দৈনিক কালের কণ্ঠের নির্বাহী সম্পাদক হায়দার আলীকে অনুসন্ধানী সাংবাদিকতায় সম্মাননা প্রদান করা হয়েছে। শুক্রবার (২৯ আগস্ট) ‘এপেক্স ক্লাবস অব বাংলাদেশ’-এর পক্ষ থেকে তাকে এই সম্মাননা দেওয়া হয়।সংগঠনটির ৬৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিকেলে রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে ক্রিস্টাল হলরুমে একটি জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রয়েল ইউনিভার্সিটি অব ঢাকার উপাচার্য ও শিক্ষাবিদ অধ্যাপক ড. মেশকাত উদ্দিন।অনুষ্ঠান শেষে দেশের তিনজন গুণী ব্যক্তিকে আজীবন সম্মাননা এবং তাদের কর্মক্ষেত্রে বিশেষ অবদানের জন্য আরও তিনজনকে বিশেষ সম্মাননা প্রদান করা হয়। এর মধ্যে একজন হলেন কালের কণ্ঠের নির্বাহী সম্পাদক হায়দার আলী। তার অনুপস্থিতিতে ক্রেস্ট গ্রহণ করেন সহধর্মিণী রুমা হায়দার। আজীবন সম্মাননা পেয়েছেন অভিনেত্রী ডলি জহুর, বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক গাজী হাবিবুল বাশার সুমন এবং বিশিষ্ট সুরকার মিল্টন খন্দকার।হায়দার আলী কালের কণ্ঠে নিজস্ব প্রতিবেদক, জ্যেষ্ঠ প্রতিবেদক, বিশেষ প্রতিনিধি ও উপসম্পাদকের দায়িত্ব পালন করার পর বর্তমানে নির্বাহী সম্পাদক হিসেবে কাজ করছেন। একই সঙ্গে তিনি পত্রিকাটির অনুসন্ধানী টিমের নেতৃত্ব দিচ্ছেন।আওয়ামী লীগ সরকারের শাসনামলে পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদের ভয়াবহ দুর্নীতি নিয়ে তার অনুসন্ধানী প্রতিবেদনটি ব্যাপক আলোচিত হয়। ‘বেনজীরের ঘরে আলাদীনের চেরাগ’ শিরোনামের সেই প্রতিবেদন থেকেই শুরু হয় আলোচনা। এর আগে এমপি-মন্ত্রীদের দুর্নীতি ও অবৈধ সম্পদ নিয়ে তিনি বহু অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশ করেছেন।তার সাহসী রিপোর্টিংয়ে উন্মোচিত হয়েছে অপরাজনীতি, সন্ত্রাস, দুর্নীতি ও প্রশাসনের নানা গোপন অপকর্ম। তার প্রকাশিত বহু অনুসন্ধানী প্রতিবেদন জাতীয় পর্যায়ে আলোচনা সৃষ্টি করেছে।অনুসন্ধানী সাংবাদিকতায় অবদানের স্বীকৃতি হিসেবে তিনি ইউনেসকোসহ আন্তর্জাতিক অঙ্গনে একাধিক পুরস্কার অর্জন করেছেন। মালয়েশিয়ায় প্রবাসী বাংলাদেশি শ্রমিকদের দাসত্বময় জীবন নিয়ে তার একটি প্রতিবেদন মালয়েশীয় প্রেস ইনস্টিটিউটের বিশেষ পুরস্কার লাভ করে।এপেক্স ক্লাবস অব বাংলাদেশ একটি সামাজিক ও সেবামূলক সংগঠন হিসেবে দীর্ঘ ৬৪ বছর ধরে কাজ করে আসছে। বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও তারা নেতৃত্ব বিকাশ, সামাজিক সচেতনতা বৃদ্ধি এবং স্বেচ্ছাসেবামূলক কার্যক্রম পরিচালনা করছে।পিএম

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
নোবিপ্রবিতে অচলাবস্থায় প্রায় কোটি টাকার যন্ত্রপাতি
নোবিপ্রবিতে অচলাবস্থায় প্রায় কোটি টাকার যন্ত্রপাতি

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) শহীদ মীর মুগ্ধ মেডিকেল সেন্টারে প্রায় কোটি টাকার মূল্যের চিকিৎসা সরঞ্জাম দীর্ঘদিন ধরে অচলাবস্থায় Read more

ফের সোনার দামে রেকর্ড
ফের সোনার দামে রেকর্ড

আবারও দেশের বাজারে সোনার দাম বাড়ানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। প্রতি ভরিতে সর্বোচ্চ ৩ হাজার ৬৭৪ টাকা বাড়ানো Read more

চকরিয়ায় ইউপি চেয়ারম্যানের পদ ফিরে পেলেন জাহাঙ্গীর
চকরিয়ায় ইউপি চেয়ারম্যানের পদ ফিরে পেলেন জাহাঙ্গীর

কক্সবাজারের চকরিয়া উপজেলার ভেওলা মানিক চর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের পদ ফিরে পেলেন এস এম জাহাঙ্গীর আলম। গত ৪মার্চ এস এম Read more

‘অশুভ শক্তি অস্থিরতা সৃষ্টির চেষ্টা করলে সর্বোচ্চটুকু দিয়ে নিয়ন্ত্রণ করা হবে’
‘অশুভ শক্তি অস্থিরতা সৃষ্টির চেষ্টা করলে সর্বোচ্চটুকু দিয়ে নিয়ন্ত্রণ করা হবে’

জাতীয় নির্বাচন সামনে রেখে পতিত সরকার বা কোনো অশুভ শক্তি অস্থিরতা সৃষ্টির চেষ্টা করলে সরকার সর্বোচ্চটুকু দিয়ে তা নিয়ন্ত্রণের চেষ্টা Read more

নাটোরে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত
নাটোরে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

নাটোরের গুরুদাসপুরে ট্রাকের ধাক্কায় আব্দুল ওহাব আলী (৪২) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। বুধবার (২০ আগস্ট) সন্ধ্যা সাড়ে সাতটার দিকে উপজেলার Read more

বিশ্ব যুব দক্ষতা দিবস আজ
বিশ্ব যুব দক্ষতা দিবস আজ

১৫ জুলাই, বিশ্ব যুব দক্ষতা দিবস আজ। এ বছরের প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে ‘কৃত্রিম বুদ্ধিমত্তা ও ডিজিটাল দক্ষতার মাধ্যমে যুবদের Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন