জামালপুরের সরিষাবাড়ীতে প্রায় ৩ কি.মি. কাঁচা রাস্তার মধ্যে অর্ধেক রাস্তায় মাটি কেটে পুরো বিল উত্তোলনের অভিযোগ ও বাকী রাস্তা সংস্কারের দাবিতে বিক্ষোভ মিছিল করেছেন এলাকাবাসী।বৃহস্পতিবার (৩১ জুলাই) দুপুরে উপজেলার কামরাবাদ ইউনিয়নের ৮নং ওয়ার্ডের ধারাবর্ষা এলাকার পপুলার ব্রিজ হতে ধারাবর্ষা পূর্বপাড়া পর্যন্ত কাঁচা রাস্তা নিয়ে এই বিক্ষোভ কর্মসূচি গ্রহণ করে এলাকাবাসী।এলাকাবাসীর সূত্রে জানা যায়, প্রকল্প বাস্তবায়ন ও দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের গ্রামীণ অবকাঠামো (কাবিখা/কাবিটা) প্রকল্পের ২০২৪-২৫ অর্থ বছরের আওতায় কাঁচা রাস্তা সংস্কারের কর্মসূচি শুরু হয়। তার ধারাবাহিকতায় ধারাবর্ষা গ্রামের পপুলার ব্রিজ হতে ধারাবর্ষা পূর্বপাড়া পর্যন্ত প্রায় ৩ কি.মি. কাঁচা রাস্তার মাটি কাটার জন্য বরাদ্দ দেওয়া হয় ৪ লক্ষ ৭শত ৬২ টাকা। এদিকে প্রায় ১ কি.মি. রাস্তায় মাটিতে পুরো বিল উত্তোলন করে নেন প্রকল্পের সভাপতি (ইউপি সদস্য) মেরী আক্তার ও সাধারণ সম্পাদক মেহেদী হাসান। বাকী ২ কি.মি. রাস্তায় মাটি না কাটায় চলাচলের চরম দুর্ভোগে পড়েছেন গ্রামবাসী। পরে বৃহস্পতিবার সকালে কাদাযুক্ত রাস্তায় দাঁড়িয়ে বিক্ষোভ মিছিল করেন গ্রামের শত শত নারী-পুরুষ। পরবর্তীতে মাটি ভরাটে অনিয়ম ও টাকা আত্মসাতের বিরুদ্ধে উপজেলা নির্বাহী অফিসার বরাবর লিখিত অভিযোগ দিয়েছেন এলাকাবাসী।বিক্ষোভ মিছিলে শেষে এলাকাবাসীর পক্ষে ‘নাছের উদ্দিন, সোহেল রানা, আনোয়ার, ইউসুফ, ফারুক, বিপুল, আমিন, মামুন, রিপন, রুবেল’ সহ অনেকেই বলেন, ‘বরাদ্দ আসলো ৪ লক্ষ টাকা এবং তারা মাটি কাটার পিছনে খরচ করলেন ২,০৩০০০ হাজার টাকা। রাস্তার সম্পূর্ণ কাজ না করেই বিল তুলে নিয়েছে সভাপতি/সম্পাদক। আমরা এলাকাবাসী এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। এখন রাস্তাটি দ্রুত সংস্কার করার দাবি করেন তারা।’এ ঘটনায় প্রকল্পের সভাপতি অভিযুক্ত মেরী আক্তার বলেন, ‘আমার বিরুদ্ধে যে অভিযোগ উঠেছে সেটা মিথ্যা। যতটুকু রাস্তা কাজ করার কথা, ততটুকুই করে বিল নিয়েছি।’এ ব্যাপারে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. শওকত জামিল বলেন, ‘এলাকাবাসীর অভিযোগের বিষয়টা শুনেছি। বিষয়টি খোঁজ নেওয়া হবে।’এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
নান্দাইলে প্রাইভেট কারের চাপায় মাদ্রাসার শিক্ষক নিহত
নান্দাইলে প্রাইভেট কারের চাপায় মাদ্রাসার শিক্ষক নিহত

ময়মনসিংহের নান্দাইলে নিয়ন্ত্রণ হারানো একটি প্রাইভেট কারের চাপায় মুফতি মাহমুদুল হাসান মামুন (৩২) নামে এক মাদ্রাসার শিক্ষক নিহত হয়েছেন। রবিবার Read more

কোচ হওয়ার আগ্রহ দেখিয়েছেন মুশফিক-রিয়াদ
কোচ হওয়ার আগ্রহ দেখিয়েছেন মুশফিক-রিয়াদ

বাংলাদেশ ক্রিকেটের পঞ্চ পাণ্ডবের দুই গুরুত্বপূর্ণ সদস্য মুশফিকুর রহিম ও মাহমুদউল্লাহ রিয়াদ। সম্প্রতি আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বলেছেন মাহমুদউল্লাহ রিয়াদ। মুশফিকুর Read more

দুর্বল অর্থনীতি ও জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির প্রতিবাদে উত্তাল ইরান, নিহত বেড়ে ১০
দুর্বল অর্থনীতি ও জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির প্রতিবাদে উত্তাল ইরান, নিহত বেড়ে ১০

ইরানে দুর্বল অর্থনীতি ও জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির প্রতিবাদে চলমান বিক্ষোভে সহিংসতা আরও তীব্র আকার ধারণ করেছে। এ ঘটনায় গতকাল ইরানি Read more

রাজনৈতিক দলগুলোকে ঐক্যবদ্ধ সিদ্ধান্ত জানাতে এক সপ্তাহ সময় দিল সরকার
রাজনৈতিক দলগুলোকে ঐক্যবদ্ধ সিদ্ধান্ত জানাতে এক সপ্তাহ সময় দিল সরকার

দেশে গণভোটের বিষয়ে রাজনৈতিক দলগুলোকে নিজেদের মধ্যে আলোচনা করে আগামী এক সপ্তাহের মধ্যে ঐক্যবদ্ধ সুপারিশ দেওয়ার আহ্বান জানিয়েছে অন্তর্বর্তী সরকার। Read more

সিদ্ধিরগঞ্জে বিদেশী আগ্নেয়াস্ত্র ও গুলিসহ গ্রেফতার ৩
সিদ্ধিরগঞ্জে বিদেশী আগ্নেয়াস্ত্র ও গুলিসহ গ্রেফতার ৩

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে দু’টি বিদেশী আগ্নেয়াস্ত্র এবং দুই রাউন্ড তাজা গুলি ও দুই রাউন্ড কার্তুজসহ ৩ জন সন্ত্রাসীকে গ্রেফতার করেছে র‍্যাপিড Read more

শাহজালাল বিমানবন্দরে অগ্নিকাণ্ড, জামায়াত আমিরের উদ্বেগ
শাহজালাল বিমানবন্দরে অগ্নিকাণ্ড, জামায়াত আমিরের উদ্বেগ

হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।তিনি Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন