একটি হাইওয়েতে ঘটেছে এই ঘটনা।মেক্সিকোর অ্যাটর্নি জেনারেলের দপ্তর থেকে জানানো হয়েছে, নিহত ১০ জনের মধ্যে সাত জন নারী এবং তিন জন পুরুষ।আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। বাকিদের অধিকাংশই চিকিৎসাসেবা নিয়ে হাসপাতাল থেকে বিদায় নিয়েছেন।সামাজিক যোগাযোগমাধ্যমে দুর্ঘটনা কবলিত বাসটির বেশ কিছু ছবি পোস্ট করা হয়েছে। সেসব পোস্টে দেখা গেছে ট্রেনের ধাক্কায় পুরো দোতলা বাসটি দুমড়ে মুচড়ে গেছে। মালবাহী ট্রেনটির মালিক প্রতিষ্ঠান কানাডিয়ান প্যাসিফিক কানসাস সিডি ডে মেক্সিকো এ ঘটনায় গভীর শোক জানিয়ে বিবৃতি তিয়েছে।তবে দুর্ঘটনার শিকার ডাবল ডেকার বাসটির মালিক প্রতিষ্ঠান হেররাদুরা এ প্রসঙ্গে কোনো মন্তব্য করতে চায়নি।যুক্তরাষ্ট্রের প্রতিবেশী দেশ মেক্সিকোতে সড়ক দুর্ঘটনা কিংবা বাসের সঙ্গে অপর বাস-ট্রাক বা ট্রেনের সংঘর্ষ বিরল নয়। সরকারি তথ্য অনুযায়ী, ২০২৩ সালে দেশজুড়ে ১২ হাজার ৯৯টি সড়ক দুর্ঘটনা ঘটেছে। এসব দুর্ঘটনায় নিহত হয়েছেন প্রায় ১ হাজার ৯০০ জন, আহত হয়েছেন ৬ হাজার ৪০০ জন এবং আর্থিক ক্ষয়ক্ষতি হয়েছে ১০ কোটি ডলারের সমপরিমাণ।সূত্র : এএফপিএবি 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
টঙ্গীতে হাত-পা বাঁধা অবস্থায় প্রতিবন্ধী যুবতীর লাশ উদ্ধার
টঙ্গীতে হাত-পা বাঁধা অবস্থায় প্রতিবন্ধী যুবতীর লাশ উদ্ধার

গাজীপুরের টঙ্গীতে শ্রবণ ও বাক প্রতিবন্ধী এক যুবতীর রহস্যজনক হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। সোমবার (১৯ মে) ভোরে টঙ্গীর ৫৬ নং ওয়ার্ডের গাজী Read more

বাংলাদেশের সীমান্তে ভারত কাদের ঠেলে দিচ্ছে?
বাংলাদেশের সীমান্তে ভারত কাদের ঠেলে দিচ্ছে?

বেআইনি ভাবে ভারতে বসবাসকারী বাংলাদেশিদের ধরতে যে অভিযান চলছে কয়েকটি রাজ্যে, সেখানে ধৃতদের কি বাংলাদেশে ফেরত পাঠানোর পদ্ধতি আইনসম্মত?

শর্ত মানলে ইসরায়েলি জিম্মিদের কাছে খাবার পাঠাবে হামাস
শর্ত মানলে ইসরায়েলি জিম্মিদের কাছে খাবার পাঠাবে হামাস

নির্দিষ্ট কিছু শর্ত পূরণ হলে রেড ক্রসের মাধ্যমে জিম্মিদের কাছে খাবার পাঠাতে চায় ফিলিস্তিনের সশস্ত্র গোষ্ঠী হামাস। রবিবার (৩ আগস্ট) Read more

তারাগঞ্জে বিদ্যালয় মাঠে বাজার, খেলাধুলা বঞ্চিত শিক্ষার্থীরা
তারাগঞ্জে বিদ্যালয় মাঠে বাজার, খেলাধুলা বঞ্চিত শিক্ষার্থীরা

রংপুরের তারাগঞ্জ উপজেলার তারাগঞ্জ ও এ সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের খেলার মাঠটিতে এখন প্রতি হাটবার (শুক্রবার ও সোমবার) বসছে বাজার।ঐতিহ্যবাহী Read more

যুদ্ধবিধ্বস্ত গাজায় শিশুদের টিকাদান কর্মসূচি শুরু করলো জাতিসংঘ
যুদ্ধবিধ্বস্ত গাজায় শিশুদের টিকাদান কর্মসূচি শুরু করলো জাতিসংঘ

যুদ্ধবিধ্বস্ত অবরুদ্ধ গাজার শিশুদের জন্য টিকাদান কর্মসূচি শুরু করতে যাচ্ছে জাতিসংঘ। বুধবার (০৫ নভেম্বর) যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক সিটিতে জাতিসংঘের সদর দপ্তরে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন